ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ব্যাংককে অগ্নিকাণ্ডে নিহত ৩৭, বার মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি


ব্যাংককে অগ্নিকাণ্ডে নিহত ৩৭, বার মালিকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

ব্যাংককের একটি বারে গত মাসে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ৩৭ জনের প্রাণহানির মর্মান্তিক ঘটনার পরে, বারটির মালিকের বিরুদ্ধে অবহেলাসহ মোট ছয়টি অভিযোগে মামলা করার জন্য থাই পুলিশ প্রস্তুতি নিচ্ছে। প্রধান তদন্তকারী কর্মকর্তা সোমবার এ তথ্য জানান।

জনপ্রিয় রং বিয়ার না লাদ ফ্রাও রেস্তোরাঁ ও বারের মালিক সুবিচা সালাইবাত্র ১২ জুলাই সন্ধ্যায় তার প্রতিষ্ঠানটিতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় হাসপাতালে ভর্তি হওয়া বেশ কয়েক ডজন মানুষদের মধ্যে ছিলেন। ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ বিষয়টি নিশ্চিত করেছে।

প্রধান তদন্তকারী ইসারা না পাত্থালুং এএফপিকে বলেন, ‘অবহেলার কারণে মৃত্যু, গুরুতর আহত হওয়া, ক্ষতি ও অগ্নিকাণ্ড ঘটানো, অপরাধমূলক দুষ্কর্ম এবং লাইসেন্স ছাড়া বিনোদনকেন্দ্র পরিচালনাসহ ছয়টি অভিযোগের জন্য গত সপ্তাহে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।’

আরও পড়ুন: বন্যার পানিতে তলিয়ে যাওয়া গাড়ির চালককে উদ্ধার করলেন সাংবাদিক উইল মারে

ইসারা বলেন, ‘তিনি নিবিড় পরিচর্যা ইউনিট থেকে বের হয়ে এসেছেন। কিন্তু চিকিৎসক এখনও পুলিশকে তার বিরুদ্ধে অভিযোগগুলো পড়ে শোনানোর জন্য অনুমতি দেননি।’

তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে পুলিশ তাকে এই ঘটনায় একমাত্র সন্দেহভাজন হিসেবে অভিযুক্ত করার আচরণ করছে।

অবহেলার অভিযোগে দোষী সাব্যস্ত হলে বারটির মালিকের সর্বোচ্চ দশ বছর কারাদণ্ড হতে পারে।

পুলিশ জানায়, আগুনে মৃতদের অধিকাংশই শ্বাসের মাধ্যমে ধোঁয়া গ্রহণ করে মারা যান। আগুনের সূত্রপাত হয়েছিল ছাদের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে।

আরও পড়ুন: মায়ের জন্মদিনের উপহার বন্দুক দিয়ে ৪ জনকে হত্যা কিশোরের

থাইল্যান্ডে স্বাস্থ্য ও নিরাপত্তা বিধিমালা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। বিশেষ করে বার ও নাইটক্লাবগুলোর ক্ষেত্রে এই উদ্বেগ ব্যাপক।

২০০৯ সালে নববর্ষ উদযাপনের সময় ব্যাংককের সান্তিকা ক্লাবে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। এতে ৬৭ জনের মৃত্যু ঘটে এবং ২০০-এরও বেশি মানুষ আহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১১:১০ এম


মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে একটি নির্মাণাধীন কারখানায় ডাকাতির অভিযোগে ৭ ডাকাতকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার ভোরে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে জোরারগঞ্জ থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে লুট করা বিভিন্ন মালামালও উদ্ধার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রবিবার দিবাগত রাত ২টার দিকে অর্থনৈতিক অঞ্চলের ‘অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামে একটি নির্মাণাধীন কারখানায় ১০-১৫ জন সশস্ত্র ডাকাতদল হানা দেয়। ডাকাতেরা কারখানার নিরাপত্তারক্ষীকে জিম্মি করে তিনটি মোবাইল ফোন, ২৫০ মিটার বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনার ফলে কারখানা কর্তৃপক্ষ রোগারগঞ্জ থানায় মামলা দায়ের করে। এরপর পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার হিঙ্গুলি ইউনিয়নের মেহেদীনগর এলাকার বাসিন্দা মেহেদী হাসান (২৩), সুজাউল হক (২৪), এমদাদুল হক (২৮), মো. ইউসুপ (২৬), পূর্ব হিঙ্গুলী এলাকার মো. সাখাওয়াত হোসেন নাহিদ (২৪), জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী গ্রামের মো. রাকিব (২১) এবং করেরহাটের ইউনিয়নের ঘোড়ামারা এলাকার মিজান উদ্দিন (৩২)।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানিয়েছেন, কারখানা কর্তৃপক্ষের দায়ের করা মামলার পর পুলিশ বিশেষ অভিযান শুরু করে। এক দীর্ঘ সময় ধরে অভিযান পরিচালনার পর অভিযুক্তদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় অন্য কারো জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে, ট্রাম্পের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১১:১১ এম


হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে, ট্রাম্পের দাবি

ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ দাবি করেছেন। ট্রাম্প জানিয়েছেন, এই কৌশলগত নৌপথটি এখন সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তিনি উল্লেখ করেছেন যে, প্রণালিতে অবস্থিত মাইনগুলি শনাক্ত করে সরিয়ে ফেলা হচ্ছে বলে মার্কিন বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘হরমুজ বর্তমানে খোলা।’ তিনি দাবি করেন যে, বর্তমানে প্রণালিটির নিয়ন্ত্রণ একমাত্র যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হাতে দখল করা রয়েছে। তবে ট্রাম্প একইসঙ্গে বলেন যে, মাঝে মাঝে সেখানে নতুনভাবে মাইন রাখতে দেখা যাচ্ছে। মার্কিন বাহিনী ওই মাইনগুলি শনাক্ত করে তাদের অপসারণ করছে বলেও তিনি জানিয়েছেন।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে নৌপথটিতে ২০টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে বলেও জানা গেছে।

হরমুজ প্রণালি বিশ্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। প্রতিদিন এই পথে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এবং গ্যাস পরিবহন করা হয়। এর ফলে, যদি এখানে জাহাজ চলাচল ব্যাহত হয়, তবে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ এবং বাজারে বিশাল প্রভাব পড়তে পারে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে জানিয়েছিলেন যে, ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনায় ক্ষতিপূরণের দাবি তুলবেন। তিনি বলেন, ‘ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করছে।’ এই প্রসঙ্গে তিনি পাল্টা তেহরানের কাছে অর্থ দাবি করার বিষয়েও উল্লেখ করেছেন। বিশেষভাবে তিনি ইরানের হামলায় নিহত মার্কিন নাগরিকদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চাওয়া হবে বলেও জানান।

অন্যদিকে, হরমুজ প্রণালি পুরোপুরি খোলার পূর্বে যুক্তরাষ্ট্রকে একাধিক শর্ত পূরণ করতে বলছে ইরান। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নেওয়া এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো বাতিল করা। ফলে, হরমুজের নিয়ন্ত্রণ ও নৌপথটি পুরোপুরি চালুর প্রশ্নে দুই দেশের অবস্থানের মধ্যে এখনো একটি বড় ধরনের মতপার্থক্য বিদ্যমান রয়েছে।

সূত্র: সিএনবিসি ও আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপন হামলায় নতুন অস্ত্র এআই, উত্তর কোরিয়ার নতুন কৌশল নিয়ে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৩ এম


গোপন হামলায় নতুন অস্ত্র এআই, উত্তর কোরিয়ার নতুন কৌশল নিয়ে উদ্বেগ

উত্তর কোরিয়ার রাষ্ট্র-সমর্থিত হ্যাকাররা সামরিক, কূটনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সাইবার হামলা চালাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করছে। দক্ষিণ কোরিয়ার সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জেনিয়াসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট হ্যাকিং গোষ্ঠী ‘কিমসুকি’ স্পিয়ার-ফিশিং আক্রমণে এআই দিয়ে তৈরি নথি ব্যবহার করছে। গবেষণা প্রতিবেদন কিংবা আমন্ত্রণপত্রের মতো দেখতে এসব নথির আড়ালে ক্ষতিকর ফাইল রাখা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা শনাক্ত হওয়ার ঝুঁকি কমাতে ইন্টারনেট সংযোগ ছাড়াই বড় ভাষা মডেল চালানোর জন্য ওলামা, জিপিটি-ফোরঅল ও এমস্টির মতো ওপেন-সোর্স টুল ব্যবহার করেছে। জেনিয়াসের দাবি, এআইয়ের মাধ্যমে অল্প সময়েই বাস্তবসম্মত ও পরিশীলিত নথি তৈরি করা সম্ভব হচ্ছে। এতে সামাজিক প্রকৌশলভিত্তিক সাইবার হামলাকে আরও দ্রুত এবং বড় পরিসরে পরিচালনা করা সহজ হচ্ছে।

কিমসুকিসহ উত্তর কোরিয়ার বিভিন্ন রাষ্ট্র-সমর্থিত হ্যাকিং গোষ্ঠী সাম্প্রতিক বছরগুলোতে আর্থিক লাভসহ নানা উদ্দেশ্যে বহু সাইবার হামলা চালিয়েছে। ব্রিটিশ ব্লকচেইন বিশ্লেষণ প্রতিষ্ঠান এলিপ্টিকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম নয় মাসে উত্তর কোরিয়ার হ্যাকাররা ২ বিলিয়ন ডলারের বেশি মূল্যের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ অবশ্য নতুন নয়। ২০১৪ সালে ‘দ্য ইন্টারভিউ’ চলচ্চিত্রকে কেন্দ্র করে সনি পিকচার্সের নেটওয়ার্কে বড় ধরনের সাইবার হামলার ঘটনায়ও মার্কিন কর্তৃপক্ষ পিয়ংইয়ংকে দায়ী করেছিল।

ওয়াশিংটন ডিসির স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো জেনি টাউন আল-জাজিরাকে বলেছেন, উত্তর কোরিয়ার হ্যাকার ও প্রোগ্রামাররা নিজেদের সক্ষমতা বাড়াতে বিভিন্ন এআই টুল ব্যবহারে যথেষ্ট দক্ষ। তাই সাইবার হামলায় প্রযুক্তিটির ব্যবহারকে অপ্রত্যাশিত ঘটনা হিসেবে দেখছেন না তিনি।

সাইবার অপরাধ বিশেষজ্ঞ মার্ক টি. হফম্যানও এআইয়ের ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে সতর্ক করেছেন। তার মতে, প্রযুক্তিটি ক্ষতিকর কর্মকাণ্ড পরিচালনার বাধা কমিয়ে সাইবার অপরাধের ক্ষেত্রে বড় পরিবর্তন এনেছে। এখন এ ধরনের হামলা চালাতে আগের মতো উন্নত হ্যাকিং দক্ষতা বা কম্পিউটার বিজ্ঞানে ডিগ্রি থাকা অপরিহার্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

হফম্যানের আশঙ্কা, ভবিষ্যতে বিশ্বজুড়ে এআই-নির্ভর সাইবার হামলার সংখ্যা আরও বাড়তে পারে এবং একসময় তা নিয়মিত ঘটনায় পরিণত হতে পারে। সূত্র : আল-জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে নতুন করে করোনা ভাইরাসের হানা, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

সিলেট প্রতিনিধি

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১১:১৬ এম


সিলেটে নতুন করে করোনা ভাইরাসের হানা, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ

সিলেটে হাম ও ডেঙ্গুর প্রকোপে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে নতুন করে হানা দিয়েছে করোনা ভাইরাস। দীর্ঘ ১৪ মাস পর সিলেটে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যেই গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১৮ জনের হাম শনাক্ত এবং উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৯১ জন। একই সময়ে ডেঙ্গু শনাক্ত হয়েছে আরও চারজনের শরীরে। এক সঙ্গে তিন সংক্রামক রোগের প্রকোপে স্বাস্থ্যঝুঁকি নিয়ে সিলেটে বাড়ছে উদ্বেগ।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মো. মাহবুবুল আলম এবং শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
হামে একদিনে ৩ জনের মৃত্যু, শিশুর সাথে আছে তরুণীও সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে হাম ও হাম উপসর্গে মারা গেছেন আরও তিন জন। মৃতদের মধ্যে সিলেট এমএজি ওসমানী  মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণবারী ৩ বছর ৮ মাস বয়সী মো. এহসানুল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে মৃত্যুবরণকারী ১৮ বছর বয়সী বর্ণা রানী দাস বানিয়াচং উপজেলার এবং শামসুদ্দিন আহমদ হাসপাতালে মৃত্যুবরণকারী ৮ মাস বয়সী আয়ান সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ৭ আগস্ট সিলেট বিভাগে ২ শিশুর মৃত্যু হলেও ৮ আগস্ট কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এক দিন পর ৯ আগস্টের সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৫ জনে।
মৃত ১২৫ জনের মধ্যে নিশ্চিত হাম ছিল ছয় জনের। বাকি ১১৯ জন মারা গেছেন হাম উপসর্গ নিয়ে। জেলা ভিত্তিক মৃতের পরিসংখ্যান অনুযায়ী সিলেটে ৪৪, হবিগঞ্জে ১৬, মৌলভীবাজারে ১৩ এবং সুনামগঞ্জে ৫২ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এছাড়া হাম ও হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯১ জন সন্দেহজনক হাম রোগী।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৯ জন। এর মধ্যে সিলেটে ২৯১, হবিগঞ্জে ১০৩, মৌলভীবাজারে ১০২ এবং সুনামগঞ্জে ৩৩৫ জন শনাক্ত হয়েছেন। হবিগঞ্জের শনাক্তদের মধ্যে দু’জন রুবেলা আক্রান্ত।
সিলেটের ডেপুটী সিভিল সার্জন ডা. জন্মে জয় শংকর দত্ত জানান, সিলেটে একজন করোনা রোগী শনাক্ত নিয়ে উদ্বেগের কিছু  নেই। তবে হামে মৃত্যুর বিষয়টি উদ্বেগজনক। বিশেষ করে প্রাপ্ত বয়স্কদের আক্রান্ত এবং মৃত্যুর বিষয়টি আরও উদ্বেগের বিষয়। হাম উপসর্গে যেসব শিশু মারা যাচ্ছে তাদের অনেকেই টিকা নেয়নি। টিকা ক্যাম্পেইন চলাকালে হয়তো স্বাস্থ্য বিভাগ তাদের খুঁজে বের করতে পারেনি, নয়তো অভিভাবকরা টিকা দিতে আগ্রহ দেখায়নি। ডেঙ্গুর বিষয়টি নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। সচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গুর সংক্রমণ ঠেকানো সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%