প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২ জনের মৃত্যু ঘটেছে। এর ফলে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। একই সময়ে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুনভাবে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭১ জন রোগী।
বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বুধবারের মৃত্যুর ঘটনা ঘটেছে মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত, এ ২৪ ঘণ্টায়। নতুন ভর্তি হওয়া ৬৭১ জন রোগীকে নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত, ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৬ হাজার ২৭২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬২৭ জন, যার ফলে এ বছর মোট ২৪ হাজার ৩৭৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ২৪৯ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া খুলনা বিভাগে ১৩৩, রাজশাহী বিভাগে ৯২, চট্টগ্রাম বিভাগে ৮৩, বরিশাল বিভাগে ৭০ এবং ময়মনসিংহ বিভাগে ৩৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের মাসভিত্তিক ডেঙ্গু পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায়, জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩ এবং জুলাই মাসে ৩৬ জনের মৃত্যু ঘটেছে। আর চলতি আগস্ট মাসের ১৯ দিনে ইতিমধ্যেই ডেঙ্গুতে ২২ জন প্রাণ হারিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন