ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

ই-জোন এইচআরএম লিমিটেডে ১১৬৯ জনের নিয়োগ, বেতন ৩২ হাজার থেকে ১ লাখ টাকা


ই-জোন এইচআরএম লিমিটেডে ১১৬৯ জনের নিয়োগ, বেতন ৩২ হাজার থেকে ১ লাখ টাকা

ই-জোন এইচআরএম লিমিটেড নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ১ হাজার ১৬৯ জন কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এই নিয়োগ একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার তত্ত্বাবধানে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত প্রকল্পের আওতায় হবে।

প্রকল্পের অধীনে দেশের ৫৩টি জেলায় মাঠপর্যায়ে ৫টি পদে এবং ঢাকায় অবস্থিত প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটে ৩টি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ করা হবে। পদভেদে নির্বাচিত প্রার্থীদের বেতন ৩২ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় আগামী ২ নভেম্বর।

আরও পড়ুন: এসিআই মোটরসে ৪০ বছর বয়সীদের জন্য চাকরির সুযোগ, আবেদন ১৪ নভেম্বর পর্যন্ত

প্রতিষ্ঠানের নাম: ই-জোন এইচ আর এম লিমিটেড

পদের সংখ্যা: ৮ পদে ১১৬৯ জন

কাজের ধরন: চুক্তিভিত্তিক (আউটসোর্সিং), ১৬-১৮ মাস (প্রস্তাবিত)।

১. পদের নাম: ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর

আরও পড়ুন: দায়িত্বে অনুপস্থিতির অভিযোগে ডিবির হারুন চাকরি হারালেন

পদের সংখ্যা: ২৬

বেতন-ভাতা: ৭০,০০০-৮০,০০০ টাকা।

কর্মস্থল: জেলা পর্যায়।

২. পদের নাম: উপজেলা ডাটা ম্যানেজমেন্ট ফ্যাসিলিটেটর

আরও পড়ুন: চাকরি দিচ্ছে স্কয়ার টেক্সটাইলস, বেতন আলোচনা সাপেক্ষে

পদের সংখ্যা: ২০০

বেতন-ভাতা: ৪০,০০০-৪৫,০০০ টাকা।

কর্মস্থল: উপজেলা পর্যায়।

৩. পদের নাম: ইউনিয়ন ডাটা ফ্যাসিলিটেটর

আরও পড়ুন: ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে স্কয়ার ফুড

পদের সংখ্যা: ৮০০

বেতন-ভাতা: ৩২,০০০-৩৫,০০০ টাকা।

কর্মস্থল: ইউনিয়ন পর্যায়।

৪. পদের নাম: ডাটা কোয়ালিটি মনিটর

আরও পড়ুন: আন্দোলনে জড়িতদের মিলবে না সরকারি চাকরি

পদের সংখ্যা: ২৬

বেতন-ভাতা: ৪৫,০০০-৫০,০০০ টাকা।

কর্মস্থল: জেলা পর্যায়।

৫. পদের নাম: ডাটা কোয়ালিটি ফ্যাসিলিটেটর

আরও পড়ুন: স্কয়ার গ্রুপে আকর্ষণীয় বেতনে চাকরি, কর্মস্থল গাজীপুর

পদের সংখ্যা: ৯২

বেতন-ভাতা: ৩৫,০০০-৩৮,০০০ টাকা।

কর্মস্থল: জেলা পর্যায়।

৬. পদের নাম: ডাটা মনিটরিং এক্সিকিউটিভ

পদের সংখ্যা: ২১

বেতন-ভাতা: ৫০,০০০-৬০,০০০ টাকা।

কর্মস্থল: প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (PMU), ঢাকা।

৭. পদের নাম: টেকনিক্যাল এক্সপার্ট-সিস্টেম অপারেশনস

পদের সংখ্যা: ২

বেতন-ভাতা: ১,২০,০০০-১,৩০,০০০ টাকা।

কর্মস্থল: প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (PMU), ঢাকা।

৮. পদের নাম: প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট

পদের সংখ্যা: ২

বেতন-ভাতা: ৫০,০০০-৫৫,০০০ টাকা।

কর্মস্থল: প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (PMU), ঢাকা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২ নভেম্বর, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় এক রাতে আটক ৩৫১, গত দেড় মাসে মোট ৫২৪৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


কুমিল্লায় এক রাতে আটক ৩৫১, গত দেড় মাসে মোট ৫২৪৬

কুমিল্লায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী পুলিশের বিশেষ অভিযানে এক রাতে ৩৫১ জনকে আটক করা হয়েছে। জেলা পুলিশ গত দেড় মাসের চলমান এই অভিযানে মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করেছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলা পুলিশের সব ইউনিট ও গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযানে অংশগ্রহণ করে। কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানার এলাকায় মাদক ব্যবসা, কিশোরদের উৎপাত ও ছিনতাই প্রবণ এলাকাগুলোতে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

সর্বশেষ অভিযানে আটক ৩৫১ জনের মধ্যে ১৩২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপরদিকে, বাকি ২১৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে।

জেলা পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, গেল ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত চলমান অভিযানে মোট ৫ হাজার ২৪৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৩ হাজার ১৫১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে, এবং বাকি ২ হাজার ৯৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ আরও জানায়, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেই উদ্দেশ্যে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি, কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, খলিলুর রহমানের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, খলিলুর রহমানের আহ্বান

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে রাজধানী মালের সি-বিল্ডিংয়ের মিলনায়তনে মালদ্বীপ যুবদলের উদ্যোগে আনন্দঘন পরিবেশে এ আয়োজনটি করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান।

যুবনেতা আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং যুবনেতা আবদুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সিনিয়র সহ-সভাপতি নেহের মিয়া রানা, মো. ফারুক, মুক্তার হোসেন, রহিম মিয়া, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মনির হোসেন, ক্রিড়া সম্পাদক মামুন, যুবনেতা মাহাবুব আলম, আবু জাহের, আবু আহমেদ সেলিম, সেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আহ্বায়ক মাসুম মুন্না, যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলমসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর বক্তারা যুবদলের গৌরবময় ইতিহাস, সাংগঠনিক ঐক্য এবং ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকৌশল নিয়ে আলোচনা করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি আরও সুদৃঢ় করার পাশাপাশি আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. খলিলুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। তিনি যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে দেশ ও দলের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এছাড়াও, সবাইকে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো প্রবাসী ভাই যেন এমন কোনো অপকর্মে জড়িত না হন, যাতে করে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ও সম্মান ক্ষুণ্ন হয়।’

আলোচনা শেষে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় প্রবাসী নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রী-সন্তান হারানো ফুটবলারের পাশে দাঁড়িয়েছিলেন মেসি-অ্যান্তোনেলা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


স্ত্রী-সন্তান হারানো ফুটবলারের পাশে দাঁড়িয়েছিলেন মেসি-অ্যান্তোনেলা

ভেনেজুয়েলায় ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পের ফলে স্ত্রী ও সন্তানকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো। এই কঠিন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছিলেন লিওনেল মেসি এবং তার স্ত্রী অ্যান্তোনেলা রোকুজ্জো। তারা প্রয়োজনীয় সামগ্রী পাঠানোর পাশাপাশি ব্যক্তিগতভাবে সহায়তা প্রদান করেছিলেন। সম্প্রতি ত্রেহো এক সাক্ষাৎকারে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

লা রেডিওর একটি অনুষ্ঠানে ত্রেহো জানান, অ্যান্তোনেলার ফাউন্ডেশন থেকে তাদের ক্যাম্পের জন্য প্রয়োজনীয় সামগ্রী যেমন তাঁবু, খাবার, পানীয় ও ইন্টারনেটের ব্যবস্থা করা হয়েছিল। তিনি বলেন, ‘প্রথম যিনি আমাদের সহায়তা করেছিলেন, তিনি অ্যান্তোনেলা রোকুজ্জো। তার ফাউন্ডেশনের মাধ্যমে ক্যাম্প স্থাপনের জন্য প্রয়োজনীয় সবকিছু পাঠানো হয়েছিল। ফলে পানীয় কিংবা খাবারের কোনো অভাব হয়নি।’

এছাড়া, মেসিও তার ব্যবহৃত পোশাক ও জুতা পাঠিয়েছিলেন ত্রেহোর জন্য। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্য স্যুটকেসটি পাঠিয়েছিলেন লিও মেসি। সেখানে ছিল তার নিজের পোশাক ও জুতা। আমার জীবনের অত্যন্ত কঠিন সময়ে তিনি সেগুলো পাঠিয়েছিলেন। তখন তিনি বিশ্বকাপে খেলছিলেন। এত ব্যস্ততার মধ্যেও যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই অসাধারণ।’

ত্রেহো আরও জানান, ভেনেজুয়েলার মোনাগাস ও ইন্টার মায়ামিও সেই দুর্যোগে তাকে যথেষ্ট সহায়তা করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে স্কয়ার ফুড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৬ পি.এম


ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে স্কয়ার ফুড

স্কয়ার গ্রুপের অধীনে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ‘ট্রেড ক্যাটাগরি এক্সিকিউটিভ’ পদের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং এটি ৯ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন জমা দিতে পারবেন। তবে প্রার্থীদের জন্য স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকা আবশ্যক।

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন শুরু: ২৯ অক্টোবর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৯ নভেম্বর ২০২৬

আবেদন পদ্ধতি: অনলাইনে

কর্মস্থল হিসেবে ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%