বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৩৬ পি.এম
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেছেন যে, বাংলাদেশ কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে।
তিনি আরও বলেন, স্বাধীনতার পর দেশে খাদ্যশস্যের ব্যাপক ঘাটতি ছিল, কিন্তু বর্তমানে বাংলাদেশ কৃষিজাত পণ্যের উৎপাদন বহুগুণ বৃদ্ধি করতে সক্ষম হয়েছে। দেশের সামগ্রিক খাদ্যশস্যের ঘাটতি নেই, যা দেশের কৃষক, কৃষিবিজ্ঞানী ও গবেষকদের অবদান।
আজ বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. আসাদুজ্জামান সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে আসে।
রাষ্ট্রপতির প্রেস উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় সাড়ে ৭ কোটি এবং সে সময় খাদ্যশস্যের বিশাল ঘাটতি ছিল। খাদ্য ঘাটতির দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ এখন কৃষিজাত পণ্যের উৎপাদন বহুগুণ বৃদ্ধি করতে সক্ষম হয়েছে।
প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে জানায় যে, দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা ও অন্যান্য প্রতিকূলতা সত্ত্বেও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশসহনশীল বিভিন্ন খাদ্যশস্য উৎপাদনে সক্ষম হয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার জন্য গবেষণালব্ধ প্রযুক্তির মাঠপর্যায়ে কার্যকর প্রয়োগ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পরিবেশবান্ধব কৃষি চর্চার গুরুত্ব তুলে ধরেন। তিনি কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের মধ্যে আরও নিবিড় সমন্বয় প্রতিষ্ঠার আহ্বান জানান।
এ সময় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার প্রতিশ্রুতি দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ আফ্রিকা বাংলাদেশের দেওয়া ১২ রানের লক্ষ্য মাত্র ১.৩ ওভারেই পূরণ করে ফেলেছে। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিকরা ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
পঞ্চম দিনের খেলা শুরু হয়েছিল বাংলাদেশ ১০০ রানে ৫ উইকেট নিয়ে। লিটন ও মুশফিক কিছুটা এগিয়ে নিলেও তারা দলকে বেশিদূর টানতে পারেননি। ৩৯ রান করে রাবাদার বলে বোল্ড হলে তাদের জুটি ভেঙে যায়। এরপর মিরাজ মাঠে নেমেই দ্রুত ফিরে যান।
শেষদিকে সাইমন হার্মার দ্রুত উইকেট তুলে নিলে বাংলাদেশ ১৬৮ রানে অলআউট হয়ে যায়। হার্মার ৬ উইকেট নেন। রাবাদা ৩ উইকেট পান।
১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১ রানেই ওপেনার অ্যাকারম্যানকে হারায়। মিরাজের বলে স্লিপে ক্যাচ দিয়ে তিনি আউট হন। তবে এবাদতের করা দ্বিতীয় ওভারে জয় তুলে নেয় প্রোটিয়ারা।
চতুর্থ দিন লাঞ্চের আগে দক্ষিণ আফ্রিকা ১৫৭ রানের লিড নিয়ে অলআউট হয়েছিল, তখন ড্রয়ের সম্ভাবনাই বেশি মনে হচ্ছিল। কিন্তু দুই সেশনে ৫ উইকেট হারিয়ে চতুর্থ দিনেই বাংলাদেশ হারের দিকে এগিয়ে যায়। ইনিংস হার নিয়েও কিছুটা শঙ্কা দেখা দেয়।
মুশফিকুর রহিম ৫ ও লিটন দাস ১২ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেছিলেন। তাদের ব্যাটে ইনিংস হার এড়ালেও ৩৯ রানে লিটন ও ২২ রানে মুশফিক আউট হওয়ার পর বাংলাদেশ আর বেশি দূর এগোতে পারেনি। শেষ ৩ উইকেটে টাইগাররা মাত্র ৮ রান করতে সক্ষম হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিথেন নিঃসরণ সংক্রান্ত আইন কার্যকরের সময় ২০২৯ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সহায়ক হবে।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
আইনটি ২০২৭ সালে কার্যকর হওয়ার কথা ছিল, যার আওতায় হাইড্রোকার্বন আমদানিকারক প্রতিষ্ঠানগুলোকে তাদের সরবরাহ করা জ্বালানির সঙ্গে সংশ্লিষ্ট মিথেন নিঃসরণের পরিমাণ পর্যবেক্ষণ ও প্রতিবেদন জমা দিতে হতো।
বার্তা সংস্থা এএফপি ব্রাসেলস থেকে এ খবরটি জানায়।
জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে দ্বিতীয় বৃহত্তম অবদানকারী গ্রিনহাউস গ্যাস হিসেবে মিথেনের অবস্থান রয়েছে, যা কার্বন ডাই-অক্সাইড (সিও২)-এর পর।
প্রস্তাবিত আইনটির বিরুদ্ধে শিল্প খাতের বড় প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে তীব্র বিরোধিতা করে আসছিল। যুক্তরাষ্ট্রও এই আইনটির বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
এদিকে, ইরান যুদ্ধের পর জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় আইনটি কার্যকরের সময় নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়।
চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ইইউ হিমশিম খাচ্ছে। এই প্রেক্ষাপটে ব্রাসেলস ক্রমাগত ব্যবসাবান্ধব নীতি গ্রহণের দিকে ঝুঁকছে।
গত সেপ্টেম্বরে ইইউ’র নির্বাহী বিভাগ আইনটি কার্যকরের সময় পিছিয়ে দেওয়ার প্রস্তাব দেয়।
ইইউ’র নির্বাহী বিভাগ, পার্লামেন্ট ও সদস্য দেশগুলোর মধ্যে গভীর রাত পর্যন্ত আলোচনার পর ২০২৯ সাল পর্যন্ত আইনটি কার্যকর করা পিছিয়ে দেওয়ার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো হয়।
বর্তমানে ইইউর ছয় মাস মেয়াদি সভাপতির দায়িত্ব পালনরত আয়ারল্যান্ডের পরিবেশমন্ত্রী ডারাগ ও’ব্রায়েন বলেন, ‘আজ রাতে আমরা মিথেন নিয়ন্ত্রণবিধি নিয়ে একটি বাস্তবসম্মত সমঝোতায় পৌঁছেছি। এর মাধ্যমে মিথেন নিঃসরণ কমাতে ইইউ’র নেতৃত্বের অবস্থান বজায় রাখার পাশাপাশি জ্বালানি বাজারের চাপও মোকাবিলা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই সাময়িক সমঝোতা ক্ষতিকর মিথেন নিঃসরণ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে ইইউর অঙ্গীকারের প্রতিফলন।’
ইইউ কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে, আইন কার্যকরের সময় পিছিয়ে দেওয়ার ফলে বিশ্ববাজারের অস্থিরতার মধ্যে নির্ভরযোগ্য ও নিরাপদ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সদস্য দেশগুলো প্রয়োজনীয় নমনীয়তা পাবে।
একই সঙ্গে জলবায়ু লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে মিথেন নিঃসরণ কমানোর অঙ্গীকারও বজায় থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঈমান আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হলো নামাজ। নামাজে একাগ্রতা ও মনোযোগ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজের সময় চোখ খোলা রাখা এবং সিজদার স্থানে দৃষ্টি রাখা প্রয়োজন। অকারণে চোখ বন্ধ করে রাখা মাকরুহ হিসেবে বিবেচিত হয়। তবে যদি সামনে এমন কিছু থাকে যা মনোযোগ নষ্ট করে, অথবা চোখ খোলা রাখলে একাগ্রতা বজায় রাখা কঠিন হয়, তাহলে চোখ বন্ধ রাখা জায়েজ।
নামাজে খুশু-খুজু বা বিনয় ও একাগ্রতা অর্জনের বিষয়ে মহান আল্লাহ বলেন-- "নিশ্চয়ই মুমিনরা সফলকাম, যারা নিজেদের নামাজে বিনয়ী ও একাগ্র থাকে।" (সুরা মুমিনুন, আয়াত ১-২)
আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত হয়েছে যে, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের সময় দৃষ্টি সিজদার স্থানে রাখতেন-- এ বিষয়ে কিছু বর্ণনা পাওয়া যায়।
আলেমদের মতে, নামাজে খুশু-খুজু বজায় রাখাই প্রধান উদ্দেশ্য। তাই চোখ বন্ধ রাখাকে নিয়ম বা সুন্নত হিসেবে গণ্য করা যাবে না।
সুতরাং, স্বাভাবিক অবস্থায় নামাজে চোখ খোলা রাখাই উত্তম। তবে মনোযোগ বজায় রাখার প্রয়োজনে চোখ বন্ধ রাখলে কোনো অসুবিধা নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জামায়াতে ইসলামী দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস ডিসেম্বরের প্রেক্ষাপটে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই ঘোষণা দেন।
তিনি উল্লেখ করেন, "ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা, জ্বালাও-পোড়াও শুরু করেছে। এর ভেতর গার্মেন্টসের সংকট এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও সংকট চলছে। সরকার উপলব্ধি করতে না পারলে সংকট আরও ঘনীভূত হতে পারে।"
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও জানান, "কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সহিংসতায় বুধবার দুজন নিহত হয়েছেন। হাসপাতাল, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এসব শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, ২২টি জেলায় হানাহানি হয়েছে। সরকারের ব্যর্থতার কারণে আজকের এই পরিণতি।"
তিনি উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস উপলক্ষে ৪০ দিনের কর্মসূচি পালনের কথা জানিয়ে বলেন, "জনগণকে নিয়েই আমরা ফ্যাসিবাদকে প্রতিহত করবো। সহিংসতা নয়, নিয়মতান্ত্রিকভাবেই আমরা তাদের রুখে দিবো। ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না।"
জামায়াতের ঘোষিত কর্মসূচি
২১ নভেম্বর বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকায় সমাবেশ ও মিছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ