০৭:৪৬ পি.এম
সার ও বিদ্যুৎ সংকট নিরশন, নিত্যপন্যের দাম নিয়ন্ত্রণ
সারাদেশের আইন শৃঙ্খলা রক্ষা রংপুরের। হত্যার বিচার এবং মাদক রোধের দাবীতে মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ আগষ্ট) বিকেলে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের উদ্যোগে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
আরও পড়ুন: কাউখালীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ আহত ৪, পুলিশের জিম্মায় গাড়ি
মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নব কুমার কর্মকার, সিপিবি সভাপতি কমরেড ইসমাইল হোসেন, সাইফুল ইসলাম শফি, বাসদ নেতা তারিকুজ্জামান টরিক, সঞ্জয় কুমার গৌর এবং শুনিল কুমার। নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। নেতৃবৃন্দ সার ও বিদ্যুৎ সংকট নিরশন করে কৃষি শিল্প রক্ষার জন্য জোর দাবি জানান।
উল্লেখ্য, গত শুক্রবার পিপুলবাড়িয়া বাজারে বাসদের মানববন্ধন চলাকালে সন্ত্রাসীরা হামলা চালিয়ে প্রায় ৬ জন নেতা কর্মীকে আহত করে। এর প্রতিবাদে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের উদ্যোগে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন