ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না


যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নাটোরের বড়ইগ্রাম উপজেলার কিছু অংশে মঙ্গলবার (৬ অক্টোবর) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে সোমবার (৫ অক্টোবর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গাছের ডালপালা কর্তনের জন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ নম্বর ফিডারে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এই সময়ে কুমরুল, কামারদহ, কায়েমকেলা, রামাগাড়ি, রামাগাড়ি ঘোষপাড়া, আটঘরিয়া সহ আশপাশের এলাকার বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎবিহীন অবস্থায় থাকবেন। এসব এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তির সম্মুখীন হতে হতে পারে।

আরও পড়ুন: নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা..

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানিসংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৫ এম


জ্বালানিসংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট মোকাবেলার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবদের নিয়ে একটি বিশেষ বৈঠক আয়োজন করেছেন। বৈঠকে তিনি জ্বালানিসংকট সমাধানে গৃহীত পদক্ষেপগুলো দ্রুত কার্যকর করার পাশাপাশি নতুন উদ্যোগ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।

সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে গ্যাস, বিদ্যুৎসহ জ্বালানি পরিস্থিতির উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংঘাত ও বৈশ্বিক তেলসংকটের কারণে জ্বালানি সরবরাহে যে ব্যাঘাত ঘটেছে, তা থেকে দেশের অভ্যন্তরে সৃষ্ট সংকট মোকাবেলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র থেকে এসব তথ্য জানা যায়।

বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ ও জ্বালানিসচিব মো. জিয়াউল হক উপস্থিত ছিলেন। বৈঠকের আলোচনায় এলপিজি আমদানি তথা দীর্ঘমেয়াদি আমদানিনির্ভরতা হ্রাস করা এবং নতুন গ্যাস কূপ খননসহ অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানে ঘাটতির কারণে সৃষ্ট বিদ্যুৎ সংকটের সমাধান পর্যায়ক্রমে নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়।

বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির জন্য গৃহীত পদক্ষেপগুলোর অগ্রগতি এবং সোলার ব্যবস্থার মাধ্যমে কীভাবে আরও বেশি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযোগ করা যায়, সেসব বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সর্বস্তরে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণের উপায় নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে সরকারি অফিস ও দপ্তরে এসির তাপমাত্রা নির্দিষ্ট রাখা এবং অপ্রয়োজনীয় বাতি জ্বালানো থেকে বিরত থাকার নির্দেশনা কার্যকর হয়েছে কি না, সে বিষয়েও পর্যালোচনা করা হয়।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে সরকার জ্বালানি আমদানিতে সমস্যার সম্মুখীন হচ্ছে। দেশে প্রাকৃতিক গ্যাসের মজুতও দ্রুত কমছে। এই অবস্থায় সরকার বিদ্যুৎ উৎপাদনের বিকল্প হিসেবে নিজস্ব খনি থেকে কয়লা উৎপাদনের ওপর জোর দিচ্ছে। জ্বালানিসংকটের এই কঠিন সময়ে কয়লার ওপর কিছুটা ভরসা রাখতে চাচ্ছে সরকার। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্র জানায়, ফুলবাড়িতে স্থানীয়দের সম্মতি পেলে কয়লা উত্তোলনের কাজ শুরু হবে। বড়পুকুরিয়ায় নতুন করে ৩০০ একর জায়গায় কয়লা উত্তোলনের কাজ শুরু হয়েছে। জয়পুরহাটের জামালগঞ্জেও কয়লা উত্তোলনের সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি জাতীয় সংসদে ফুলবাড়ির কয়লা উত্তোলন বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। তিনি স্থানীয়দের আয় রোজগার, বসতি ও পরিবেশের বিষয়টি মাথায় রেখে এবং তা সমাধান করেই এ খনি থেকে কয়লা উত্তোলনের চিন্তাভাবনা করছেন।

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশের ডাকা আন্তর্জাতিক দরপত্রে দেশি-বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এই জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে অংশ নিতে মোট ১০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান দরপত্র ও তথ্য প্যাকেজ কিনেছে। আগামী ৩০ নভেম্বর এই দরপত্র জমা দেওয়ার শেষ সময়। তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) কর্তৃপক্ষ আশা করছে, আগামী দুই মাসে আরও বেশ কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান এই দরপত্রে অংশ নেবে।

জ্বালানিসংকট মোকাবেলা ও নিজস্ব গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বর্তমান সরকার ২০৩০ সালের মধ্যে স্থলভাগের ১৫০টি গ্যাস কূপ খননের পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে ৩২টি কূপের ড্রিলিং ও ওয়ার্কওভার কাজ সম্পন্ন হয়েছে। তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) কাছ থেকে পাওয়া সর্বশেষ তথ্যে, এই ৩২ কূপের মধ্যে ১৬টির ড্রিলিং (অনুসন্ধান ও উন্নয়ন) কাজ শেষ হয়েছে। আর ওয়ার্কওভার কাজ শেষ হয়েছে আরও ১৬টির। খনন শেষে এই কূপগুলো থেকে ২৮৫ দশমিক ৮ এমএমসিএফডি গ্যাস পাওয়া গেছে। বিশ্বব্যাপী বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা ও জ্বালানি সংকটে সরকার বিদ্যুৎ উৎপাদনে সৌরবিদ্যুতের ওপর গুরুত্ব দিচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, জ্বালানি সংকট সমাধানে এই মুহূর্তে সোলার রূপটপ স্থাপন করাই হচ্ছে সবচেয়ে দ্রুত সমাধান।

এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবন থেকে শুরু করে জাতীয় সংসদ ভবন, সরকারি স্থানীয় প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল ও হাটবাজারে সৌরবিদ্যুৎ স্থাপন শুরু হয়েছে। বেসরকারি উদ্যোগে দেশের বড় বড় শিল্প-কারখানাগুলোতেও সৌর প্যানেল স্থাপন করা হচ্ছে। এমনকি গ্রাহকের বাড়ির সৌর প্যানেলে উৎপাদিত বিদ্যুৎও বিক্রির সুযোগ করে দেওয়া হয়েছে। মানসম্মত সৌর বিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে নীতিমালা তৈরি করা হচ্ছে।

সব মিলিয়ে বর্তমান সরকারের মেয়াদে সৌরবিদ্যুতের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য চারটি দেশের সঙ্গে আটটি চুক্তি রয়েছে বাংলাদেশের। এসব চুক্তির আওতায় এ বছর মোট ১০৩টি এলএনজি কার্গো (জাহাজ) আসার কথা। প্রথম নয় মাসে এসেছে মাত্র ২১টি। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে চুক্তির অধিকাংশ কার্গো আসেনি। বাধ্য হয়ে খোলাবাজার (স্পট) থেকে বেশি দামে কিনতে হয়েছে। এই অবস্থায় সরবরাহ ধরে রাখতে এলএনজির উৎস বাড়ানোর চেষ্টা করছে সরকার।

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর : প্রধানমন্ত্রী তারেক রহমান যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনায় সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন। গতকাল বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দেন। তিনি প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত তা দূর করার ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার নির্দেশনা দেন। একই সঙ্গে তিনি প্রকল্পের কাজে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার জন্যও নির্দেশনা প্রদান করেন। সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ যুক্তরাজ্যের হাইকমিশনারের : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। গতকাল বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয়াদি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। সাক্ষাতে দুই দেশের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসন ও মানবসম্পদ উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রায় যুক্তরাজ্যের সহযোগিতা চলমান রাখা এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের পরিধি আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়। সাক্ষাৎকালে তারা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া এবং পারস্পরিক স্বার্থে সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৬ এম


ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প

যুক্তরাষ্ট্রে গত মাসে ডিজেলের দাম গ্যালনপ্রতি প্রায় ৬.৫০ ডলারে পৌঁছেছে, যা একটি রেকর্ড। এর ফলে ভোক্তা ও ব্যবসায়ীদের খরচ বৃদ্ধি পেয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ৩ নভেম্বরের নির্বাচনের আগে এই চাপ কমানোর জন্য কম দামের ডিজেল সহজলভ্য করার পদক্ষেপ নিচ্ছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প এ লক্ষ্যে একটি নির্বাহী আদেশ প্রস্তুত করছেন। সোমবারের মধ্যে এটি ঘোষণা হতে পারে। এই আদেশে করমুক্ত ডিজেলের সরবরাহ বৃদ্ধির জন্য কিছু ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকতে পারে।

পরিকল্পনার একটি অংশ হিসেবে ‘রেড-ডাইড ডিজেল’ সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ধরনের ডিজেল সাধারণত কৃষিকাজ ও নির্দিষ্ট কিছু অফ-রোড যানবাহনে ব্যবহৃত হয়।

একই সঙ্গে, পরিবহন বিভাগ রাজ্যগুলোর সঙ্গে সমন্বয় করে সড়কে ব্যবহৃত ডিজেলের কর মওকুফের উদ্যোগ নিতে নির্দেশনা দিতে পারে। এতে ট্রাক পরিবহনসহ বিভিন্ন খাতের ব্যয় কমে আসতে পারে, যেগুলো বেশি জ্বালানি ব্যবহার করে।

ডিজেলের মূল্যবৃদ্ধি ট্রাম্প প্রশাসনের জন্য রাজনৈতিক উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রে পণ্য পরিবহনে ডিজেল অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে দাম বাড়লে পরিবহন ব্যবসা ও অন্যান্য খাতে এর প্রভাব পড়তে পারে।

ইরান ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটছে, যা দাম বৃদ্ধির একটি প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। রাশিয়া ও মধ্যপ্রাচ্যের তেল শোধনাগারে হামলাও পরিস্থিতিকে প্রভাবিত করছে।

এদিকে, আন্তর্জাতিক বাজারে ডিজেলের সরবরাহ বাড়ানোর জন্য প্রশাসন তৎপর হয়েছে। ট্রাম্পের চাপের পর গত সপ্তাহে জি৭ দেশগুলো ১০ কোটি ব্যারেল ডিজেল ছাড়তে সম্মত হয়েছে। এর আগে, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ডিজেল রপ্তানি সীমিত করার বিষয়টিও বিবেচনা করেছিলেন।

তবে জি৭-এর নতুন ডিজেলের সরবরাহের পরিমাণ এখনও স্পষ্ট নয়। কিছু অংশ মার্চে ঘোষিত বৈশ্বিক চুক্তির আওতায় আগেই অন্তর্ভুক্ত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৪ দিন বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৬ এম


দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৪ দিন বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর আগামী চার দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস প্রদান করেছে। এ সময়ের মধ্যে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, দিন ও রাতের তাপমাত্রা কয়েক ধাপে কমতে পারে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ ত্যাগ করতে পারে বলে জানানো হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য তুলে ধরা হয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার বাড়বে বৃষ্টি

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এ দিনও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার কমবে বৃষ্টির বিস্তার

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। এর ফলে বর্ষার শেষ পর্যায়ের এই বৃষ্টির পর দেশের আবহাওয়ায় ধীরে ধীরে পরিবর্তন আসতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি: ৬ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:১৭ এম


আজকের নামাজের সময়সূচি: ৬ অক্টোবর ২০২৬

আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩, ২৪ রবিউস সানি ১৪৪৮।

ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি নিম্নরূপ উল্লেখ করা হলো—

জোহরের নামাজ শুরু হবে দুপুর ১১টা ৫০ মিনিটে।

আসরের নামাজের সময় শুরু হবে ৪টা ২ মিনিটে।

মাগরিবের নামাজ অনুষ্ঠিত হবে ৬টা ৪৪ মিনিটে।

এশার নামাজ শুরু হবে ৬টা ৫৭ মিনিটে।

আগামীকাল ফজর শুরু ৪টা ৪১ মিনিটে

আজ ঢাকায় সূর্যাস্তের সময় ৫টা ৪৩ মিনিট এবং আগামীকাল সূর্যোদয়ের সময় ৫টা ৫১ মিনিটে হবে।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%