ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং
রংপুর দখল বক্তব্যের প্রতিবাদে

ভারতীয় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশের দাবিতে মানববন্ধন


ভারতীয় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশের দাবিতে মানববন্ধন

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতা শুভেন্দু অধিকারীর রংপুরকে ঘিরে আলোচিত বক্তব্যের প্রতিবাদে গঙ্গাচড়া উপজেলায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ভারতীয় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যয় এবং রংপুর দখলের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করার বার্তা সামনে রেখে গঙ্গাচড়া জিরো পয়েন্টে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন আয়োজন করা হয়।

এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিলে "শুভেন্দু দুই গালে, জুতা মারো তালে তালে" স্লোগানও দেওয়া হয়।

আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ

প্রতিবাদ মিছিল শেষে মানববন্ধনে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের শামসুদ্দিন আহমেদ বলেন, "১৮৮২ সাল থেকে জায়নবাদীরা ফিলিস্তিনে এসেছিল অল্প সংখ্যায়, পরে তারাই ফিলিস্তিন দখল করেছে। আমরা আশঙ্কা করি, একইভাবে রংপুরে হিন্দুদের পুশিং করে রংপুর দখল করার চেষ্টা চলছে।" তিনি বলেন, "আমরা শুভেন্দু অধিকারীকে বলতে চাই, আপনার ক্ষমতা কতটুকু, নিজে এসে দেখে যান। রংপুরের মানুষ তাদের ভূমি, মর্যাদা ও অবস্থানের প্রশ্নে কোনো ছাড় দেবে না।"

ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের সাহেব আলী বলেন, "আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে যে গাইবান্ধার পলাশবাড়ীতে এশিয়ার সর্ববৃহৎ রাম মন্দির নির্মাণ হচ্ছে। বাংলাদেশ ৯২ শতাংশ মুসলমানের দেশ। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।"

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মুফতি মাওলানা আমান উল্লাহ বলেন, "রংপুর দখলের স্বপ্ন দেখার আগে মানচিত্রটা আরেকবার দেখে নেওয়া দরকার। রংপুর কোনো শূন্য জায়গা নয়, এখানে মানুষ আছে, ইতিহাস আছে, দেশের প্রতি ভালোবাসা আছে। কথায় দখল করা সহজ, বাস্তবে রংপুরের মানুষ তাদের অবস্থান জানাতে জানে। তাই দিবাস্বপ্ন দেখে লাভ নেই, বাস্তবতা বুঝতে হবে।"

কর্মসূচির আয়োজক ভারতীয় আধিপত্যবাদবিরোধী তৌহিদি জনতা জানায়, "জাতীয় স্বার্থ, আঞ্চলিক মর্যাদা ও দেশের সার্বভৌমত্ব নিয়ে জনমত গড়ে তোলার উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে।"

আরও পড়ুন: ফুলবাড়ী কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবি জানাল ৫০০ জনের মানববন্ধন

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে আবার একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি গঙ্গাচড়া জিরো পয়েন্ট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে বিএনপি কর্মীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আ. লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


নাটোরে বিএনপি কর্মীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ আ. লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে

নাটোরের লালপুর উপজেলায় আব্দুল হালিম নামের এক বিএনপি কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। ভোরে, শুক্রবার (২৬ জুন) ঘটনার সময়, উপজেলার জোতদৈবকি এলাকায় এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী আব্দুল হালিম বিএনপির একজন সক্রিয় কর্মী ও সাবেক ছাত্রদল নেতা। অভিযোগে বলা হয়েছে, ভোর প্রায় ৪টা বাজে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ ১০ থেকে ১৫ জনের একটি দল আব্দুল হালিমের বাড়িতে হামলা চালায়। হামলায় দক্ষিণ লালপুর গ্রামের সানাউল্লাহর ছেলে সাকলাইন নেতৃত্ব দেয় এবং তাঁর সঙ্গে ছিলেন লোকমানের ছেলে মোহনসহ আরও কয়েকজন। স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত সাকলাইন ও তার পরিবারের সদস্যরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

আব্দুল হালিম তিনি দাবি করেছেন, হামলাকারীরা তাঁর বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে নগদ ৩২ লাখ টাকা, প্রায় ১১ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৫৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। তিনি অভিযোগ করেন, হামলাটি পূর্বপরিকল্পিত ছিল এবং এতে ভাড়াটে সন্ত্রাসীদের ব্যবহার করা হয়েছে। আব্দুল হালিম আরো জানান, থানার দূরত্ব প্রায় এক কিলোমিটার হলেও ৯৯৯ ও থানায় বারবার ফোন করার পরও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করে। প্রায় এক ঘণ্টা ধরে ভাঙচুর ও লুটপাট চলার পর পুলিশ এসে তাঁর স্ত্রী, ছেলে ও মেয়েকে উদ্ধার করে।

আব্দুল হালিমের স্ত্রী মুন্নি বেগম অভিযোগ করেন, হামলার সময় সাকলাইন তাঁদের মেয়ের মাথায় পিস্তল ঠেকিয়ে আলমারির চাবি নিয়ে যান। হামলাকারীরা পরে আলমারি থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। এ সময় পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে ছিলেন। ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিনের জমিজমা-সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাকলাইনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোসেন হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৬ জুলাই

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


হোসেন হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৬ জুলাই

ট্রাকচালক হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানির জন্য আদালত আগামী ২৬ জুলাই দিন ঠিক করেছেন।

শুক্রবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন নির্ধারিত ছিল।

এদিন মামলার আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে কারাগার থেকে আদালতে হাজির না করার কারণে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেছিল।

আদালত রাষ্ট্রপক্ষের সময়ের আবেদন গ্রহণ করে আগামী ২৬ জুলাই অভিযোগ গঠন শুনানির নতুন দিন নির্ধারণ করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

শেখ হাসিনা ছাড়াও নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, এছাড়া আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব এবং শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু রয়েছেন পলাতক আসামিদের মধ্যে।

মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ মোট চারজন কারাগারে রয়েছেন। অপরদিকে জামিনে মুক্ত রয়েছেন ১০ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১০:০১ পি.এম


কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট  ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট  ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এলাকাবাসীর হাতে আটক হওয়া দুই বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি কর্মীর বিরুদ্ধে। পরে পুলিশের অভিযানে এক বস্তা চকলেট উদ্ধার এবং অভিযুক্ত আরিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার সদর এলাকার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পাশের একটি গলিতে একটি অটোরিকশাসহ দুই ব্যক্তিকে আটক করেন স্থানীয়রা। এ সময় অটোরিকশা থেকে ভারত থেকে অবৈধভাবে আনা বলে অভিযোগ থাকা দুই বস্তা কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন।

প্রত্যক্ষদর্শী ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসীর অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বিএনপি কর্মী আরিফ হোসেন সেখানে এসে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক অটোরিকশাসহ দুই বস্তা চকলেট নিজের জিম্মায় নিয়ে চলে যান।

তাদের দাবি, আটকের সময় অটোরিকশায় থাকা কাজী মারুফ জানান, সীমান্ত এলাকা থেকে আনা এসব ভারতীয় চকলেট আরিফ হোসেনের বাড়িতে নেওয়া হচ্ছিল।

ঘটনার খবর পেয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল রাতেই অভিযান চালায়। অভিযানে এক বস্তা চকলেট উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, অভিযান চালিয়ে এক বস্তা চকলেট উদ্ধার করা হয়েছে। আরিফ হোসেন নামের এক যুবককে কার্যালয়ে আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল, আরিফ হোসেন বিএনপির কর্মী বলে নিশ্চিত করেছেন। তবে বৃহস্পতিবার রাতের এ ঘটনা সম্পর্কে তিনি অবগত নন বলে জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা : পরিবেশ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১০:০২ পি.এম


মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা : পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মন্তব্য করেন যে, মানবতার সেবায় আত্মনিয়োগের জন্য প্রয়োজন ত্যাগের মানসিকতা। কীভাবে মানুষের কল্যাণে কাজ করতে হয়, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে লায়ন্স ক্লাব।

আজ শুক্রবার খুলনা লায়ন্স আই হাসপাতালের অপারেশন থিয়েটারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কোনো কাজ সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে হলে দৃঢ় অঙ্গীকার অপরিহার্য। আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে মানসম্মত সেবা নিশ্চিত করা গেলে সেবাগ্রহীতার কখনো অভাব হবে না।

তিনি চক্ষু সেবার পাশাপাশি লায়ন্স ক্লাবের ‘মা ও শিশু স্বাস্থ্যসেবা’ এবং ‘অটিজম’ বিষয়ে কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান।

মানবতার সেবা ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে তিনি সবসময় পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা, লায়ন্স এ কে এম গোলাম ফারুক, সাবিনা সিদ্দিকা ও ডা. মো. বোরহান উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র লায়ন্স ড. রনঞ্জিত কুমার নাথ। স্বাগত বক্তব্য রাখেন লায়ন্স ডা. মনোজ কুমার দাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%