ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

অস্ট্রেলিয়া সিরিজের আগে স্বস্তি, কমেছে তাইজুলের ব্যথা


অস্ট্রেলিয়া সিরিজের আগে স্বস্তি, কমেছে তাইজুলের ব্যথা

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বাংলাদেশকে চোটের ধাক্কা সামলাতে হচ্ছে। সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার নাহিদ রানা। শরীফুল ইসলাম চোট কাটিয়ে ফেরার লড়াইয়ে আছেন। প্রথম টেস্টে লিটন দাসের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

এছাড়াও, প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পাওয়া তাইজুল ইসলামকে নিয়ে তৈরি হয়েছিল দুশ্চিন্তা। তবে দলের ফিজিও বায়েজিদ ইসলাম জানিয়েছেন, বাঁহাতি এই স্পিনারের চোটের অবস্থা এখন অনেকটাই ভালো।

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাটিংয়ের সময় আঙুলে আঘাত পান তাইজুল। চোটের কারণে দ্বিতীয় দিনে তাকে দিয়ে বোলিং করানো হয়নি।

আরও পড়ুন: সৌদি আরব থেকে ৯ মাসে ২ হাজার মরদেহ, নারী কর্মীরা সন্তানের বাবার পরিচয় জানেন না

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তার পরিবর্তে একাদশে নেওয়া হয় পেসার মুশফিক হাসানকে। তবে একদিন পর বাংলাদেশ দলের ফিজিও তাইজুলকে নিয়ে স্বস্তির খবর দিয়েছে। তিনি বলেছেন, "তাইজুলের ব্যথা ও ফোলা দুটোই কমেছে।"

ফিজিও আরও জানান, "গত পরশুদিন তাইজুল ইসলাম যে ব্যথা পেয়েছিল, সেটি অনেকটাই কমে আসছে। ফোলা এবং পেইন দুটোই কমে আসছে। প্রথম টেস্ট আসতে আসতে আরও পাঁচ দিন বাকি আছে। আমাদের হাতে যথেষ্ট সময় আছে। আশা করছি, এই সময়ের মধ্যে তাইজুল পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।"

তাইজুলের চোট গুরুতর না হলেও, প্রথম টেস্টের আগে তাকে নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। কারণ দলের বোলিং আক্রমণে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। বিশেষ করে অস্ট্রেলিয়ার কন্ডিশনে স্পিন বিভাগে তাইজুলের ওপর বড় দায়িত্ব থাকার কথা।

অপরদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচটিও বাংলাদেশকে স্বস্তি দিতে পারেনি। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বাংলাদেশ নিজেদের সেরা ছন্দে দেখা যায়নি। শেষ পর্যন্ত ইনিংস হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।

আরও পড়ুন: দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি ১০০-১১০ টাকায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিম তীরজুড়ে ইসরাইলের নারকীয় তাণ্ডব, গ্রামে গ্রামে হামলা-অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৩ এম


পশ্চিম তীরজুড়ে ইসরাইলের নারকীয় তাণ্ডব, গ্রামে গ্রামে হামলা-অগ্নিসংযোগ

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে নারকীয় তাণ্ডব চালাচ্ছে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারীরা। পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় গ্রামে গ্রামে ফিলিস্তিনিদের বাড়ি-ঘরে হামলা ও অগ্নিসংযোগ করা হচ্ছে।

গুলিবিদ্ধদের হাসপাতালে নেয়ার সময়ও অ্যাম্বুলেন্সে আক্রমণ করছে। অন্যদিকে গাজায় বাস্তুচ্যুত লাখো মানুষের জীবন কাটছে বেহাল অবস্থায়। অস্বাস্থ্যকর পরিবেশে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগ। এর মধ্যেই চলছে ইসরাইলি হামলা।

সম্প্রতি পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়ে গেছে। একের পর এক গ্রামে তারা সহিংস হামলা চালিয়ে যাচ্ছে। সারাক্ষণ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে ফিলিস্তিনিরা। শুক্রবার বেথলেহেমের আবু নুজাইম গ্রামে হামলা চালায় সেটেলাররা। ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলিও নিক্ষেপ করেছে। এতে বেশ কয়েকজন হতাহত হন।

গুলিবিদ্ধদের হাসপাতালে নেয়ার সময় অ্যাম্বুলেন্সে এলো ইসরাইলিরা আক্রমণ করে। গাড়ির জানালা ভেঙে মরিচের গুঁড়ো স্প্রে করেছে। এতে অসুস্থ হয়ে পড়েন অ্যাম্বুলেন্স কর্মীরা। পরে হামলাকারীরা গ্রামের প্রধান সড়কও বন্ধ করে দেয়।

পশ্চিম তীরের হেবরনেও অবৈধ বসতি স্থাপনকারীরা সহিংস আক্রমণ অব্যাহত রেখেছে। মাসাফের ইয়াত্তায় তুবা এলাকায় ফিলিস্তিনি বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ এসেছে। এই হামলায় ১৪ শিশুসহ তিনটি পরিবার বাস্তুচ্যুত হয়েছে।

হামলায় ধ্বংস হয়েছে সৌরবিদ্যুৎ ব্যবস্থা ও বিপুল পরিমাণ পশুখাদ্য। জাতিসংঘের হিসাব অনুযায়ী, বছরের প্রথম সাত মাসেই বসতি স্থাপনকারীদের হামলা ও সংশ্লিষ্ট বিধিনিষেধের ফলে দুই হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

শুক্রবার পশ্চিম তীরের নাবলুস ও বেথলেহেম গভর্নরেটজুড়ে একের পর এক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা। এতে দুইজন প্যারামেডিকসহ ছয়জন ফিলিস্তিনি আহত হয়েছেন। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানায়, নাবলুসের পূর্বে অবস্থিত বেইত ফুরিক-এ তাদের কর্মীরা ইসরাইলি বাহিনীর হাতে মার খাওয়া এক ব্যক্তির চিকিৎসা করাচ্ছেন।

গাজার আকাশে যুদ্ধবিমান ও ড্রোনের তৎপরতা কিছুটা কমলেও এলাকা থেকে বাস্তুচ্যুত মানুষের অনিশ্চয়তা কাটেনি। তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছেন লাখো ফিলিস্তিনি।

অতিরিক্ত ভিড়, বিশুদ্ধ পানির সংকট, ইঁদুরের উপদ্রব ও স্বাস্থ্যসেবার সংকটের ফলে নানা রোগ ছড়িয়ে পড়ছে। জাতিসংঘ বলছে, যুদ্ধবিরতির পরও শত শত শিশু নিহত হয়েছে। প্রতিদিনই হামলার ঝুঁকিতে রয়েছেন বেসামরিক মানুষ।

এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে সেনা পাঠাতে অনুমোদন দিয়েছে উগান্ডার সংসদ। মরক্কোও সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, হামাসের নিরস্ত্রীকরণ ও ইসরাইলি সেনা প্রত্যাহারের ধাপ শেষ হলে গাজায় মোতায়েন হবে এই বাহিনী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালের পর্বতে তুষারের নিচে মিলল একাধিক মরদেহ, পরিচয় এখনো অজানা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১১:৫৬ এম


নেপালের পর্বতে তুষারের নিচে মিলল একাধিক মরদেহ, পরিচয় এখনো অজানা

নেপালের ইয়ালুং রি পর্বতে বেশ কয়েকটি মরদেহের সন্ধান পাওয়া গেছে। স্থানীয় কর্মকর্তারা ধারণা করছেন যে, মরদেহগুলো গত বছর তুষারধসে নিখোঁজ হয়ে যাওয়া পাঁচজন পর্বতারোহীর হতে পারে।

তবে মরদেহগুলোর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

স্থানীয় কর্মকর্তা থাবিন্দ্র কুমার কাফলে জানিয়েছেন যে, একটি হাইকিং কম্পানির হয়ে মরদেহ উদ্ধার করার কাজে নিয়োজিত কয়েকজন কর্মী শুক্রবার মরদেহগুলো দেখতে পান। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকারী দল এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

হাইকিং কম্পানি ড্রিমার্স ডেস্টিনেশনের ফুর্বা তেনজিং শেরপা জানান, আবহাওয়া পরিষ্কার হলে হেলিকপ্টারে করে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করা হবে।

তিনি বলেন, বরফ গলে যাওয়ার ফলে মরদেহগুলো এখন দৃশ্যমান হয়ে থাকতে পারে। তবে উদ্ধার করা মরদেহগুলো গত বছর নিখোঁজ হওয়া পাঁচ পর্বতারোহীরই কি না, তা এখনো নিশ্চিত করা যায়নি। ইয়ালুং রি উত্তর-পূর্ব নেপালের রোলওয়ালিং উপত্যকায় অবস্থিত। দুর্গম এই পর্বতে পর্বতারোহীদের পাথর, বরফ এবং তুষারে তৈরি কঠিন পথ পাড়ি দিতে হয়।

গত বছরের নভেম্বর থেকে ইয়ালুং রি পর্বতে তিনজন বিদেশি ও দুইজন নেপালি পর্বতারোহী নিখোঁজ ছিলেন। নিখোঁজ বিদেশিদের মধ্যে একজন ইতালীয়-কানাডিয়ান, একজন ইতালীয় এবং একজন জার্মান নাগরিক ছিলেন। এছাড়া একই অভিযানে একজন ইতালীয় ও একজন ফরাসি পর্বতারোহী বেস ক্যাম্পে মারা গিয়েছিলেন।

ইয়ালুং রি পর্বতটি নেপালের দোলাখা জেলায়, চীনের তিব্বত সীমান্তের কাছে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৫ হাজার ৬৩০ মিটার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাজা গুলি ও গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:০০ পি.এম


তাজা গুলি ও গাঁজাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

উখিয়ায় র‍্যাব-১৫ এর অভিযানে ৮ রাউন্ড তাজা গুলি এবং ৫ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, শনিবার ভোরে র‍্যাব-১৫, সিপিসি-২ এর আভিযানিক দল গোপন সংবাদ পেয়েছিল যে, কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্প, ব্লক-বি এলাকায় একটি বসতঘরের সামনে কিছু ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‍্যাবের আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে, তারা কৌশলে মহিলা র‍্যাব সদস্যদের সহায়তায় দুই নারী মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কুতুপালং রেজিস্ট্রার ক্যাম্পের মোঃ আমিনের মেয়ে সমছিদা (১৭) এবং ছালেহ আহম্মেদের স্ত্রী লায়লা খাতুন (৪৭)।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের তল্লাশি করে এবং তাদের দেখানো স্থান থেকে আলামত উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সমছিদার পরিহিত সেলোয়ারটির ডান কোমরে একটি সাদা ছোট কৌটার ভিতর ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অপর গ্রেফতারকৃত লায়লা খাতুনের দেখানো মতে, তার বসতঘরের সামনের কক্ষের আলনার পিছনে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর পাঁচটি নীল রঙের পলিথিনের ব্যাগে মোট ০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারা বিশ্বকে এক করলেও তোমার কোনো লাভ হবে না: সৌদিকে ইয়েমেনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:০৫ পি.এম


সারা বিশ্বকে এক করলেও তোমার কোনো লাভ হবে না: সৌদিকে ইয়েমেনের হুঁশিয়ারি

ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাসাত সৌদি আরবকে লক্ষ্য করে বলেছেন, "তুমি সমগ্র বিশ্বকে একত্র করলেও তোমার কোনো লাভ হবে না।" আজ পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।

তিনি মন্তব্য করেন, "এই ধরনের চুক্তিগুলো পরিস্থিতির ওপর কোনো প্রভাব ফেলে না," এবং অবরোধের বদলে অবরোধের সমীকরণ যেহেতু তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত বহাল থাকবে। তিনি আরো বলেন, "যে কেউ সৌদি আগ্রাসন ও আমাদের দেশের বিরুদ্ধে ১২ বছর ধরে চলমান অবরোধে অংশীদার হতে চায়, আমরা তাকেও আগ্রাসী হিসেবে গণ্য করব, এমনকি যদি এই অংশীদারিত্ব প্রতারণামূলক নামে আচ্ছাদিত করা হয়।"

তিনি সমগ্র শান্তি প্রসঙ্গে বলেন, "ন্যায্য ও সম্মানজনক শান্তি এবং সৌভ্রাতৃত্বের মূল্য যুদ্ধ ও আগ্রাসনের চেয়ে অনেক কম।"

প্রসঙ্গত, শুক্রবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন, যার নাম রাখা হয়েছে ‘মক্কা সন্ধি’। -পার্সটুডে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%