ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সাইপ্রাসে যাত্রীবাহী ফেরি ডুবে নিহত অন্তত ৭, নিখোঁজ ২৩


সাইপ্রাসে যাত্রীবাহী ফেরি ডুবে নিহত অন্তত ৭, নিখোঁজ ২৩

উত্তর সাইপ্রাসের উপকূলে ফেরি ডুবির ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে, যাত্রী সংখ্যা ছিল ২৬৭ জন। ২৩ জন এখনও নিখোঁজ রয়েছে, এবং ২৩৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

দুর্ঘটনাটি ঘটে রবিবার (৩০ আগস্ট) দ্রুতগামী ক্যাটামারান প্যাসেঞ্জার ফেরির উল্টে যাওয়ার ফলে। ব্রিটিশ সংবাদমাধ্যমই তথ্য নিশ্চিত করেছে।বিবিসি জানিয়েছে, দুর্ঘটনাকবলিত ফেরি থেকে ২৬৭ জনের মধ্যে ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ২৩ জনের সন্ধানে উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে।ফেরিটি কাইরেনিয়া, যা গিরনে নামেও পরিচিত, বন্দর থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণ পরেই দুর্ঘটনায় পড়ে। তুর্কি সাইপ্রাসের প্রধানমন্ত্রী উস্তেল জানিয়েছেন, জাহাজটি উল্টানোর সময় onboard মোট ২৬৭ জন যাত্রী এবং নাবিক ছিলেন।

আরও পড়ুন: "অসহিষ্ণু বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অফ নো রিটার্ন’-এ নিয়ে যেতে পারে": সৈয়দ এমরান সালেহ প্রিন্স

তুর্কি সাইপ্রাসের পরিবহন মন্ত্রী এরহান আরিকলি আনাদোলু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, উদ্ধারকৃত যাত্রীদের চিকিৎসার জন্য গিরনে বন্দরে ফিরিয়ে এনে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ডের জাহাজ ও হেলিকপ্টার নিয়ে জরুরি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে।

 

তুর্কি সাইপ্রাসের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার ও স্বাস্থ্যসেবা দলগুলোর দ্রুত সাড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, এই অঞ্চলের হাসপাতালগুলোকে ইতিমধ্যে সতর্ক অবস্থায় রাখা হয়েছে, যাতে যেকোনো জরুরি চিকিৎসার প্রয়োজন হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

আরও পড়ুন: আনোয়ারায় কেইপিজেড ও চায়না ইকোনমিক জোন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

উল্লেখ্য, ১৯৭৪ সাল থেকে সাইপ্রাস দ্বীপটি বিভক্ত রয়েছে। এর উত্তরাঞ্চল স্বঘোষিত তুর্কি প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণে রয়েছে, যা আন্তর্জাতিকভাবে শুধুমাত্র তুরস্ক কর্তৃক স্বীকৃত।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫৯ বছর বয়সে গ্র্যাজুয়েট হলেন সেই বেলায়েত শেখ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৩ পি.এম


৫৯ বছর বয়সে গ্র্যাজুয়েট হলেন সেই বেলায়েত শেখ

বয়স যে উচ্চশিক্ষা অর্জনের পথে কোনো বাধা নয়, তার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন মো. বেলায়েত শেখ। ৫৯ বছর বয়সে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে স্নাতক (অনার্স) সম্পন্ন করেছেন তিনি। প্রবল ইচ্ছাশক্তি ও অধ্যবসায় থাকলে জীবনের যেকোনো পর্যায় থেকেই নতুন করে স্বপ্ন পূরণের যাত্রা শুরু করা সম্ভব বেলায়েত শেখের গল্প যেন তারই প্রমাণ।

রোববার (৩০ আগস্ট) স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগের সমন্বয়ক, সহকারী অধ্যাপক রিফাত সুলতানা জানান, শনিবার (২৯ আগস্ট) ফলাফল ঘোষণা করা হয়। বেলায়েত শেখ এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে দীর্ঘ বিরতির পর শিক্ষাজীবনে ফিরে আসেন বেলায়েত শেখ। ২০১৭ সালে ৫০ বছর বয়সে ঢাকার দারুল ইসলাম আলিম মাদরাসায় নবম শ্রেণিতে ভর্তি হয়ে নতুন করে লেখাপড়া শুরু করেন বেলায়েত শেখ। এরপর ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে এইচএসসি পাস করেন তিনি। পরে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বেলায়েত শেখ।

২০২২ সালে স্টেট ইউনিভার্সিটিতে সাংবাদিকতা যোগাযোগ ও মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হন।

বিশ্ববিদ্যালয় জীবনে বয়সের ব্যবধান, পারিবারিক ও আর্থিক নানা চ্যালেঞ্জ থাকলেও তিনি হাল ছাড়েননি। নিয়মিত পড়াশোনা, ক্লাশ ও পরীক্ষায় অংশ নিয়ে শেষপর্যন্ত অনার্সের গণ্ডি পাড়ি দিতে সক্ষম হয়েছেন।

অনার্স পাসের অনুভূতি প্রকাশ করে বেলায়েত শেখ বলেন, শিক্ষার কোনো বয়স নেই। জীবনে যত বাধাই আসুক, ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে স্বপ্ন পূরণ করা সম্ভব। যারা বয়সের কারণে পড়াশোনা থেকে দূরে আছেন, তাদের প্রতি আমার আহ্বান—সুযোগ পেলেই আবার পড়াশোনায় ফিরে আসুন।

তার এই সাফল্যে পরিবার, সহপাঠী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার অর্জনকে ইতিবাচকভাবে দেখছেন অনেকে।

৫৯ বছর বয়সে অনার্স পাসের মাধ্যমে বেলায়েত শেখ শুধু নিজের স্বপ্নই পূরণ করেননি, বরং বয়সকে জয় করে শিক্ষার পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্যদের জন্যও তৈরি করেছেন অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সাংসারিক জীবনে বৃদ্ধা মা, স্ত্রী দুই ছেলে এক কন্যাসন্তান রয়েছে বেলায়েত শেখের। রয়েছে ছেলে এবং মেয়ের ঘরের তিনজন নাতি-নাতনিও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একসময় সাংবাদিকরা অর্থ ও হুমকির কাছে মাথা নত করেননি: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


একসময় সাংবাদিকরা অর্থ ও হুমকির কাছে মাথা নত করেননি: রিজভী

 

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, একসময় সাংবাদিকরা সত্যিকার অর্থেই সাহিত্যশাসিত ছিলেন এবং স্বাধীনভাবে যা সত্য, যা বস্তুনিষ্ঠ সেটাই প্রকাশ করতেন। তারা কখনোই টাকা বা কোনো হুমকির কাছে, ক্ষমতার কাছে মাথা নত করেননি।

 

রবিবার (৩০ আগস্ট) রাজধানীতে পিআইবি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এই সভাটি পিআইবির প্রতিষ্ঠাতা মহাপরিচালক এবং বাংলাদেশ অবজারভারের প্রতিষ্ঠাতা সম্পাদক, প্রখ্যাত সম্পাদক ও ভাষা সৈনিক আবদুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়।

সভায় রিজভী উল্লেখ করেন, নোম চমস্কি বলেছেন, স্বৈরাচারী শাসনে ডান্ডা-লাঠি খুবই অপরিহার্য, যার অর্থ হলো জনগণকে দমন করে রাখার জন্য। গণতান্ত্রিক রাষ্ট্রে যাদের অন্তরে স্বৈরাচারের বৈশিষ্ট্য বিদ্যমান, তারা মিডিয়াকে নিয়ন্ত্রণ করেন ডান্ডার মত করে।

 

এটি নোম চমস্কির একটি অবজারভেশন। এর মানে হলো একসময় সাংবাদিকরা সত্যিকার অর্থেই সাহিত্যশাসিত ছিলেন, সত্যিকার অর্থেই স্বাধীনভাবে যা সত্য, যা বস্তুনিষ্ঠ সেটাই প্রকাশ করতেন। তারা কখনোই টাকা বা কোনো হুমকির কাছে, কোনো ক্ষমতার কাছে মাথা নত করেননি। তাদের প্রতীক হচ্ছেন সাংবাদিক আবদুস সালাম।

 

আর এখন?

তিনি আরও বলেন, আপনি পার্শ্ববর্তী ভারতেই দেখুন, সেখানে গদি মিডিয়া বলে একটি ধারণা এসেছে। যে দেশে একসময় বুদ্ধিজীবী বলতেই সেকুলার, বুদ্ধিজীবী বলতেই স্বাধীনচেতা- আজ সেখানে সেই ধারণা নেই। সেখানে অধিকাংশ মিডিয়াকে বলা হচ্ছে গদি মিডিয়া। তারা শাসকের পক্ষে, তারা শাসকের অনুগত এবং এমনভাবে কাজ করছে যে, সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারবে না। উন্নত অন্যান্য গণতান্ত্রিক দেশে হয়তো এই সংখ্যা কম, কিন্তু সেখানে এমন পরিস্থিতি বাড়ছে এবং পলিসি মেকাররা তাদের (মিডিয়াকে) ঠিক লাঠির মত করে ব্যবহার করছেন।

জনগণকে একবার চিরস্থায়ীভাবে দমন করার জন্য, সেখানে লাঠিটা দেখা যায় না, কিন্তু তারা বিভিন্নভাবে প্রচারযন্ত্রকে ব্যবহার করে মানুষের মনকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। যার ভয়ঙ্কর পরিণতি আমরা এখন ইন্ডিয়াতে প্রত্যক্ষ করছি।

বিএনপির এই নেতা বলেন, আবদুস সালাম শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বে প্রয়োজন। আবার যদি আমাদেরকে সত্যিকার অর্থেই স্বাধীন নাগরিক, স্বাধীনচেতা মানুষ এবং সত্য-মিথ্যার বিভাজনকারী একটি সীমারেখা টানতে হয়, তাহলে আবদুস সালামদের আজকের এই বিপন্ন পৃথিবীতে খুবই প্রয়োজন। তাদের মত মানুষ যদি আবার জেগে ওঠে, তাহলে দেশে-দেশে যুদ্ধ-বিগ্রহ, বোমাবাজি হবে না- সত্য উদ্ভাসিত হবে, মিথ্যা অনুপস্থিত হবে।

সভায় সাংবাদিক আবদুস সালামের নামে ঢাকার তোপখানা রোডের নামকরণ করার দাবি জানানো হয়। দাবির প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করবো।

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরামের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান, সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া, টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ড. আবদুল হাই সিদ্দিক, সদস্যসচিব ও সময় টিভির সিইও জুবায়ের বাবু, সাংবাদিক আবদুস সালাম স্মৃতি সংসদের সভাপতি রেহানা সালামসহ অনেকেই।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পীরগঞ্জে শহীদ আবু সাঈদ স্মৃতি কমিউনিটি পাঠাগারের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


পীরগঞ্জে শহীদ আবু সাঈদ স্মৃতি কমিউনিটি পাঠাগারের উদ্বোধন

পীরগঞ্জে শহীদ আবু সাঈদ স্মৃতি কমিউনিটি পাঠাগারের উদ্বোধন

 

রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় ‘শহীদ আবু সাঈদ স্মৃতি কমিউনিটি পাঠাগার’ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩০ আগস্ট) দুপুরে এই পাঠাগারটির উদ্বোধন করেন সাবেক শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা এবং পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে ড. হোসেন জিল্লুর রহমান উল্লেখ করেন, ‘তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে জ্ঞানচর্চার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের বই পড়ার সুযোগ বৃদ্ধি পাবে। এতে তাদের জ্ঞান, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে এবং একটি সচেতন প্রজন্ম গড়ে উঠবে।’

তিনি আরও বলেন, ‘শহীদ আবু সাঈদের নাম ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে স্মরণীয় করে রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যাশা আমাদের রয়েছে।’

ড. হোসেন জিল্লুর রহমান আরো উল্লেখ করেন, ‘পাঠাগার শুধুমাত্র বই পড়ার স্থান নয়; এটি এলাকার মানুষের জ্ঞান, চিন্তা ও সৃজনশীলতা বিকাশের কেন্দ্র হতে পারে। বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন।

 

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর ড. হোসেন জিল্লুর রহমান পাঠাগারটি পরিদর্শন করেন এবং সেখানে বই উপহার দেন। এ সময় শিক্ষার্থী ও স্থানীয়রা পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানান।

স্থানীয়দের মতে, প্রত্যন্ত এলাকায় পাঠাগার প্রতিষ্ঠার ফলে শিক্ষার্থীরা অবসর সময় বই পড়ার মাধ্যমে কাজে লাগাতে পারবে। পাশাপাশি তরুণদের মধ্যে জ্ঞানচর্চা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতেও পাঠাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিডি ট্রফিতে অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে দ্বিতীয় জয় অনূর্ধ্ব-১৯ দলের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


জিডি ট্রফিতে অনূর্ধ্ব-২৩ দলকে হারিয়ে দ্বিতীয় জয় অনূর্ধ্ব-১৯ দলের

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ ‘গেম ডেভেলপমেন্ট (জিডি) ট্রফি’র এক রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে ৪ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নিজেদের প্রথম ম্যাচে অনূর্ধ্ব-১৭ দলকে ২৪৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল অনূর্ধ্ব-১৯ দল।

অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে রবিউল হাসানের হাফ-সেঞ্চুরিতে ৪৮ দশমিক ৪ ওভারে ২২৬ রান করে অনূর্ধ্ব-১৯ দল।

১৯ রান করেন আগের ম্যাচে অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে দুর্দান্ত ৯৯ রান করা জারিফ সিয়াম। আরেক ওপেনার আব্দুল্লাহ আল মুহিব ৪০ রানের ইনিংস খেলেন।  

রবিউলের ৬৫ রানের সুবাদে ২শ রানের গণ্ডি পেরোতে পারে অনূর্ধ্ব-১৯ দল। 

বোলিংয়ে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে শেখ পারভেজ জীবন ৩৮ রানে ৩টি উইকেট নেন। এছাড়া আজিজুল হাকিম তামিম ও অহরার আমিন দুটি করে উইকেট শিকার করেন।

জবাবে ৪৯ দশমিক ৩ ওভারে ২২২ রানে অলআউট হয় অনূর্ধ্ব-২৩ দল। দলের পক্ষে রিজান হোসেন সর্বোচ্চ ৪৪ এবং ওপেনার খালিদ হাসান ৩৪ রান করেন।

৫২ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করে অনূর্ধ্ব-১৯ দলের জয়ের নায়ক পেসার আব্দুর রহিম। দুটি করে উইকেট নেন আল রাফি ও তাফিউল আলম তামিম।
 
এছাড়া, একটি করে উইকেট নেন এস কে জারিফ সিয়াম ও রবিউল হাসান অনিক। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%