১১:০০ এম
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলার কার্যক্রমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত জন আসামির বিরুদ্ধে পঞ্চম দিনের মতো আজ প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন করবে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।
এ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আরও পড়ুন: গাড়ি থেকে সরকারি লোগো খুলে ফেললেন ইশরাক
শুনানিতে শেখ হাসিনার সঙ্গে ওবায়দুল কাদের এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের একটি ফোনালাপ বাজিয়ে শোনানোর পরিকল্পনা রয়েছে।
ওবায়দুল কাদের সহ মামলার অন্য আসামিরা হচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন