ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মাদারীপুরে অনুমোদনহীন মশার কয়েল কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা


মাদারীপুরে অনুমোদনহীন মশার কয়েল কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকায় অনুমোদনহীন মশার কয়েল তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ‘টপ ফাইট’ ব্র্যান্ডের মশার কয়েল তৈরির ওই কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা।

অভিযানকালে কারখানাটিতে প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই মশার কয়েল উৎপাদনের বিষয়টি সামনে আসে। এ অপরাধে কারখানা কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: ‎ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে হোসেনপুরে তাঁতীদলের বিক্ষোভ মিছিল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কপ৩১ সম্মেলনে কৃষকের জন্য অর্থায়নের অনিশ্চয়তা, সিলেটে প্রতিবাদস্বরূপ সাইকেল র‌্যালি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৯ পি.এম


কপ৩১ সম্মেলনে কৃষকের জন্য অর্থায়নের অনিশ্চয়তা, সিলেটে প্রতিবাদস্বরূপ সাইকেল র‌্যালি

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকদের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা প্রদান করা হয়নি- এই অভিযোগ তুলে আজ সোমবার (১৬ নভেম্বর) সিলেট নগরীর উপশহর থেকে বালুচর এলাকা পর্যন্ত সাইকেল র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কপ৩১ চলাকালে ‘আইল থেকে আন্টালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে চলমান কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রমের আয়োজন করা হয়। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক (প্রান) এবং আইডিয়া যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

র‌্যালী ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ৯ নভেম্বর কপ৩১-এর প্রথম দিনটি ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে নির্ধারিত ছিল। কিন্তু ওই দিনের আলোচনায় কৃষকদের জন্য কোনো সুনির্দিষ্ট অর্থায়ন অঙ্গীকার, সময়সীমা বা বাধ্যতামূলক সিদ্ধান্ত আসেনি।

এফএও-ইউএনডিপির হিসাব অনুযায়ী, বিশ্বের অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য প্রয়োজন, অথচ এই খাতটি মাত্র ২০ শতাংশ অভিযোজন অর্থ পায়; জলবায়ু-সংশ্লিষ্ট উন্নয়ন অর্থে কৃষির অংশ ২০০০ সালে ৪৭ শতাংশ থেকে ২০২৩ সালে ১৯ শতাংশে নেমে এসেছে।

আয়োজকেরা জানান, এই প্রচারাভিযানের উদ্দেশ্য হচ্ছে স্থানীয় কৃষকদের অভিজ্ঞতা ও দাবিকে কপ-৩১-এর আলোচনায় অন্তর্ভুক্ত করা। কৃষিকে শুধুমাত্র নিঃসরণ কমানোর খাত হিসেবে নয়, বরং খাদ্যের অধিকার, অভিযোজন, জীবিকা, জ্বালানি নিরাপত্তা ও ন্যায্য অর্থায়নের সমন্বিত প্রশ্ন হিসেবে তুলে ধরতে হবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি জানান, ২০ নভেম্বরের কপ৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণের সুস্পষ্ট অঙ্ক রাখতে হবে এবং চাহিদার অনুপাতে এর নির্ধারিত অংশ কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য বরাদ্দ করতে হবে, যা ক্ষুদ্র কৃষকদের কাছে অনুদান হিসেবে পৌঁছাবে, ঋণ হিসেবে নয়।

আইডিয়ার ক্যাম্পইল এসোসিয়েট নোমান খান বলেন, কৃষকের খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই রূপান্তর করা উচিত। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণ হিসেবে চাপিয়ে দেওয়া যায় না। আমরা চাই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকদের কার্যকর অংশগ্রহণ।

এসময় উপস্থিত ছিলেন সিলেট সাইক্লিং ক্লাবের তানু সরকার, কৌশিক পাল, ইমরান আহমেদ, আবু রায়হান, মুস্তাকিম চৌধুরী, সমীর দাস, কায়সার আহমেদ, আলী আকবর, হাবিব আলী, রাহিদ, মাহবুবুল হক, শাখাওয়াত হোসাইন, ফেরদৌস আহমেদ, সাব্বির আহমেদ, জাহেদুল, বকুল আহমেদ, শফিকুল, শফিউর প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিটনের নতুন সেঞ্চুরিতে মুশফিকের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার কৃতিত্ব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


লিটনের নতুন সেঞ্চুরিতে মুশফিকের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার কৃতিত্ব

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য নতুন একটি ব্যক্তিগত অর্জন যুক্ত হলো লিটন দাসের নামের পাশে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোহানেসবার্গ টেস্টে সেঞ্চুরি করে উইকেটকিপার-ব্যাটার হিসেবে তিনি মুশফিকুর রহিমকে ছাড়িয়ে গেছেন। এটি লিটনের টেস্ট ক্যারিয়ারের অষ্টম শতক, আর উইকেটকিপার হিসেবে সপ্তম।

ম্যাচের প্রথম ইনিংসে পেসার মার্কো ইয়ানসেনের শর্ট বল পুল করে সীমানাছাড়া করে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন লিটন। ১৭৯ বলের ইনিংসে ১৪টি চার ও একটি ছক্কার সাহায্যে তিনি ১২০ রান করেন। তার সেঞ্চুরির মাধ্যমে কিপার-ব্যাটার হিসেবে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ শতকের মালিক হয়ে উঠেছেন লিটন।

এর আগে ছয়টি করে সেঞ্চুরি নিয়ে এই তালিকায় লিটনের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন মুশফিকুর রহিম। তবে তুলনামূলক কম ম্যাচ খেলেই সাবেক অধিনায়ককে পিছনে ফেলেছেন লিটন। উইকেটকিপার হিসেবে ৫৫ টেস্টে মুশফিকের সেঞ্চুরি ছয়টি, অন্যদিকে ৪৯ টেস্টে সাতটি শতক হাঁকিয়েছেন লিটন।

সেঞ্চুরির সংখ্যায় ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি রানসংগ্রহেও মুশফিককে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছেন লিটন। উইকেটকিপার-ব্যাটার হিসেবে মুশফিকের সংগ্রহ ৩ হাজার ৫১৫ রান, যেখানে লিটনের রান ৩ হাজার ১১৭। অর্থাৎ সাবেক অধিনায়কের কাছাকাছি পৌঁছে গেছেন তিনি।

লিটনের অভিষেকের পর থেকে টেস্টে উইকেটকিপার-ব্যাটার হিসেবে তার চেয়ে বেশি সেঞ্চুরি করেছেন কেবল ভারতের রিশাভ পান্ত। ২০১৮ সালে টেস্ট অভিষেকের পর পান্তের শতকের সংখ্যা আটটি। অন্যদিকে ২০১৫ সালে সাদা পোশাকের ক্রিকেটে যাত্রা শুরু করা লিটনের উইকেটকিপার হিসেবে সেঞ্চুরি এখন সাতটি।

টেস্ট ইতিহাসে উইকেটকিপার-ব্যাটার হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড অস্ট্রেলিয়ার সাবেক তারকা অ্যাডাম গিলক্রিস্টের। তার নামের পাশে রয়েছে ১৭টি শতক। দ্বিতীয় স্থানে থাকা জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের সেঞ্চুরি ১২টি। আটটি করে শতক নিয়ে পরের অবস্থানে রয়েছেন রিশাভ পান্ত ও লিস আর্বার্ট জর্জ।

এছাড়া সাতটি করে সেঞ্চুরি রয়েছে লিটন দাস, এবি ডি ভিলিয়ার্স, ম্যাট প্রিয়র, কুমার সাঙ্গাকারা ও বিজে ওয়াটলিংয়ের। জোহানেসবার্গে লিটনের দুর্দান্ত ইনিংস তাই শুধু বাংলাদেশের ক্রিকেটে নয়, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের উইকেটকিপারদের তালিকাতেও তাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ৮৮ দিন গুম ও ৮০৮ দিন কারাভোগের পর নির্দোষ প্রমাণিত ইলিয়াসের ক্ষতিপূরণের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


শেরপুরে ৮৮ দিন গুম ও ৮০৮ দিন কারাভোগের পর নির্দোষ প্রমাণিত ইলিয়াসের ক্ষতিপূরণের দাবি

শেরপুরের নালিতাবাড়ীর ইলিয়াস আহমেদ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে ৮৮ দিন গোপন বন্দিশালায় নিখোঁজ রাখার পর সাজানো মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এই ঘটনার ফলে তার স্বাভাবিক জীবন সম্পূর্ণভাবে তছনছ হয়ে যায়। দীর্ঘ ৮০৮ দিন কারাভোগ এবং প্রায় ৯ বছর আইনি লড়াইয়ের পর অবশেষে ২০২৬ সালের ২৬ এপ্রিল আদালতে সব অভিযোগ থেকে বেকসুর খালাস পেয়েছেন। তবে নির্দোষ প্রমাণিত হলেও রাষ্ট্রীয় ক্ষতিপূরণ, আর্থিক সহায়তা কিংবা পুনর্বাসন এখনো পাননি।

নথিপত্র ও ইলিয়াসের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৯৬ সালের ৪ এপ্রিল নালিতাবাড়ী উপজেলার পূর্ব মানিককুড়া গ্রামের জমির উদ্দিনের ছেলে ইলিয়াস আহমেদ জন্মগ্রহণ করেন। তিনি গাজীপুরের একটি গার্মেন্টস কোম্পানির মানবসম্পদ (এইচআর) বিভাগে চাকরি করতেন।

ইলিয়াসের অভিযোগ, ২০১৭ সালের ৪ মার্চ গাজীপুরের বাংলাবাজার এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয়। এরপর টানা ৮৮ দিন তার কোনো সন্ধান পাননি স্বজনেরা। পরে একই বছরের ৩১ মে তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলায় (নম্বর-৪০(০৫)২০১৭) তাকে গ্রেপ্তার দেখানো হয়। সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের ২৪৩/২০১৮ নম্বর মামলায় তাকে ৮০৮ দিন কারাভোগ করতে হয়। ২০১৯ সালের ৬ আগস্ট উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেলেও মামলা থেকে অব্যাহতি পেতে দীর্ঘদিন আইনি লড়াই চালাতে হয়েছে।

এদিকে, গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতেও তার অভিযোগ তালিকাভুক্ত হয়েছে। কমিশনের নথি অনুযায়ী, স্মারক নম্বর গু.ক.ই-২.২০২৪-১০৫৭, তালিকায় ক্রমিক ৩৯১ এবং রেজিস্ট্রেশন নম্বর ১৮৩৪। ইলিয়াসের দাবি, গুম ও কারাবাসে তার শিক্ষাজীবন, কর্মজীবন এবং ভবিষ্যত স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। দীর্ঘদিন মামলা পরিচালনা করতে গিয়ে তার পরিবারও চরম আর্থিক সংকটে পড়েছে।

তিনি বলেন, "আদালত আমাকে নির্দোষ ঘোষণা করেছেন, গুম কমিশনেও অভিযোগ গৃহীত হয়েছে। কিন্তু আমার জীবনের হারিয়ে যাওয়া ৯টি বছর, শিক্ষাজীবন ও সামাজিক সম্মান কে ফিরিয়ে দেবে? এখনো রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাইনি।"

নিজের ক্ষতি পুষিয়ে নিতে ইলিয়াস সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছেন। এগুলো হলো—সরকারিভাবে নির্দোষ ঘোষণার স্বীকৃতি ও সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা, গুম ও মামলায় জড়ানোর অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচার, যথাযথ আর্থিক ক্ষতিপূরণ এবং সম্মানজনক কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসন।

ইলিয়াসের এই ঘটনা শুধুমাত্র একজন ব্যক্তির আইনি লড়াইয়ের গল্প নয়। বরং দীর্ঘদিন নিখোঁজ থাকা, কারাভোগ ও বিচারিক প্রক্রিয়ার কারণে ক্ষতিগ্রস্ত একজন মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসার আকুতিও। তার প্রত্যাশা, আদালতের রায়ের পাশাপাশি রাষ্ট্রও তার হারানো জীবন ও সম্ভাবনার ক্ষতি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সহায়তায় এগিয়ে আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিমিন রহমান আদালতে হাজির হননি, সেভেন-আপের বিক্রি অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


সিমিন রহমান আদালতে হাজির হননি, সেভেন-আপের বিক্রি অব্যাহত

কোমল পানীয় সেভেন-আপ এক্সট্রা ফিজের বিরুদ্ধে নিম্নমানের উপাদান, অতিরিক্ত রাসায়নিকের উপস্থিতি এবং মোড়কজাতকরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলায় আদালতে হাজির হননি ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সিমিন রহমান। নিরাপদ খাদ্য আদালত আজ সোমবার (১৬ নভেম্বর) হাজির হতে সমন জারি করেছিলেন।

আজ সিমিন রহমানের আদালতে উপস্থিত না হওয়া এবং সমনজারি না হওয়ার কারণে মামলার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতে মামলাটি দায়ের করা হয়েছিল। মামলার সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর খিলগাঁওয়ের ব্রাদার্স কম্পিউটার্স অ্যান্ড কনফেকশনারি থেকে ২০০ মিলিলিটারের তিনটি সেভেন-আপ এক্সট্রা ফিজের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়। পরীক্ষায় বিএসটিআইয়ের নির্ধারিত ছয়টি মানদণ্ডের মধ্যে তিনটিতে পণ্যটি উত্তীর্ণ হতে পারেনি।

ডিএসসিসির নিরাপদ খাদ্য পরিদর্শক ও প্রসিকিউটিং অফিসার মো. কামরুল হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অন্যদিকে, মামলার পরও খাদ্যবিধি উপেক্ষা করে বাজারে বিক্রি হচ্ছে কোমল পানীয় সেভেন-আপ। মামলার আবেদনে জনস্বাস্থ্য সুরক্ষায় ট্রান্সকমের ‘৭ আপ ন্যাচারাল লেমন ফ্লেভার এক্সট্রা ফিজ’-এর সংশ্লিষ্ট ব্যাচসহ (ব্যাচ নম্বর ৮৭৪) এ ধরনের সব ক্ষতিকর পানীয় দেশের বাজার ও দোকান থেকে বাজেয়াপ্ত এবং প্রত্যাহারের নির্দেশনাও চাওয়া হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%