০৯:৪৪ পি.এম
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সকল দিক বিবেচনা করলে মনে হয়, সরকারের দুটি মন্ত্রীর কাঁধে পঞ্চাশ শতাংশ দায়িত্ব রয়েছে। তবে এটি দুর্ভাগ্যজনক যে, স্বরাষ্ট্রমন্ত্রীর অন্য সব মন্ত্রণালয়ের ব্যাপারে যে পরিমাণ আগ্রহ, উৎসাহ এবং তৎপরতা দেখা যায়, যদি তিনি সেই একই তৎপরতা তার নিজ মন্ত্রণালয়ে দেখাতেন, তাহলে দেশের জনগণ উপকৃত হতো।
শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজুড়ি গ্রামে একটি সড়ক নির্মাণের অগ্রগতি পরিদর্শনের পর স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
রুমিন ফারহানা আরও বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের নিকট অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি নাজুক। অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে যদি দৃশ্যমান উন্নতি না হয়, তাহলে এর পরিণতি সরকারের জন্য দুঃখজনক হতে পারে।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
তিনি আরো বলেন, অর্থনীতি এবং আইনশৃঙ্খলা— এই দুটি জায়গায় যদি দৃশ্যমান অগ্রগতি না হয়, সেক্ষেত্রে এই সরকারের পরিণতি বাস্তবে দুঃখজনক হবে। নতুন অর্থবছরের বাজেট এসেছে, এর বিশ্লেষণ করে আমি সংসদেও কথা বলেছি এবং বাজেটের বাস্তবায়নযোগ্যতা নিয়ে একটি বড় প্রশ্নও রয়েছে।
এসময় তিনি বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মামলার ব্যবসা’ করার অভিযোগ তোলেন। তিনি জানান, তারা শো অ্যারেস্টের কালচার শুরু করেছেন। একটি মামলা হয়েছে, জামিন নিয়েছে, সাথে সাথে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে। প্রতিটি এলাকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা মামলার ব্যবসা করে যাচ্ছে। আমি এ বিষয়টি সংসদেও বলেছি এবং সরকারসহ আমাদের অত্যন্ত জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রীকেও এই ব্যাপারে জানাতে চাই, আপনি বিষয়টি দেখবেন। কারণ মনে রাখবেন, আজ আপনি যা করছেন, তার জন্য একদিন আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন