০৭:২১ পি.এম
বাগেরহাটের মোংলায় স্থানীয় জনগণের সহযোগিতায় ‘জাল টাকা কারবারি চক্রের এক সদস্য’ আটক হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত ব্যক্তির কাছ থেকে ৮ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
এ ঘটনা ঘটে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মোংলা পৌর শহরের প্রধান বাজার এলাকায়।
আটক হওয়া ফখরুল ইসলাম (৪৫) পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান বাদলের মৃত্যু, নলুয়ায় শোকের ছায়া
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, দুপুরের সময় ফখরুল বাজারের একটি পান দোকানে গিয়ে এক হাজার টাকার নোট ভাঙানোর চেষ্টা করেন। দোকানি নোটটি জাল হিসেবে শনাক্ত করে তাকে টাকা ফেরত দেন। এরপর তিনি বাজারের এক ভিক্ষুকের কাছ থেকে ২০ টাকা দিয়ে আরেকটি এক হাজার টাকার জাল নোট ভাঙিয়ে নেন।
যখন বিষয়টি ওই দোকানির নজরে আসে, তখন তিনি স্থানীয় লোকজনকে নিয়ে ফখরুলকে আটক করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, ফখরুলের কাছ থেকে ৮ হাজার ৫০০ টাকার জাল নোট জব্দ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে ফখরুল দাবি করেছেন, ভোলার মো. আলাউদ্দিন নামে এক ব্যক্তি তাকে এসব জাল টাকা সরবরাহ করেছেন। তিনি জানান, সকাল থেকে ৯ হাজার টাকার জাল নোট ভাঙানোর চেষ্টা করছিলেন।
আরও পড়ুন: বাকেরগঞ্জে আনোয়ার হাওলাদার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন