ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২


ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২২

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ের মধ্যে বিভিন্ন অপরাধের জন্য ২৫টি মামলা দায়ের করা হয়েছে।

 

রবিবার (৩০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য প্রকাশ করেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু, পাল্টাপাল্টি অভিযোগ

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৫১ জন, লালবাগ বিভাগে ৩৮ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, তেজগাঁও বিভাগে ৭৬ জন, মিরপুর বিভাগে ১৬৮ জন, গুলশান বিভাগে ৩৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে ৪ হাজার ৫৪ পিস ইয়াবা, ৩৪৬ গ্রাম গাঁজা, ১০০ গ্রাম সোনা, দুটি চাকু এবং নয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

 

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: আজ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ, ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৫ এম


সাবেক আইজিপি ড. এম. এনামুল হক আর নেই

সাবেক আইজিপি এবং বাংলাদেশ আইন কমিশনের প্রাক্তন সদস্য ড. এম. এনামুল হক মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

তিনি রবিবার (৩০ আগস্ট) ভোরে মৃত্যুবরণ করেন। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘তিনি (ড. এনামুল হক) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

 

এনামুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। এরপর তিনি নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।

বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালে তিনি পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিযুক্ত হন।

 

এনামুল হক ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত আইন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৬ এম


সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

আবহাওয়া অধিদপ্তর দেশের ৭টি জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এই ঝড়ের বেগ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

 

এই কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা প্রদান করা হয়েছে।

রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে এ বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এতে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:২০ এম


২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা বন্ধ করে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ রোধ করতে সরকার মেধা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষা খাতকে পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি উল্লেখ করেন, ২০২৮ সালের শিক্ষাবর্ষ থেকে দেশের শিক্ষাক্রমকে নতুনভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে; অর্থাৎ পুরো কারিকুলামে ব্যাপক ও বিস্তৃত সংস্কার আনা হবে। এর প্রথম ধাপ হিসেবে আগামী বছর (২০২৭ শিক্ষাবর্ষ) থেকেই কারিকুলামে নতুন বিষয় হিসেবে চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং খেলাধুলার বিষয় যুক্ত হচ্ছে।

সম্প্রতি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি সরকারের শিক্ষা কাঠামো সংক্রান্ত দূরদর্শী রূপরেখা, কারিকুলামের ব্যাপক সংস্কার, শিক্ষক মূল্যায়ন, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনর্বাসন এবং শিল্প-শিক্ষা সমন্বয় (ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশন) এবং ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

মাহদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে উল্লেখ করেছেন— শিক্ষা খাতই তাঁর সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে শিক্ষা সংস্কার কমিশন গঠনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে অন্তর্বর্তী সময় হিসেবে আমরা আগামী শিক্ষাবর্ষের (২০২৭) পাঠ্যপুস্তকে যতটুকু সম্ভব পরিমার্জন, সংযোজন ও বিয়োজন করছি।’

তিনি আরো বলেন, ‘২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক ও বিস্তৃত সংস্কার আনা হবে। এতে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় দেশে একটি টেকসই ও যুগান্তকারী শিক্ষাক্রম রূপরেখা তৈরি করা সম্ভব হবে।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, আগামী শিক্ষাবর্ষ থেকেই দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ৪টি নতুন বই ও বিষয় যুক্ত করা হচ্ছে। চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা ও শারীরিক শিক্ষাভিত্তিক বই— ‘স্পোর্টস অ্যান্ড কালচার’ এবং ষষ্ঠ শ্রেণি থেকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ এবং ‘টেকনিক্যাল এডুকেশন’ পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হচ্ছে। এর উদ্দেশ্য হলো— রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষার সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া।

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের গুণগত পরিবর্তন ও মূল্যায়নের স্বচ্ছতা নিয়ে মাহদী আমিন বলেন, ‘ফ্যাসিবাদী আমলে পরিসংখ্যান ভালো দেখানোর জন্য কৃত্রিমভাবে জিপিএ-৫ এর বন্যা ভাসিয়ে দেওয়া হতো। এমনকি পরীক্ষা না দিয়েও পাস করিয়ে দেওয়ার কালচার (সংস্কৃতি) ছিল। আমরা সেই আত্মঘাতী পথ বন্ধ করেছি। এবার কোনো গ্রেস নম্বর দেওয়া হয়নি। শিক্ষার্থীরা শতভাগ নিরপেক্ষ ও স্বচ্ছ মূল্যায়নে তাদের জিপিএ ও জেনুইন (সঠিক) ফলাফল পেয়েছে।’

সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় যেসব শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে বা শিক্ষা স্রোতধারা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে, তাদের রাষ্ট্র বোঝা হিসেবে দেখবে না উল্লেখ করে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আগের সরকার এসব অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে ভাবেনি। কিন্তু আমরা তাদের জন্য বিশেষ পলিসি তৈরি করছি।

এসব তরুণদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি), স্বল্পমেয়াদি কারিগরি ও ভোকেশনাল কোর্সে যুক্ত করে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। প্রয়োজনে তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আর্থিক সহায়তা দেওয়া হবে।’

বেকারত্ব দূরীকরণে সরকারের নতুন উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, ‘কর্মসংস্থানের চাহিদা ও জোগানের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করতে বিভাগ ও জেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ (কর্মসংস্থান বিনিময় কেন্দ্র) চালু করা হচ্ছে। এ বিষয়ে সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে আলোচনা সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে স্থানীয় কর্মক্ষম তরুণ-তরুণীরা তাদের দক্ষতার বিবরণ দিয়ে নিবন্ধন করতে পারবেন। ফলে চাকরিদাতা শিল্প প্রতিষ্ঠানগুলোর সাথে চাকরিপ্রার্থীদের সরাসরি নেটওয়ার্ক গড়ে উঠবে।’

মাহদী আমিন বলেন, ‘বেসরকারি খাতকে সরাসরি যুক্ত করে এবং প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে এই প্রক্রিয়া প্রথমে বিভাগীয় পর্যায়ে এবং পরবর্তীতে দেশের প্রতিটি জেলায় সম্প্রসারিত হবে।

এতে সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষকে অগ্রাধিকার দিয়ে জাতীয় অর্থনীত ও সামাজিক সুরক্ষার মূলধারায় সম্পৃক্ত করা হবে।’

শিক্ষকতা পেশাকে আকর্ষণীয় করা এবং শিক্ষকদের ডিজিটাল ক্ষমতায়নে সরকারের পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ প্রোগ্রামের আওতায় পর্যায়ক্রমে প্রাথমিক থেকে শুরু করে সব পর্যায়ের শিক্ষকদের হাতে ডিজিটাল ট্যাবলেট পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ দেওয়া, দক্ষতা বাড়ানো ও সম্মানজনক অর্থনৈতিক সুযোগ-সুবিধা নিশ্চিতের পরিকল্পনা বাস্তবায়িত হবে।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার সংস্কৃতি ও বিশ্বমানের র‌্যাঙ্কিং বৃদ্ধির বিষয়ে মাহদী আমিন বলেন, স্থানীয় শিল্পের সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যৌথ গবেষণার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রবাসী বাংলাদেশি গবেষক ও শিক্ষকদের দেশে ফিরিয়ে এনে ‘ব্রেন ড্রেন’কে ‘ব্রেন সার্কুলেশনে’ রূপান্তর করা হবে।

পাশাপাশি গবেষণায় সরকারি বরাদ্দ বহুগুণ বৃদ্ধি করা হচ্ছে।

বিদ্যালয়গুলোর বৈষম্য দূর করার কথা উল্লেখ করে তিনি বলেন, গ্রামীণ ও শহরের বিদ্যালয়ের মধ্যে বৈষম্য দূর করতে দেশব্যাপী ‘প্রাইমারি স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ ও ‘ইনোভেশন ও স্টার্টআপ কম্পিটিশন’-এর মতো জাতীয় প্রতিযোগিতা চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভা সরাসরি প্রধানমন্ত্রীর জাতীয় স্বীকৃতি পাচ্ছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘কেবল সনদসর্বস্ব শিক্ষা নয়, দক্ষতা, কর্মসংস্থান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন একটি প্রজন্ম তৈরির মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৪ এম


ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই

ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার হামলা, ড্রোনের গতিবিধি এবং সামরিক অভিযানের বিপুল পরিমাণ ডেটা এখন যুক্তরাজ্যের কাজে লাগবে। এই বাস্তব তথ্যের ভিত্তিতে প্রশিক্ষিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে দেশটির সামরিক ঘাঁটি, রেলপথ, বিমানবন্দর এবং বিদ্যুৎকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এই উদ্দেশ্যে যুক্তরাজ্য একটি নজিরবিহীন চুক্তি করেছে কিয়েভভিত্তিক ‘অ্যাভেঞ্জার্স এআই ল্যাব’-এর সঙ্গে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ ধরনের চুক্তি যুক্তরাজ্যে প্রথমবারের মতো হচ্ছে। চুক্তির আওতায় ইউক্রেনের রণাঙ্গন থেকে অ্যাভেঞ্জার্স এআই ল্যাবের সংগ্রহ করা বিপুল ডেটা ব্যবহার করার সুযোগ পাবে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত এআই কোম্পানিগুলো। এই তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তার জন্য নতুন প্রযুক্তি এবং নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হবে।

প্রথম ধাপে যুক্তরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে এই প্রযুক্তির পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। পরিকল্পনার মধ্যে রয়েছে মাটির নিচে থাকা ফাইবার-অপটিক কেবলের সঙ্গে এআই-নিয়ন্ত্রিত সেন্সর যুক্ত করা। এই সেন্সরের মাধ্যমে আশপাশে মানুষের চলাচল, যানবাহনের গতিবিধি অথবা অন্য কোনো অস্বাভাবিক নড়াচড়া শনাক্ত করার চেষ্টা করা হবে। পরীক্ষার সফলতার পর বিমানবন্দর, কারাগার, গুরুত্বপূর্ণ রেলপথ এবং জ্বালানি স্থাপনাসহ আরও বিস্তৃত এলাকায় প্রযুক্তিটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে ব্রিটিশ সরকারের।

যে ঘটনার পর নড়েচড়ে বসে ব্রিটেন

ব্রিটেনের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠার পর এই উদ্যোগে গতি এসেছে। গত জুনে নিষিদ্ধ সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর কয়েকজন সদস্য স্কুটারে করে যুক্তরাজ্যের একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে প্রবেশ করেন। তারা আরএএফ ব্রিজ নর্টনে ঢুকে দুটি সামরিক বিমানে স্প্রে পেইন্ট করে নিরাপদে বেরিয়ে যান। এই ঘটনা ব্রিটিশ নিরাপত্তাব্যবস্থার বড় দুর্বলতা হিসেবে উঠে এসেছে। পরে সংগঠনটি দাবি করে, তাদের এই অভিযানের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাজ্যের ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানানো সম্ভব হয়েছে। এ ধরনের অনুপ্রবেশ প্রতিরোধের জন্য সামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে উন্নত নজরদারি ব্যবস্থা তৈরির দিকে নজর দিয়েছে ব্রিটিশ সরকার।

তিনটি ব্রিটিশ কোম্পানির হাতে যাচ্ছে যুদ্ধের ডেটা। ইতোমধ্যে যুক্তরাজ্যের তিনটি এআই প্রতিষ্ঠান সিনটেলা, মাইন্ড ফাউন্ড্রি এবং স্কাইরাল-নিরাপদ প্ল্যাটফর্মের মাধ্যমে এই ডেটা ব্যবহারের নীতিগত অনুমোদন পেয়েছে। এর মধ্যে ব্রিস্টলভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান সিনটেলা ফাইবার-অপটিক সেন্সর প্রযুক্তিতে কাজ করে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে নজরদারি ব্যবস্থা তৈরির জন্য প্রতিষ্ঠানটি সম্প্রতি ট্রাম্প প্রশাসনের সঙ্গে ৩ কোটি ৫০ লাখ ডলারের চুক্তি করেছে। ইউক্রেনের রণাঙ্গনের তথ্য ব্যবহারের ফলে এসব প্রতিষ্ঠান ড্রোন পরিচালনার ডেটা, সামরিক হামলার ভিডিও ফুটেজ এবং ফ্লাইট প্রোফাইলের মতো বাস্তব যুদ্ধক্ষেত্রের তথ্যের ভিত্তিতে নিজেদের এআই ব্যবস্থা উন্নত করার সুযোগ পাবে। এই বিশাল ডেটাসেটে ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় রাশিয়ার হামলা এবং সেগুলো ধ্বংসের প্রচেষ্টার তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে।

চার বছরের যুদ্ধের ডেটা বিশেষভাবে মূল্যবান মনে করা হচ্ছে। কারণ এতে বাস্তব যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ধরনের হামলা, ড্রোনের ব্যবহার, সামরিক গতিবিধি এবং অবকাঠামোর ওপর আক্রমণের বিস্তারিত চিত্র রয়েছে। এতদিন এ ধরনের এআই ব্যবস্থা তৈরিতে মূলত ইন্টারনেটে পাওয়া উন্মুক্ত তথ্য বা ওপেন সোর্স ডেটার ওপর নির্ভর করতে হয়েছে। এবার সরাসরি যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা থেকে পাওয়া তথ্য যুক্ত হওয়ায় নতুন মডেলগুলো আরও কার্যকর হতে পারে বলে আশা করছে ব্রিটেন। ব্রিটিশ সরকারের লক্ষ্য শুধু হামলার পর তা শনাক্ত করা নয়। বরং কোনো সামরিক ঘাঁটি, রেললাইন বা বিদ্যুৎ গ্রিড কখন এবং কীভাবে ঝুঁকিতে পড়তে পারে, সেটি আগেই অনুমান করতে সক্ষম এমন এআই ব্যবস্থা তৈরি করা। পরিকল্পনা অনুযায়ী, গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে ভূগর্ভস্থ ফাইবার-অপটিক কেবল বসিয়ে সেখানকার মানুষের কিংবা যানবাহনের অস্বাভাবিক গতিবিধি শনাক্ত করা হবে। এআই সেই তথ্য বিশ্লেষণ করে সম্ভাব্য হুমকি সম্পর্কে আগাম সতর্কতা দিতে পারবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রের দাবি, এই প্রযুক্তি শুধু বিদেশি রাষ্ট্রের হামলা ঠেকাতে নয়, সামরিক স্থাপনায় বিক্ষোভকারী বা আন্দোলনকারীদের অনুপ্রবেশ শনাক্ত করতেও ব্যবহার করা হবে।

এআই চিপেও নজর ব্রিটেনের

চুক্তিটি শুধুমাত্র নজরদারি প্রযুক্তিতে সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে ড্রোন, রোবোটিকস এবং স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবস্থায় ব্যবহারের জন্য বিশেষায়িত শক্তিশালী এআই চিপ তৈরির সুযোগও এর আওতায় রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নাম বলেছেন, ব্রিটিশ প্রযুক্তি কোম্পানিগুলোর নিজস্ব এআই সক্ষমতার সঙ্গে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা যুক্ত করার একটি বড় সুযোগ তৈরি হয়েছে এই উদ্যোগে। তার মতে, এর মাধ্যমে এমন প্রযুক্তির দ্রুত বিকাশ সম্ভব হবে, যা জাতীয় নিরাপত্তা শক্তিশালী করার পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও অর্থনীতিকেও আরও সুরক্ষিত রাখতে সাহায্য করবে।

তবে প্রশ্ন উঠছে কার্যকারিতা নিয়ে

যদিও উদ্যোগটিকে প্রযুক্তিগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, এর কার্যকারিতা নিয়ে প্রশ্নও রয়েছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক স্টিভেন মার্ডক মনে করেন, ফাইবার-অপটিক কেবল ব্যবহার করে মানুষের চলাচল বা অস্বাভাবিক গতিবিধি শনাক্ত করার প্রযুক্তি নতুন নয়; কয়েক দশক ধরেই এর ব্যবহার রয়েছে। তার প্রশ্ন, ইউক্রেন যুদ্ধের বিপুল ডেটা এই সেন্সরগুলোর সক্ষমতা বাস্তবে কতটা বাড়াতে পারবে, তা এখনও পরিষ্কার নয়। তবে তিনি এটাও মনে করেন, যুদ্ধক্ষেত্রের তথ্য বিশ্লেষণ করে এমন কিছু নতুন আচরণ বা লক্ষণ শনাক্ত করা সম্ভব হতে পারে, যা আগে ইন্টারনেটে উন্মুক্ত তথ্যের মধ্যে পাওয়া যায়নি। আর সেই জায়গাতেই ইউক্রেনের যুদ্ধের ডেটা ব্রিটেনের নতুন এআই নিরাপত্তাব্যবস্থার জন্য সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠতে পারে।

তথ্য সূত্র-

দ্যা গার্ডিয়ান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%