প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ায় রেড ক্রিসেন্ট ইউনিটে সাত পদের নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রায় ১৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে দিনভর ভোটারদের মাঝে ছিল উৎসবের আমেজ। শনিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চবিদ্যালয়ে চলে ভোটগ্রহন।
ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৬-২৮) ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও ৫টি সদস্য পদে মোট ৪৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রেডক্রিসেন্ট ইউনিট সূত্রে গেছে, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনের ভোটে ৪৫জন প্রার্থীর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, সেক্রেটারি পদে ৫ জন ও ৫টি সদস্য পদে ৩৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন, জেলা বিএনপির সহসভাপতি এ বি এম মোমিনুল হক, জেলা জামায়াতে ইসলামের প্রার্থী চিকিৎসক ফরিদ উদ্দিন আহমেদ।
সেক্রেটারি পদের প্রার্থীরা হলেন বর্তমান সেক্রেটারি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, কামরুল ইসলাম, জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাবেক সভাপতি ও রেডক্রিসেন্ট ইউনিটের সাবেক যুব প্রধান শেখ মাহবুবুর রহমান, মো. লুৎফুল হাই ভ‚ঞা, মো. মোস্তাফিজুর রহমান ও জামায়াত ইসলামীর এডভোকেট মো. শাহ ওয়াসিম। এছাড়া ৫টি সদস্য পদের বিপরীতে ভােটের মাঠে ছিলেন ৩৭জন প্রার্থী।
শনিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহনের সময় নির্ধারণ করা হয়। তবে ভোটার উপস্থিতি থাকায় বিকেল পাঁচটা পর্যন্ত চলে ভোট গ্রহন। রেড ক্রিসেন্ট নির্বাচনে মোট ভোটার ১০ হাজার ৬৪৫ জন। এর মধ্যে আজীবন সদস্য ৯ হাজার ৪৬৬ জন এবং বার্ষিক সদস্য ১ হাজার ১৭৯জন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন জেলা বিএনপির সহসভাপতি মো. শফিকুল ইসলাম, নির্বাচন কমিশনারের দায়িত্ব রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোশররফ হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী প্রমুখ।
নির্বাচন কমিশনার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোশররফ হোসেন বলেন, দীর্ঘদিন পর ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মানুষের মাঝে ভোট দেয়া নিয়ে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। উৎসবমুখর পরিবেশে অত্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়েছে। মোট ৪ হাজার ১৬২জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন