শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৩১ পি.এম
কবিতা, প্রবন্ধ ও গবেষণা, কথাসাহিত্যি এবং শিশু কিশোর সাহিত্য- বাংলা সাহিত্যের সৃজনশীল এই চার ধারায় অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে চার তরুণ সাহিত্যিক পেলেন সিটি ব্যাংক নিবেদিত ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার-২০২৫’।
এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন কবি রনক জামান, গবেষক রাফাত আলম, কথাসাহিত্যিক হামিম কামাল ও শিশুসাহিত্যিক রবিউল কমল।
‘এই গ্রাম কুড়িয়ে পেয়েছি’ কাব্যগ্রন্থের জন্য কবিতা বিভাগে রনক জামান, ‘বাংলাদেশ পাঠ: সাহিত্যিক ও সাংস্কৃতিক ক্রিয়াশীলতার অনুষঙ্গে’, বইয়ের জন্য প্রবন্ধ ও গবেষণা বিভাগে রাফাত আলম, ‘ত্রিস্তান’ উপন্যাসের জন্য কথাসাহিত্য বিভাগে হামিম কামাল এবং ‘দস্যু ও দুই দূরন্ত’ বইয়ের জন্য শিশু-কিশোর সাহিত্য বিভাগে পুরস্কার পেয়েছেন রবিউল কমল।
শনিবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে তাদের প্রত্যেককে প্রদান করা হয় ২ লাখ টাকা অর্থমূল্যের চেক ও ক্রেস্ট।
অনুষ্ঠানের শুরুতে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’-এর ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বিচারকমণ্ডলীর সদস্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
মুক্তিযুদ্ধ ও বিপ্লব বিভাগে মানসম্মত বই না পাওয়ায় এ বছর এ বিভাগে কোনো পুরস্কার দেওয়া হয়নি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই। আলোচক ছিলেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, ‘কালি ও কলম’-এর সম্পাদকমণ্ডলীর সদস্য ফারুক মাহমুদ এবং বেঙ্গল ফাউন্ডেশনের ট্রাস্টিবোর্ডের সদস্য ও মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
অনুষ্ঠানে ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর শতবর্ষ উদযাপন উপলক্ষে ঐতিহাসিক গান পরিবেশন করেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ। তিনি ‘মোর বীণা ওঠে’, ‘আসিলে কে গো অতিথি’, ‘বসিয়া বিজনে’, ‘দুর্গম গিরি’সহ বেশ কয়েকটি গান পরিবেশন করেন।
প্রসঙ্গত, তরুণ কবি ও লেখকদের সাহিত্যের অঙ্গনে উৎসাহিত করতে ২০০৮ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে সাহিত্য, শিল্প ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা ‘কালি ও কলম’ । এ পর্যন্ত ৭১ জন তরুণ সাহিত্যিক এ পুরস্কার পেয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফ্রেন্ডস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসলাফিল খসরু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মান্না মজুমদার। শনিবার ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ-সভাপতি নোমান সুফিয়ান, শ্যামা প্রসাদ চৌধুরী, ইমতিয়াজ উদ্দীন পাশা ও জাহাঙ্গীর হোসাইন। কার্যকরী সাধারণ সম্পাদক ফজলে রাব্বি খান সাজ্জাদ, সহকারী সম্পাদক - মো. একরাম চৌধুরী, বেলাল হোসাইন, মিনহাজ উদ্দিন আহমদ চৌধুরী দোলন। অর্থ সম্পাদক এইচ এম হারুন, সাংগঠনিক সম্পাদক রাজিব রায়, সহকারী সাংগঠনিক সম্পাদক এস এম সালাউদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক রঞ্জিত ঘোষ, সদস্য আহমেদ আনিস চৌধুরী ও মো. ফারুক, অফিস সম্পাদক উত্তম বড়ুয়া, ক্রীড়া সম্পাদক আজম খান, সহকারী ক্রীড়া সম্পাদক মনোয়ার হোসেন মুন্না, মুহিদুল ইসলাম স্বপন, রফিকুল আলম বাবু ও আইনুল কবির জিতু, সাংস্কৃতিক ও সামাজিক সমাজ কল্যাণ সম্পাদক ডাঃ মানস চৌধুরী, সহকারী সাংস্কৃতিক সম্পাদক শোয়েব নাঈম, অনিল বরণ রায় ও মোঃ ফারুক।
নির্বাহী সদস্য পদে সাবেক অন্তবর্তী সরকারের উপদেষ্টা ফারুক ই আজম, জাহাঙ্গীর আলম চৌধুরী, সৈয়দ আবুল বশর, কামরুল ইসলাম জাহাঙ্গীর, এ্যাড শাহীন আফতাবুর রেজা চৌধুরী, নাসির উদ্দীন, ডা. খুরশিদ জামিল, রেজাউল করিম চৌধুরী, মাহামুদুর রহমান, আবদুন নুর, মিনহাজুল আবেদিন নান্নু,শফিকুল আলম, রিপন, নুরুল হক সাহিদ, হুমায়ন চৌধুরী, জাহিদ খান, নিয়াজ উদ্দিন জকি, রিজুয়ান আজিজ কুরাইশি বান্টি, ফয়েজ আহমদ ফায়ু, ফেরদৌস খান, তারিক হোসাইন, শোয়েব ইসলাম, আলী নওশাদ চৌধুরী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় রেড ক্রিসেন্ট ইউনিটে সাত পদের নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে দিনভর ভোটারদের মাঝে ছিল উৎসবের আমেজ। শনিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চবিদ্যালয়ে চলে ভোটগ্রহন।
ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬-২৮) ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও ৫টি সদস্য পদে মোট ৪৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রেডক্রিসেন্ট ইউনিট সূত্রে গেছে, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনের ভোটে ৪৫জন প্রার্থীর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, সেক্রেটারি পদে ৫ জন ও ৫টি সদস্য পদে ৩৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন, জেলা বিএনপির সহসভাপতি এ বি এম মোমিনুল হক, জেলা জামায়াতে ইসলামের প্রার্থী চিকিৎসক ফরিদ উদ্দিন আহমেদ।
সেক্রেটারি পদের প্রার্থীরা হলেন বর্তমান সেক্রেটারি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, কামরুল ইসলাম, জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাবেক সভাপতি ও রেডক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান শেখ মাহবুবুর রহমান, মো. লুৎফুল হাই ভ‚ঞা, মো. মোস্তাফিজুর রহমান ও জামায়াত ইসলামীর এডভোকেট মো. শাহ ওয়াসিম। এছাড়া ৫টি সদস্য পদের বিপরীতে ভােটের মাঠে ছিলেন ৩৭জন প্রার্থী।
শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহনের সময় নির্ধারণ করা হয়। তবে ভোটার উপস্থিতি থাকায় বিকেল পাঁচটা পর্যন্ত চলে ভোট গ্রহন। রেড ক্রিসেন্ট নির্বাচনে মোট ভোটার ১০ হাজার ৬৪৫ জন। এর মধ্যে আজীবন সদস্য ৯ হাজার ৪৬৬ জন এবং বার্ষিক সদস্য ১ হাজার ১৭৯জন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন জেলা বিএনপির সহসভাপতি মো. শফিকুল ইসলাম, নির্বাচন কমিশনারের দায়িত্ব রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোশররফ হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী প্রমুখ।
নির্বাচন কমিশনার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোশররফ হোসেন বলেন, দীর্ঘদিন পর ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মানুষের মাঝে ভোট দেয়া নিয়ে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। উৎসবমুখর পরিবেশে অত্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। মোট ৪ হাজার ১৬২জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষকদের দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বাড়াতে বিএড ও এমএডসহ আধুনিক প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
তিনি বলেন, শুধু প্রচলিত পদ্ধতিতে পড়াশোনা করালেই হবে না; সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষার্থী ও শিক্ষকদের নতুন জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতার সঙ্গে যুক্ত করতে হবে। এজন্য বিএড ও এমএড প্রোগ্রামের কারিকুলামকে আরও আধুনিক, সময়োপযোগী ও কর্মমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার রাজধানীর খিলখেতে ঢাকা স্টক এক্সচেঞ্জের মিলনায়তনে ‘শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে বিএড ও এমএড শিক্ষার গুরুত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভাইস-চ্যান্সেলর বলেন, আমরা যে পদ্ধতি ও সিলেবাসে পড়াশোনা করাচ্ছি, তা দিয়ে কাক্সিক্ষত শিক্ষা হবে না। এই সিলেবাস দিয়ে ভবিষ্যতের চাহিদা কতটা পূরণ করা সম্ভব সেটি আমাদের ভাবতে হবে। শিক্ষার্থীদের এমন জ্ঞান ও দক্ষতা দিতে হবে, যা তাদের কর্মজীবনে কাজে লাগবে।
ড. আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা কার্যক্রমের ৫০টি বিষয়ের প্রায় ৪ হাজার কোর্স রয়েছে। এর মধ্যে গত দুই বছরে প্রায় ৪০০টি কোর্সের সিলেবাস সংস্কার করা হয়েছে। আরও কিছু কোর্সের সিলেবাস সংস্কারের কাজ চলমান রয়েছে। পর্যায়ক্রমে সকল সিলেবাস সংস্কার করা হবে। খুব শিগগিরই এর ফলাফলও পাওয়া যাবে।
বিএড সিলেবাস ইতোমধ্যে একদফায় সংস্কার করে অনলাইনে আপলোড করা হয়েছে জানিয়ে বিশিষ্ট এই উন্নয়ন গবেষক বলেন, বিএডের সিলেবাস কীভাবে আরও আধুনিক ও যুগোপযোগী করা যায়, তা নিয়ে আমরা কাজ করছি। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কীভাবে শিক্ষাব্যবস্থার মধ্যে যুক্ত করা যায়, শিক্ষার্থীদের দক্ষতা কীভাবে বাড়ানো যায়, এসব বিষয় বিবেচনায় নিয়ে বিএডের কারিকুলামকে আরও উন্নত করতে হবে।
তিনি বলেন, শিক্ষকদের শুধু তাত্তিক জ্ঞান নয়, হাতে-কলমে শেখানোর কৌশলও জানতে হবে। বিএড প্রোগ্রামের মাধ্যমে একজন শিক্ষক আধুনিক শিক্ষাদান পদ্ধতি, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা এবং ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ পান। ফলে শিক্ষার্থীদের শেখানোর ক্ষেত্রে শিক্ষকদের সক্ষমতা আরও বাড়ে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিআইবিটির অধ্যক্ষ অধ্যাপক মো. মামুনুর রশিদ। এছাড়া সেমিনারে বক্তব্য দেন বেসরকারি কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম খান, ক্যান্টনমেন্ট থানা শিক্ষা অফিসার লুৎফুন নাহার, হোপ অ্যান্ড জয় স্কুলের প্রধান শিক্ষক চিনু দাস, ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ স্বপ্না আক্তার, সিআইবিটির সহযোগী অধ্যাপক আবুল হোসেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ শনিবার এ তথ্য জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা এবং বর্ণনাঢ্য র্যালির আয়োজন করা হয়। শনিবার বিকেলে হাসপাতাল বাজারে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি র্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। গাংনী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী মোহাম্মদ আব্দুর রউফ মাস্টার এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য মো: আমজাদ হোসেন।
প্রধান আলোচক হিসেবে গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে মেহেরপুর জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, গাংনী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মতিউর রহমান মোল্লা, রাইপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি উপাধ্যক্ষ মো: নাসির উদ্দিন, মেহেরপুর জেলা কৃষক দলের সদস্য সচিব মিজানুর রহমান, এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপি নেতা শাহজাহান সেলিম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, সাবেক কাউন্সিলর আব্দুল্লাহিল মারুফ পলাশ, জেলা ছাত্রদলের প্রাক্তন সভাপতি শহিদুল ইসলাম, বিএনপি নেতা আব্দুস সাত্তার, বিএনপি নেতা নুরুজ্জামান হকা, কাথুলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ, কাথুলী ইউনিয়ন বিএনপির সাধারণ রবিউল ইসলাম রবি, বিএনপি নেতা মফিজ উদ্দিন, সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, বিএনপি নেতা নুর ইসলাম, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন, পৌর বিএনপি নেতা আব্দুল গনি, এনামুল হক, যুবদল নেতা সাহিবুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হুসাইন, বিএনপি নেতা রাশেদ আহমেদ, যুবদল নেতা মিজানুর রহমান তোতা, যুবদল নেতা রহিদুল ইসলাম সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতি দলের পৌর শাখার সভাপতি সুলেরী আলভী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ