০৩:৫৪ পি.এম
মুন্সীগঞ্জের শ্রীনগরে এক মাদরাসা শিক্ষার্থীর বিরুদ্ধে মারধরের মাধ্যমে তার মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (১ আগস্ট) অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে শিশুটির পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
ভুক্তভোগী আঁখি আক্তার (৯) উপজেলার বিরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা এলাকার বাগে নুরানীয়া হাফেজীয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে, অভিযুক্তরা হলেন একই মাদরাসার প্রধান শিক্ষক তোফাজ্জল হুজুর এবং শিক্ষক সাফায়েত হুজুর।
আরও পড়ুন: শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আ.লীগ নেতাকর্মীদের স্লোগান, কালকিনি-ডাসারে আলোচনা
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই মাদরাসার শিক্ষক সাফায়েত হুজুর পড়া না পারার অজুহাতে আঁখিকে লাঠি দিয়ে মারধর করেন। এ সময়, যদি বিষয়টি পরিবারের কাউকে জানান, তাহলে তাকে আরও মারধরের হুমকি দেওয়া হয়। ভয়ের কারণে শিশুটি প্রথমে বিষয়টি গোপন রাখে।
পরে, তীব্র ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে সে ঘটনার বিষয়টি জানায়। এরপর হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক আঁখির মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
শিশুটির বাবা মো. আলমগীর খাঁন জানান, মাদরাসার প্রধান শিক্ষক তোফাজ্জল হুজুরের কাছে এ নিয়ে অভিযোগ করা হলে তিনি বিষয়টি চেপে যেতে বলেন। তবে মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে স্থানীয়দের সঙ্গে পরামর্শ করে শনিবার শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দেন।
এদিকে, অভিযুক্ত শিক্ষকদের শাস্তির দাবিতে শুক্রবার (৩১ জুলাই) সকালে মাদরাসা প্রাঙ্গণে স্থানীয়রা বিক্ষোভ করেছেন।
আরও পড়ুন: পোরশায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের মাঝে ৩৬টি শাড়ি বিতরণ করেন জাতীয় আদিবাসী পরিষদ পোরশা উপজেলা শাখা।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন