ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

শুরু হলো খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্বনেতারা


শুরু হলো খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্বনেতারা

আজ শুক্রবার ভোর থেকেই শোকাবহ পরিবেশের মধ্যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং তার সহযোগীদের দাফন প্রক্রিয়া অনুষ্ঠান শুরু হয়েছে। এই অনুষ্ঠানটি তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত হচ্ছে। সম্প্রতি সংঘটিত ৪০ দিনের যুদ্ধের শুরুর দিন মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছিলেন। তার এই আকস্মিক ও মর্মান্তিক প্রয়াণে পুরো ইরানে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আজ ভোরে, এই নেতার মরদেহ তেহরানের গ্র্যান্ড মোসাল্লার মূল প্রার্থনা কক্ষে নিয়ে আসা হয়েছে। সেখানে দুই দিনব্যাপী সাধারণ জনগণের শেষ বিদায়ের ব্যবস্থা করা হয়েছে।

প্রথম দিনেই মরহুম নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে বিভিন্ন দেশের ধর্মীয় পণ্ডিত ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছেন। এদের মধ্যে ইন্দোনেশিয়া এবং আফগানিস্তানের প্রতিনিধিরাও রয়েছেন। পাশাপাশি, ইরানের স্বীকৃত ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরাও শোকযাত্রায় শামিল হয়েছেন। বিশ্বের ৩০টিরও বেশি দেশের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিনিধিদল ইতিমধ্যে তেহরানে এসে পৌঁছেছেন। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আয়াতুল্লাহ খামেনির কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সাম্প্রতিক যুদ্ধে শহীদ হওয়া পরিবারের সদস্যদের নিয়ে একটি ব্যক্তিগত বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

এই ঐতিহাসিক ও শোকাবহ মুহূর্তে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি বার্তায় দলমত, জাতি ও ধর্ম নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষকে জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বীর ইরান যখন ইসলাম ও বিপ্লবের এই পরম সেবককে বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে, তখন জাতীয় ঐক্য এবং ইসলামি ব্যবস্থার সুউচ্চ আদর্শের প্রতি আনুগত্য প্রদর্শন করে সবাইকে ঐতিহাসিক সংখ্যায় উপস্থিত হতে হবে।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

ঘোষিত সময়সূচী অনুযায়ী, শনিবার ও রবিবার মোসাল্লায় সাধারণ জনগণের শ্রদ্ধা নিবেদনের পর সোমবার তেহরানে মূল জানাজা ও বিশাল শোকমিছিল অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ পবিত্র শহর কোমে নিয়ে যাওয়া হবে। সেখানে ইরাকের বাগদাদ, কারবালা ও নাজাফে বিশেষ ধর্মীয় আনুষ্ঠানিকতার পর আগামী ৯ জুলাই ইরানের মাশহাদ শহরে এই মহান নেতার দাফন সম্পন্ন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে ভোটগ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:২৩ পি.এম


শিল্পী সমিতির নির্বাচনে এফডিসিতে ভোটগ্রহণ চলছে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে গেল। আজ রূপালি পর্দার শিল্পীরা নিজেদের যোগ্য নেতা বেছে নিতে ব্যালট পেপারে রায় দেবেন।

শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে টানা সন্ধ্যা ৬টা পর্যন্ত।

তবে এর মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য এক ঘণ্টার বিরতি থাকবে। এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা দুটি প্যানেলের মধ্যে হচ্ছে।

একটি প্যানেলের নেতৃত্বে শিবা শানু ও জয় চৌধুরী আছেন। অন্যদিকে, তাদের টেক্কা দিতে আরমান ও রুমানা ইসলাম মুক্তি গড়েছেন আরেকটি শক্তিশালী প্যানেল।

ভোটের লড়াইয়ে নামা দুটি প্যানেলই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। গত বুধবার আয়োজিত প্যানেল পরিচিতি অনুষ্ঠানে দুই পক্ষের নেতারা জয়ের ব্যাপারে বিপুল আত্মবিশ্বাস দেখালেন এবং নির্বাচিত হলে সাধারণ শিল্পীদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে কাজ করার জোর আশ্বাস দিলেন।

বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিজুড়ে নিশ্ছিদ্র ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ বাহিনীর পাশাপাশি এফডিসি প্রাঙ্গণে তৎপর রয়েছেন র‍্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনে তার সঙ্গে আরও যুক্ত আছেন কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশা।

অন্যদিকে, নির্বাচন পরবর্তী যেকোনো জটিলতা নিরসনে আপিল বোর্ডের দায়িত্বে রয়েছেন প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘পেটে ভাত পড়তে কাজ করতে হবে’: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


‘পেটে ভাত পড়তে কাজ করতে হবে’: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, "আর্জেন্টিনা ও ব্রাজিল লড়াই করে লাভ হবে না, পেটে ভাত পড়তে কাজ করতে হবে।" তিনি বলেন, বাবার ওপর বোঝা না হয়ে উদ্ভাবন ও ভালো ব্যবসা করতে হবে যাতে আয়ে উন্নতি হয়।

শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানি বাজার, চুনিহাড়ি পশ্চিমপাড়ায় 'সলেমান সোলার সেচপাম্প' উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি তরুণদের উদ্দেশ্য করে এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "দেশীয় উদ্ভাবনকে কৃষির উন্নয়নে কাজে লাগাতে উদ্ভাবক মো. সলেমান আলীর তৈরি 'সলেমান সোলার সেচপাম্প' সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।"

তিনি আরো বলেন, "প্রযুক্তি ও উদ্ভাবনী সৃষ্টি করে নিজের ও জনগণের আয় বৃদ্ধি করাই উন্নয়ন। যারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন তাদের উদ্ভাবনী প্রযুক্তিকে আরো বড় করে জনগণের কাছে পৌঁছে দিতে সরকার পাশে দাঁড়াবে, সহযোগিতা করবে।"

মন্ত্রী বলেন, দেশীয় প্রযুক্তিনির্ভর এই উদ্ভাবন কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তিনি এই প্রসঙ্গে বলেন, "কৃষকদের সেচ ব্যয় কমানো এবং পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়ে তুলতে সৌরশক্তিচালিত এ ধরনের প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন।"

তিনি জানান, "বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে। নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা হলে দেশের কৃষি আরো সমৃদ্ধ হবে এবং কৃষকরাও সরাসরি উপকৃত হবেন।"

অনুষ্ঠানে উদ্বোধনের আগে মন্ত্রী সোলার সেচপাম্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং উদ্ভাবক মো. সলেমান আলীর সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসিই দলকে শেষ ষোলোতে নিয়ে যাবেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৩১ পি.এম


মেসিই দলকে শেষ ষোলোতে নিয়ে যাবেন

বিশ্বকাপের নক আউট পর্বে সহজ কোনো ম্যাচ নেই, যার প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি।

জার্মানি ও নেদারল্যান্ডস বিদায় নিয়েছে। ইংল্যান্ড ও ব্রাজিলকে জিততে অনেক ঘাম ঝরাতে হয়েছে। গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এখানে তেমন মূল্য রাখে না। একটি ভুল, একটি অসাধারণ মুহূর্ত কিংবা একজন বিশেষ খেলোয়াড়ই পুরো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে।

তাহলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যতই শক্তিশালী হোক, কেপ ভার্ডের বিপক্ষে সতর্কতা অবলম্বন করতে হবে। মেসি দলকে শেষ ১৬-তে নিয়ে যাবেন, কেপ ভার্ডে আমাকে সত্যিই মুগ্ধ করেছে। তারা হয়তো তারকাসমৃদ্ধ দল নয়, কিন্তু অত্যন্ত ভালোভাবে সুসংগঠিত। নিজেদের সীমাবদ্ধতা তারা জানে এবং শক্তির জায়গাগুলোও সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারে।

সবচেয়ে বড় বিষয় হলো, তারা কোনো প্রতিপক্ষকে ভয় করে না। স্পেন ও উরুগুয়ের মতো দলের বিপক্ষে যেভাবে লড়েছে, তা প্রমাণ করে যে তারা বিশ্বকাপে অংশ নিতে আসেনি, বরং নতুন গল্প লেখার জন্য এসেছে। কিন্তু আর্জেন্টিনা পুরোপুরি আলাদা ধরনের প্রতিপক্ষ। এই দলের সবচেয়ে বড় শক্তি মেসি নয়, বরং পুরো দলের বোঝাপড়া ও ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা। কখন আক্রমণের গতি বাড়াতে হবে, কখন বলের দখল ধরে রাখতে হবে, আবার কখন ছন্দ বদলে আক্রমণ করতে হবে—এসব তারা অসাধারণ দক্ষতার সাথে করে থাকে।

নক আউট পর্বে এই পরিণত মানসিকতা বড় পার্থক্য সৃষ্টি করে। অবশ্যম্ভাবীভাবেই মেসির দিকে নজর থাকবে। বয়স বাড়লেও তার ফুটবল মস্তিষ্কের তীক্ষ্ণতা একটুও কমেনি। তিনি হয়তো আগের মতো পুরো ম্যাচে দৌড়ে বেড়ান না, কিন্তু কোন অবস্থানে হতে হবে, কোন পাসটি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে কিংবা কখন গোলের সুযোগ তৈরি করবেন—এসব বিষয়ে এখনো বিশ্বের সেরা ক্রীড়াবিদদের একজন। একজন এমন খেলোয়াড়কে ৯০ মিনিটের জন্য পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা প্রায় অসম্ভব। আমার ধারণা, কেপ ভার্ডে শুরু থেকেই নিচু ব্লকে রক্ষণ সাজিয়ে খেলবে। তারা ম্যাচের গতি কমিয়ে আনতে চাইবে এবং যতটা সম্ভব আর্জেন্টিনাকে হতাশ করার চেষ্টা করবে। স্কোরলাইন সমতায় থাকলে তাদের আত্মবিশ্বাসও তত বেড়ে যাবে। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে সবচেয়ে বড় বিপদ হলো, এক মুহূর্তের মনোযোগের ঘাটতি ম্যাচের ফলাফল পরিবর্তন করতে পারে।

অন্যদিকে, আর্জেন্টিনার সবচেয়ে বড় পরীক্ষা হবে ধৈর্য ধরে খেলা। অযথা তাড়া না করে যদি তারা নিজেদের স্বাভাবিক ছন্দ বজায় রাখতে পারে, তাহলে সুযোগ অবশ্যই তৈরি হবে। কারণ এই দলটি জানে কিভাবে প্রতিপক্ষকে ক্লান্ত করতে হবে এবং কোন মুহূর্তে আক্রমণ করতে হবে। আমি কেপ ভার্ডেকে মোটেও অবমূল্যায়ন করছি না। আমার বিশ্বাস, তারা আর্জেন্টিনাকে কঠিন লড়াই দেবেন এবং ম্যাচের দীর্ঘ সময় ধরে চাপ সৃষ্টি করতে সক্ষম হবেন। কিন্তু নক আউট পর্বে অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ। সেই অভিজ্ঞতা, স্কোয়াডের গভীরতা এবং চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার কারণে আর্জেন্টিনা অনেকটাই এগিয়ে।

বিশ্বকাপের নক আউট পর্ব একটি মঞ্চ, যেখানে কিংবদন্তিরা নিজেদের নতুন করে প্রমাণ করেন। আমি বিশ্বাস করি, এই ম্যাচেও আর্জেন্টিনার ভাগ্য গড়ার সবচেয়ে বড় কারিগর হবেন লিওনেল মেসি। তার সৃজনশীলতা, নেতৃত্ব এবং বড় ম্যাচে পার্থক্য গড়ার সহজাত ক্ষমতাই শেষ পর্যন্ত কেপ ভার্ডের প্রতিরোধ ভেঙে আর্জেন্টিনাকে শেষ ষোলোর টিকিট এনে দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনির রমজানপুরে অপরাধ-মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


কালকিনির রমজানপুরে অপরাধ-মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন

 কালকিনিতে অপরাধ, মাদক, জুয়া এবং চুরি-ডাকাতি নির্মূলের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। "মাদককে না বলি, জীবনকে হ্যাঁ বলি" এই স্লোগানকে সামনে রেখে এই মানববন্ধনের ডাক দেওয়া হয়। উপজেলার রমজানপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ডবাসীর উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত বক্তা ও স্থানীয় সাধারণ মানুষ এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, ইদানীং এলাকায় মাদক, জুয়া এবং চুরি-ডাকাতির মতো অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এর ফলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং তরুণ সমাজ ধ্বংসের মুখে পতিত হচ্ছে। বিশেষ করে অটোরিকশা বা ভ্যান চুরির মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে, যা নিম্নআয়ের মানুষের জীবিকাকে হুমকির মুখে ফেলছে। এলাকা থেকে সব ধরনের মাদক ব্যবসা এবং জুয়ার আসর অবিলম্বে বন্ধ করতে হবে।

চুরি ও ডাকাতি রোধে পুলিশি টহল জোরদার করতে হবে। এলাকায় যারা এসব অপরাধের সাথে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, আব্দুস সোবাহান চৌকিদার, মাদারীপুর জেলা বিএনপির সদস্য, রনি হাওলাদার রমজানপুর ইউনিয়ন বিএনপি, মোঃ সোহেল বেপারী নতুন টরকি বাজার দোকান মালিক, মোঃ জামাল বেপারী, মোঃ সানাউল সরদার, ইসরাইল বেপারী, মোঃ স্বপন পালোয়ান, কামরুল ইসলাম, আকবর বেপারী সহ নতুন টরকী বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী

মানববন্ধন শেষে বক্তারা স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, অতি দ্রুত যদি এই সামাজিক ব্যাধিগুলো দূর করতে কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচির ডাক দেবে। তারা একটি নিরাপদ ও শান্তিময় সমাজ গঠনে সবার সহযোগিতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%