প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুমিল্লার মুরাদনগরে মাত্র দুই শতক জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক প্রবাসী নারী এবং তার পরিবারের সদস্যদের ওপর হামলা, হত্যাচেষ্টা এবং বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ ওঠেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার প্রবাসী ফাতেমা বেগম উপজেলার শুশুন্ডা নয়াকান্দি গ্রামের নিজ বাড়িতে আত্মীয়-স্বজনদের নিয়ে অবস্থান করছিলেন। এ সময় একটি কাঁঠাল গাছের চারা ভাঙা নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বাকবিতণ্ডার সূচনা ঘটে। একপর্যায়ে বিরোধ তীব্র আকার ধারণ করলে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে হামলা চালায়।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, কাইয়ুম, সাদ্দাম, হৃদয়, জরনা আক্তার, আহাম্মেদ ও মিজানসহ কয়েকজন দেশীয় অস্ত্র, রামদা, গ্যাসের পাইপ ও লাঠিসোঁটা নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। হামলার সময় ফাতেমা বেগম এবং তার পরিবারের সদস্যদের এলোপাতাড়ি মারধর করা হয় এবং ধারাল অস্ত্র দিয়ে তাদের হত্যার চেষ্টা করা হয়। হামলার একপর্যায়ে এসব হামলাকারীরা বসতঘরে আগুন ধরিয়ে দেয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র প্রেরণ করে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে স্থানীয় সূত্র অনুযায়ী, দীর্ঘদিন ধরে জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল বলে জানা গেছে।
ঘটনার পর বিষয়টি আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগী পরিবার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন