প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সিরাজগঞ্জে চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঠিকাদার আব্দুল বারি সেখ বর্তমানে মানিকগঞ্জে আত্মগোপনে রয়েছেন।
এমন তথ্য জানিয়েছেন, ভুক্তভোগী এক পাওনাদার। তিনি অভিযোগ করেন, ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান "সামস ইন্জিনিয়ারিং" এর ঠিকাদার পরিচয়ে একের পর এক মানুষের কাছ থেকে চেক দিয়ে প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে সিরাজগঞ্জ জেলা থেকে পালিয়ে গেছেন, সিরাজগঞ্জ সদর পৌরসভার গয়লা এলাকার আজিজ সেখের পুত্র মো: আব্দুল বারি সেখ।
বর্তমানে জানা যায়, তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান "সামস ইন্জিনিয়ারিং" এর হয়ে মানিকগঞ্জ পৌরসভার ঠিকাদারি কাজ করছেন।
এদিকে, তার বিরুদ্ধে ইতিমধ্যে একডালা এলাকার সাব্বির হোসেন ভূঁইয়া (সাফি) আদালতে চেক প্রতারণার একটি মামলা দায়ের করেছেন। মামলাটি নং ৩০২/২০২৪, এন, আই, অ্যাক্টের ধারা- ১৩৮। পরবর্তীতে মামলাটি বিচার নিষ্পত্তির জন্য যুগ্ন দায়রা জজ ১ম আদালতে বদলী করা হয়। গত ২৪/০৯/২০২৪ তারিখে আসামি আব্দুল বারি সেখের অনুপস্থিতিতে আদালত তার বিরুদ্ধে সাজার আদেশ দেন। সেই থেকে আব্দুল বারি সেখ সিরাজগঞ্জ থেকে পালিয়ে আত্মগোপনে রয়েছেন। বর্তমানে তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
এ বিষয়ে একাধিক পাওনাদার ক্ষোভ প্রকাশ করে বলেন, অতি সত্বর প্রতারক আব্দুল বারি সেখকে আইনের আওতায় এনে সাজা কার্যকর করা হোক এবং আমাদের টাকা আমরা যেন পাই তার সু-ব্যবস্থা যেন প্রশাসন করে।
এদিকে পাওনাদারদের সঙ্গে কথা বলে জানা যায়, অনেকেই তাদের টাকা ফেরত পেতে, প্রতারক আব্দুল বারি সেখের বিরুদ্ধে আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এ ব্যাপারে সদর থানার ওসি বলেন, যেহেতু আসামির অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তথ্যের বিশ্লেষণ করে অবশ্যই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে, আদালতে প্রেরণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন