ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

কুমিল্লায় বসতঘরে আগুন দিয়ে নারীকে হত্যার চেষ্টা


কুমিল্লায় বসতঘরে আগুন দিয়ে নারীকে হত্যার চেষ্টা

কুমিল্লার মুরাদনগরে মাত্র দুই শতক জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসী নারী এবং তার পরিবারের সদস্যদের ওপর হামলা, হত্যাচেষ্টা এবং বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ ওঠেছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার প্রবাসী ফাতেমা বেগম উপজেলার শুশুন্ডা নয়াকান্দি গ্রামের নিজ বাড়িতে আত্মীয়-স্বজনদের নিয়ে অবস্থান করছিলেন। এ সময় একটি কাঁঠাল গাছের চারা ভাঙা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বাকবিতণ্ডার সূচনা ঘটে। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে হামলা চালায়।

ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, কাইয়ুম, সাদ্দাম, হৃদয়, জরনা আক্তার, আহাম্মেদ ও মিজানসহ কয়েকজন দেশীয় অস্ত্র, রামদা, গ্যাসের পাইপ ও লাঠিসোঁটা নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। হামলার সময় ফাতেমা বেগম এবং তার পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করা হয় এবং ধারাল অস্ত্র দিয়ে তাদের হত্যার চেষ্টা করা হয়। হামলার একপর্যায়ে এসব হামলাকারীরা বসতঘরে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুন: নাব্যতা সংকটে হবিগঞ্জের সুতাং নদী মরা খালে পরিণত

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ করে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে স্থানীয় সূত্র অনুযায়ী, দীর্ঘদিন ধরে জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল বলে জানা গেছে।

ঘটনার পর বিষয়টি আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগী পরিবার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

আরও পড়ুন: বরিশালে দুই যুবককে মারধরের অভিযোগ বিএনপি নেতা ফারুকের বিরুদ্ধে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়াকাটায় ২ অসাধু ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তাধিকার

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


কুয়াকাটায় ২ অসাধু ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করলো ভোক্তাধিকার
 
পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইন মার্কেটে ভোক্তাধিকারের অভিযানে মহিবুল্লাহ (৩৩) ও বাবু (২৮) নামের দুই অসাধু আচার ও চকলেট ব্যবসায়ীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে  ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন বার্মিজ মার্কেটের কুয়াকাটা এন্টারপ্রাইজ ও আয়াত পার্সেল হাউজ এন্ড বার্মিজ সপ নামক দুই দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।
 
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক জানান, এসব আচার ও চকলেট এর দোকানে বিভিন্ন বিদেশি মোরগে দেশীয় মানহীন আচার ও চকলেট বিক্রির মাধ্যমে পর্যটক দর্শনার্থীদের সাথে প্রতারণা করে আসছিল। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫৩ ধারায় দুই দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সতর্কতামুলক প্রাথমিকভাবে এ জরিমানা করা হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

সরকার ছয় জেলায় সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার (২২ জুন) একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

এই ছয় জেলা হলো ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলা। ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

এতে আরও বলা হয়, ‌‘ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮’-এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী এই সময় এবং এসব এলাকা জন্য এই কমিশনড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তারাও এ ক্ষমতার আওতাভুক্ত হবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ অনুযায়ী অপরাধগুলোর ক্ষেত্রে এ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন তারা।

এছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর আগে এ ছয় জেলায় সেনা মোতায়নের অনুরোধ জানিয়ে জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি পাঠিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বন্দরের আরটিজি ক্রেনে লাগা আগুন নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


চট্টগ্রাম বন্দরের আরটিজি ক্রেনে লাগা আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) পণ্য খালাসের কাজে ব্যবহৃত একটি আরটিজি (রাবার টায়ার্ড গ্যান্ট্রি) ক্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা সৃষ্টি হয়েছে। পরে বন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর যৌথ ও তাৎক্ষণিক প্রচেষ্টার মাধ্যমে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আজ সোমবার (২২ জুন) দুপুর আড়াইটার দিকে এনসিটির ৪ নম্বর বার্থ এলাকায় ‘আরটিজি-৪০১৪’ নম্বর ক্রেনটিতে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, দুপুর ২টা ৫৫ মিনিটে টার্মিনালের ভেতরে আগুন লেগেছে বলে খবর পান তারা। সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি চটজলদি ইউনিট ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় এবং আগুন নেভানোর কাজে হাত দেয়।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. নাসির উদ্দিন জানান, দুপুরের দিকে এনসিটির দক্ষিণ প্রান্তের ৪ নম্বর বার্থে অবস্থানরত একটি আরটিজি ক্রেনে আকস্মিকভাবে আগুন জ্বলে ওঠে। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে বন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং দল দ্রুত সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

তিনি জানান, আগুনের তীব্রতা বিবেচনায় পরবর্তীতে বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স, পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার সার্ভিসের বিশেষ দলও উদ্ধারকাজে অংশ নেয়। এই তিন বাহিনীর সমন্বিত ও অক্লান্ত পরিশ্রমের ফলে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বন্দর সচিব আশ্বস্ত করে জানান, আগুনের কারণে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ধাক্কা সামলে বর্তমানে বন্দরের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম যথাসাধ্যভাবে চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্মার্টফোন থেকে বিমানে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২১১ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


স্মার্টফোন থেকে বিমানে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২১১ জন

ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে উড্ডয়নের প্রস্তুতির সময় এক যাত্রীর স্মার্টফোনে আগুন লাগার ঘটনা ঘটে। এটি ঘটে যখন ফ্লাইটটি জাপানের রাজধানী টোকিও থেকে লন্ডনের উদ্দেশ্যে যাচ্ছিল। এই ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মূলত, উড্ডয়নের মুহূর্তে কেবিনে ধোঁয়া দেখা গেলে বিমানটি রানওয়ের দিকে যাত্রা থামিয়ে আবার পার্কিং স্ট্যান্ডে ফিরিয়ে নেওয়া হয়। পরে ক্রুরা আগুন নিয়ন্ত্রণে আনে। সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, ঘটনা ঘটে ১৮ জুন হানেদা বিমানবন্দরের উড্ডয়নের প্রস্তুতির সময়ে। পিপল ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, বিমানটি স্থানীয় সময় দুপুর ১টার কিছু পরে রানওয়ের দিকে এগিয়ে যেতে শুরু করলে কেবিনের ভেতর থেকে ধোঁয়া দেখা যায়। জাপানের পরিবহন মন্ত্রণালয় ও টোকিও ফায়ার ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, ধোঁয়ার উৎস ছিল এক যাত্রীর লাগেজে থাকা একটি স্মার্টফোন। ফোনটিতে আগুন ধরে গেলে কেবিনটি ধোঁয়ায় পূর্ণ হয়ে যায়। জাপান টুডের প্রতিবেদনে বলা হয়েছে, কেবিনে ধোঁয়া দেখতে পেয়ে এক ক্রু সদস্য কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এরপর কেবিন ক্রুরা দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং বিমানে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে পরিস্থিতি বড় ধরনের বিপর্যয়ে রূপ নেয়নি। ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটিকে পার্কিং স্ট্যান্ডে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেয় বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। পরে দমকলকর্মী ও জরুরি সেবা বিভাগের সদস্যরা বিমানে গিয়ে কেবিন পরীক্ষা করেন। এরপর পরিস্থিতিকে নিরাপদ ঘোষণা করা হয়। জাপানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়, ওই ফ্লাইটে যাত্রী ও ক্রুসহ মোট ২১১ জন ছিলেন এবং এই ঘটনায় কেউ আহত হননি। নিরাপত্তা পরীক্ষা শেষে বিমানটিকে উড্ডয়নের অনুমতি দেয়া হয় এবং প্রায় এক ঘণ্টা বিলম্বে ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে। এদিকে, পিপল ম্যাগাজিনকে ব্রিটিশ এয়ারওয়েজ একটি বিবৃতিতে জানায়, ‘আমাদের যাত্রী ও ক্রুদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। ফ্লাইটটি নিরাপদভাবে পরিচালিত হয়েছে এবং যাত্রীরা স্বাভাবিকভাবে বিমানে ত্যাগ করেছেন।’ প্রতিবেদনে বলা হয়, একই সপ্তাহে ব্রিটিশ এয়ারওয়েজের আরেক ফ্লাইটে মোবাইল ফোনে আগুন লাগার এটি দ্বিতীয় ঘটনা। এর কিছুকাল আগে লন্ডন থেকে লাস ভেগাসগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আকাশে উড্ডয়নের সময় একটি মোবাইল ফোনে আগুন লেগে যায়। এতে কেবিনের ভেতরের অংশ পুড়ে যায় এবং অবতরণের পূর্বে ক্রুরা সহায়তা চাইতে বাধ্য হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%