ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

জনগণের সঙ্গে অসদাচরণ করা যাবে না: বিমান প্রতিমন্ত্রী


জনগণের সঙ্গে অসদাচরণ করা যাবে না: বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান এবং পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, "জনগণের সঙ্গে জোর-জবরদস্তি বা অসদাচরণ করা যাবে না।" তিনি সতর্ক করেছেন যে গণঅভ্যুত্থানের মাধ্যমে বিদায় নেওয়া সরকারের মতো আচরণের পুনরাবৃত্তি যেন না হয়।

তিনি এ কথা বলেন জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়ামে, যেখানে দুঃস্থ, অসহায় এবং পানিবন্ধী মানুষের মাঝে ঢেউটিন, গৃহ মঞ্জুরী চেক ও শুকনা খাবার বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

মাদকের বিষয়ে প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, "মাদকের বিরুদ্ধে কোন ছাড় নাই।" তিনি জানান, যদি কেউ মাদক নিয়ে ধরা পড়ে, আর উপজেলার সবাই মিলেও তাঁদের বিরুদ্ধে সুপারিশ করেন, তবুও তিনি সুপারিশ করবেন না। প্রতিমন্ত্রী আরও বলেন, মাদকসহ কেউ ধরা পড়লে তার কমপক্ষে পাঁচ বছরের জেল হবে।

আরও পড়ুন: সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ

প্রতিমন্ত্রী বলেন, "মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে সাংবাদিকদেরও ভূমিকা রাখতে হবে।" কারণ, একজন মাদক সেবীর জন্য তার পরিবার, সমাজ এবং দেশ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। তিনি পুনরায় বললেন, "তাই মাদক নিয়ে কোন ছাড় দেয়া হবে না।"

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। এতে বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক।

সভা শেষে পানিবন্দি ১শ ৫০টি পরিবারের মাঝে শুকনা খাবার, ৫৮ জনের মাঝে চেক এবং ঢেউ টিন বিতরণ করা হয়। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করেন বিমান প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

আরও পড়ুন: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উচ্চশিক্ষায় সার্কভুক্ত দেশগুলোর সহযোগিতা চাইলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


উচ্চশিক্ষায় সার্কভুক্ত দেশগুলোর সহযোগিতা চাইলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

 

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার(সার্ক) মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় নেপালের রাজধানী কাঠমান্ডুর সার্ক সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকের সময় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চশিক্ষা, গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও বৈঠকে উভয় পক্ষ দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে সার্কের গুরুত্ব সম্পর্কে তুলে ধরেন।

আলোচনায় উভয় পক্ষ উল্লেখ করেন, সার্ক ধারণার অন্যতম প্রবক্তা ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তি, আস্থা, পারস্পরিক সহযোগিতা ও টেকসই উন্নয়নের যে দূরদর্শী চিন্তা তিনি সামনে এনেছিলেন, তার ধারাবাহিকতায় সার্ক প্রতিষ্ঠার ভিত্তি সুদৃঢ় হয়।

বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করতে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার প্রকৃত সময় এসেছে। তিনি আরও বলেন, বর্তমানে উচ্চশিক্ষা বৈশ্বিক জ্ঞানবিনিময়, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং দক্ষ মানবসম্পদ তৈরির অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠেছে।

এ বাস্তবতায় সার্কভুক্ত দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ উদ্যোগ শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের, গবেষণানির্ভর ও দক্ষতাকেন্দ্রিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে নানা সংস্কার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা, একাডেমিক সেশন, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি চালু হলে শিক্ষার্থীরা আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে এবং আঞ্চলিক জ্ঞানভিত্তিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সার্ক মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংস্কার ও মানোন্নয়ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথ একাডেমিক কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় ও গবেষণা সহযোগিতা বাড়াতে সার্ক সচিবালয় প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি আঞ্চলিক উন্নয়ন ও মানবসম্পদ বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকের সময় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সার্ক সচিবালয়ের মধ্যে ভবিষ্যতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর, যৌথ গবেষণা উদ্যোগ, আন্তর্জাতিক সেমিনার আয়োজন এবং দক্ষতা উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মশাল মিছিলের চেষ্টা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিনজন কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


মশাল মিছিলের চেষ্টা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিনজন কারাগারে

ঢাকা, ৭ আগস্ট, ২০২৬ : রাজধানীর বনানীতে মশাল মিছিলের চেষ্টাকালে গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ শুক্রবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামির হলেন—মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯) ও আশিক আহমেদ মোস্তফা (১৯)।

বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোক্তার হোসেন বাসস’কে বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা, বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে বনানী থানা পুলিশের একটি টিম জানতে পারে যে সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার সময় ঢাকা-ময়মনসিংহ (আউটগোয়িং) মহাসড়কে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে প্রায় ১০০ থেকে ১২০ জনের একটি দল মশালসহ মিছিলের উদ্দেশ্যে একত্রিত হয়েছে। তাৎক্ষণিকভাবে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায় এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত তাদের আটক করে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৭০টি মশাল, ১টি ব্যানার এবং ৭৭টি ফেসমাস্ক উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে তাদের বিরুদ্ধে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরিকল্পিত চট্টগ্রাম গড়তে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন: সিডিএ চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


পরিকল্পিত চট্টগ্রাম গড়তে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন: সিডিএ চেয়ারম্যান

জলাবদ্ধতামুক্ত, আধুনিক ও পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তুলতে সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

চট্টগ্রাম মহানগরকে পরিকল্পিত ও আধুনিক বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

তিনি বলেন, নগর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, আবাসন সমস্যা সমাধান এবং চলমান উন্নয়ন প্রকল্প সফল করতে সরকারি সংস্থার পাশাপাশি গণমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বুধবার টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত সাংবাদিকতায় মাসব্যাপী ‘বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার’ সনদ বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, চট্টগ্রাম দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ নগরী। এ নগরীর উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণ এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে সিডিএ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে এবং বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, সমালোচনা অবশ্যই থাকতে পারে, তবে তা তথ্যনির্ভর ও জনস্বার্থে হতে হবে। উন্নয়ন প্রকল্পের ভালো দিকের পাশাপাশি সমস্যা ও সীমাবদ্ধতাও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। এতে উন্নয়ন কার্যক্রম আরও স্বচ্ছ ও গতিশীল হবে।

সিডিএ চেয়ারম্যান আরও বলেন, একজন সাংবাদিকের পেশাগত দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে ভূমিকা রাখতে হবে।

টিসিজেএ চট্টগ্রামের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

এ সময় টিসিজেএর সহ-সভাপতি সনজীব দে বাবু, সহ-সাধারণ সম্পাদক বাসু দেব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আলী আকবর, সদস্য সুমন গোস্বামী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে টিসিজেএর দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাজিম উদ্দিন, নির্বাহী সদস্য রবিউল ইসলাম টিপু, মো. জহিরুল ইসলাম, নাজিম উদ্দনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

শেষে সাংবাদিকতায় মাসব্যাপী ‘বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায়’ সফলভাবে অংশ নেওয়া টেলিভিশন চিত্র সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাল টাকায় স্বর্ণ কিনতে গিয়ে আটক রুবেল, ২ দিনের রিমান্ড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


জাল টাকায় স্বর্ণ কিনতে গিয়ে আটক রুবেল, ২ দিনের রিমান্ড

রাজধানীর বনানীতে প্রায় ৫৭ লাখ টাকার জাল নোট ব্যবহার করে স্বর্ণালঙ্কার কেনার চেষ্টা করার অভিযোগে গ্রেপ্তার মো. রুবেল আহম্মেদ ফকির (৪৬) কে আদালত দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে। শুক্রবার (৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান মামলার তদন্ত কর্মকর্তার পাঁচ দিনের রিমান্ড আবেদন আংশিক মঞ্জুর করে এই আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জুম্মান খান আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, শুনানির সময় আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রুবেল ফকির ও তার সহযোগী আব্দুল্লাহ আল কাফি বনানী সুপার মার্কেটের লেভেল-২-এ অবস্থিত ‘মনিমালা জুয়েলার্স’-এ ক্রেতা সেজে প্রবেশ করেন। তারা তাদের ভাগ্নির বিয়ের জন্য স্বর্ণালঙ্কার কেনার কথা বলে বিভিন্ন ডিজাইনের গহনা দেখেন এবং প্রায় ২০ থেকে ২১ ভরি স্বর্ণালঙ্কার পছন্দ করে দোকানে বিল করার অনুরোধ জানান। তবে, পরবর্তীতে বিল পরিশোধের সময় রুবেল তার সঙ্গে থাকা ট্রলি ব্যাগ থেকে এক হাজার টাকা মূল্যমানের নোটের বান্ডিল বের করেন। যখন দোকানের কর্মচারীরা নোটগুলো পরীক্ষা করে, তখন তাদের সন্দেহ হয় এবং নোটগুলো জাল বলে নিশ্চিত হন। বার্তা শোনার পর দুজন পালানোর চেষ্টা করেন। তবে, এ সময় স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা রুবেলকে আটক করেন, কিন্তু তার সহযোগী আব্দুল্লাহ আল কাফি পালিয়ে যান। খবর পেয়ে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে এসে রুবেলকে উদ্ধার করে। উদ্ধারকালে তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ৫৮টি বান্ডিলে মোট ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট এবং একটি ট্রলি ব্যাগ জব্দ করা হয়। এ ঘটনায় মনিমালা জুয়েলার্সের ম্যানেজার মো. শহিদুল ইসলাম বিষয়টি জানিয়ে বিশেষ ক্ষমতা আইনে বনানী থানায় রুবেল ও তার সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জাল টাকার উৎস সম্পর্কে কোনো তথ্য দেননি। ফলে জাল নোট তৈরির এবং সরবরাহকারী চক্র শনাক্ত করার পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তার এবং চক্রের অন্য সদস্যদের চিহ্নিত করার জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। পুলিশের অপরাধসংক্রান্ত তথ্যভান্ডার (সিডিএমএস) অনুযায়ী, রুবেল আহম্মেদ ফকিরের বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন জেলায় জাল নোট, প্রতারণা, মানি লন্ডারিং এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মোট ১৬টি মামলা বিচারাধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%