ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সেনবাগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


সেনবাগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নোয়াখালীর সেনবাগে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সেনবাগ থানার উদ্যোগে ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের গাজীরহাট মোড়ে অবস্থিত একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পর একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করেন।

৩ নম্বর ডমুরুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ওমর ফারুকের সঞ্চালনায় এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলী আক্কাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।

আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা অভিযান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহিম সরকার, ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জসিম উদ্দিন এবং কৃষক দলের আহ্বায়ক মজিবুল হক মজু।

অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল আজিম, ৩ নম্বরওয়ার্ড বিএনপির সভাপতি সফিকুর রহমান, ওয়ার্ড বিএনপির সিনিয়র সভাপতি সবুজ, ১ নম্বর ওয়ার্ডের শহিদুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এ ছাড়াও যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সদস্য সাইফুল ইসলাম রোমান, ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইলিয়াস, যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল আলিম মিনু, যুগ্ম আহ্বায়ক মজিবুল হক টিটু ও যুবদল নেতা জিয়াউল হক জিয়া।

ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বাহার উল্যাহ সুমনসহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।

আরও পড়ুন: কাউখালীতে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে তরুণ সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং এর নেতিবাচক প্রভাব পরিবার এবং সামাজিক জীবনে পড়ছে। তাই মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, রাজনৈতিক এবং সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরো বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত করা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ডমুরুয়া ইউনিয়নসহ পুরো সেনবাগ উপজেলাকে মাদকমুক্ত করতে জনসম্পৃক্ততা আরও বাড়ানো হবে।

অনুষ্ঠানে ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জাতীয় নিরাপত্তা সড়ক দিবস ২০২৬ পালিত হল জেলা প্রশাসন কার্যালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে র‍্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে। 

বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি বের করা হয়। চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত র‍্যালিতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ মাঝি।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সলিম উল্যা সেলিম।

র‍্যালিটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জোড় পুকুরপাড়, কালিবাড়ি মোড়, শহীদ মিনার, ছায়াবানী মোড় ও নতুন বাজার মোড় প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামছুল আলম সূর্য, ইকবাল হোসেন কবির মাঝি, এনামুল হক জনি, মোতালেব মোস্তান, মাসুদ রানা, সদস্য সচিব সামছুল আরেফীন খানসহ জেলা, পৌর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

আয়োজকদের দাবি, র‍্যালি ও আলোচনা সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এদিন অংশ নেন।

পরে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। 

বিকেল সাড়ে ৫টার দিকে র‍্যালি ও আলোচনা সভা শান্তিপূর্ণভাবে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদত্যাগের চ্যালেঞ্জ এমপি বাবুলের ষড়যন্ত্রের প্রতিবাদে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩২ পি.এম


পদত্যাগের চ্যালেঞ্জ এমপি বাবুলের ষড়যন্ত্রের প্রতিবাদে

লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, দলের এক অংশের অপপ্রচার ও বিষোদগারের জবাবে পদত্যাগের সরাসরি চ্যালেঞ্জ করেছেন। তিনি দলীয় শৃঙ্খলা রক্ষা এবং স্থানীয় স্বার্থান্বেষী মহলের অব্যাহত ষড়যন্ত্রের নিরপেক্ষ বিচার দাবিতে দলের প্রধান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে লালমনিরহাটের আদিতমারী জিএস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ‘কর্মী মূল্যায়ন সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তৃণমূলের একাংশের সমালোচনা করে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃত্ব আজ এখানে উপস্থিত আছেন। যদি তারা তৃণমূলের নেতা না হয়ে থাকেন, তাহলে কি গুটিকয়েক ব্যক্তিই তৃণমূল? যদি আমাদের দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী মনে করেন আমি অযোগ্য এবং পদত্যাগের নির্দেশ দেন, তবে এক মুহূর্ত দেরি না করে আমি পদত্যাগ করব।

নিজের বিরুদ্ধে চলা চক্রান্তের বিষয়ে তিনি আরও বলেন, মনোনয়নের সময় থেকেই একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। তারা শুধু আমার ব্যক্তিগত ক্ষতি করছে না, বরং শহীদ জিয়ার পরিবারের ভাবমূর্তিও ক্ষুণ্ন করছে। আমি প্রধানমন্ত্রীর কাছে এই দীর্ঘদিনের নোংরা রাজনৈতিক চক্রান্তের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করছি।

কর্মী মূল্যায়ন সভায় স্থানীয় তৃণমূল নেতৃবৃন্দ বলেন, নির্বাচনের আগে মনোনয়ন বঞ্চিত একটি পক্ষ দলের মধ্যে অন্তর্কোন্দল সৃষ্টি করেছে। সেই অসহযোগিতা উপেক্ষা করেও বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর, দৃশ্যমান উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে ঈর্ষান্বিত হয়ে পরাজিত চক্রটি বিভিন্ন কুৎসা রটাতে ব্যস্ত। বক্তারা অবিলম্বে এই চক্রান্তকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এর আগে সভার শুরুতে এমপি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম ১৮০ দিনের উন্নয়ন কর্মকাণ্ডের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২ জনের মৃত্যু ঘটেছে। এর ফলে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। একই সময়ে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭১ জন রোগী।

বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বুধবারের মৃত্যুর ঘটনা ঘটেছে মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত, এ ২৪ ঘণ্টায়। নতুন ভর্তি হওয়া ৬৭১ জন রোগীকে নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৬ হাজার ২৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬২৭ জন, যার ফলে এ বছর মোট ২৪ হাজার ৩৭৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ২৪৯ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া খুলনা বিভাগে ১৩৩, রাজশাহী বিভাগে ৯২, চট্টগ্রাম বিভাগে ৮৩, বরিশাল বিভাগে ৭০ এবং ময়মনসিংহ বিভাগে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের মাসভিত্তিক ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায়, জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩ এবং জুলাই মাসে ৩৬ জনের মৃত্যু ঘটেছে। আর চলতি আগস্ট মাসের ১৯ দিনে ইতিমধ্যেই ডেঙ্গুতে ২২ জন প্রাণ হারিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৪ পি.এম


দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি বার্তা

সরকারী সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন করা হবে। এই উপলক্ষে দেশের সব বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচি আয়োজনের জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনার ব্যবস্থা করা হবে। ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার এবং নারীর মর্যাদা বিষয়ক আলোচনাসভার আয়োজন করতে বলা হয়েছে।

এছাড়া, দোয়া মাহফিল, হামদ-নাত পরিবেশন, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কুইজ প্রতিযোগিতার আয়োজনের নির্দেশনাও প্রদান করা হয়।

এ ধরনের কর্মসূচি জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয়, ঢাকা ও জেদ্দা হজ অফিসসহ দেশের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো আয়োজন করবে।

রাষ্ট্রীয় এই কর্মসূচির অংশ হিসেবে সকল বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী বিভাগের কর্তৃপক্ষ তাদের অধিক্ষেত্রে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%