০৭:২১ পি.এম
বাংলাদেশের ইসলামি ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে নতুন সংযোজন হিসেবে প্রকাশিত হয়েছে ‘আকাবিরে বাংলাদেশ’ নামক চার খণ্ডের একটি বৃহৎ জীবনীগ্রন্থ। এই গ্রন্থে দেশের বিভিন্ন বিভাগ ও জেলার এক হাজারেরও অধিক মরহুম উলামা-মাশায়েখ এবং পীর-বুযুর্গদের জীবন ও কর্মের বিস্তারিত বর্ণনা অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রন্থটি মুফতি ইমরান হুসাইনের সংকলনায় এবং আনোয়ার লাইব্রেরির প্রকাশনায় প্রকাশিত হয়েছে।
গ্রন্থটির চার খণ্ডের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার রাজধানীর ডিসিসিসি হলে। দুপুর ২টা থেকে শুরু হওয়া এই আয়োজনে দেশের বরেণ্য উলামায়ে কেরাম, লেখক, গবেষক এবং বইপ্রেমীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রধান মুফতি ও শাইখুল হাদিস মুফতি হিফজুর রহমান। প্রধান অতিথি হিসেবে ছিলেন মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের পরিচালক শায়খ তাহমীদুল মাওলা। স্বাগত বক্তব্য প্রদান করেন লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট মাওলানা রুহুল আমিন সাদী। অনুষ্ঠানটি পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি মামুন আবদুল্লাহ কাসেমী।
আরও পড়ুন: হজের বর্ধিত কোটায় নিবন্ধন ১৬ থেকে ২২ নভেম্বর
বাংলাদেশে প্রথমবারের মতো বিভাগ ও জেলাভিত্তিক এত বৃহৎ পরিসরে আকাবিরদের জীবনী সংকলন করা হয়েছে। এই চার খণ্ডের গ্রন্থে এক হাজারেরও অধিক মরহুম আলেম, পীর ও বুযুর্গের জীবন, কর্ম ও অবদান তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে দেশের ইসলামি ইতিহাস, ঐতিহ্য ও মনীষীদের স্মৃতি সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রিত উলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি জাবের কাসেমী, মুফতি ফয়সাল আহমদ জালালাবাদী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, মুফতি আবদুল্লাহ ইয়াহইয়া, মুফতি আবু মুহাম্মদ রাহমানি, মুফতি মহিউদ্দিন কাসেমী, মাওলানা আফজাল হোসাইন, মাওলানা আবদুল গাফফার, মুফতি ইমরানুল বারী সিরাজী, শায়খ ইমরান রাইহান, মুফতি তাওহীদুল ইসলাম, মুফতি জালালুদ্দিন কাসেমী এবং প্রফেসর মহাবত হোসেন।
গ্রন্থটিকে বাংলাদেশের বিভাগ ও জেলাভিত্তিক প্রথম বৃহৎ আকাবির জীবনী সংকলন হিসেবে উল্লেখ করা হয়েছে। চার খণ্ডের বইটির প্রচ্ছদমূল্য চার হাজার টাকা। বর্তমানে ৫০ শতাংশ ছাড়ে দুই হাজার টাকায় সেটি পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন: সন্তানদের বঞ্চিত করে নাতি-নাতনিকে সম্পত্তি দেওয়া যাবে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন