০৩:৩৮ পি.এম
আগামী মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।
এ সংক্রান্ত তথ্য মঙ্গলবার ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাস প্রকাশ করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
আরও পড়ুন: ডা. জুবাইদা রহমান টোকিওতে হাসপাতাল ও জাদুঘর পরিদর্শন
ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ইরাকে নিযুক্ত ট্রাম্পের বিশেষ দূত টম ব্যারাক এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরাকের প্রধানমন্ত্রীকে ওয়াশিংটনে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন। বৈঠকের সময় দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনা করা হবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, টম ব্যারাক ইরাকের রাজধানী বাগদাদ সফরকালে প্রধানমন্ত্রী আল-জাইদির সঙ্গে বৈঠকে মিলিশিয়া বাহিনী নিরস্ত্রীকরণ ও রাষ্ট্রীয় কর্তৃত্বের বাইরে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলোর বিলুপ্তি সংক্রান্ত বিষয়গুলোও আলোচনা করেছেন।
ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত সম্পর্কের প্রেক্ষাপটে এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: পাকিস্তানে বায়ুদূষণে মানুষের গড় আয়ু কমছে ৪ বছর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন