০৭:২৫ পি.এম
ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো অবসর ভেঙে ফিরে এসেছেন। ছবিটি দেওয়া হয়েছে ইন্সটাগ্রামে।
কি, শিরোনামটি পড়ে আপনি চমকে উঠেছেন?
এটা অপ্রত্যাশিত বলাই যায়। আপনার মনে হতে পারে, যে ব্যাক্তিটি ২০১৫ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছিলেন, তিনি আবারও কি বিশ্বকাপের মাঝেই ব্রাজিল দলের হয়ে ফিরছেন!
আরও পড়ুন: উত্তরায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে পুলিশের ওপর হামলা, ৭ পুলিশ আহত
কিন্তু বিষয়টি মোটেই এমন নয়।
রোনালদিনহো অবসর ভেঙে এসেছেন ঠিকই, কিন্তু তিনি ইতালির ঘরোয়া ফুটবলের তৃতীয় স্তরের ক্লাব রাভেন্নার হয়ে খেলার জন্য। ক্লাবটির সভাপতি ইনাৎসিও চিপরিয়ানি এই খবরটি নিশ্চিত করেছেন।
ইতালির শীর্ষ ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেল্লো স্পোর্ট জানাচ্ছে, ৪৬ বছর বয়সী রোনালদিনহো সিরি ‘সি’ এর ক্লাব রাভেন্নার সঙ্গে চুক্তি করেছেন। তিনি ক্লাবটির শেয়ারও কিনেছেন এবং এর উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করার প্রক্রিয়া শুরু করেছেন।
রাভেন্না, আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রের মায়ামিতে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রোনালদিনহোর যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা দেবে। সভাপতির পক্ষ থেকে ইনাৎসিও চিপরিয়ানি দীর্ঘদিন ধরে রোনালদিনহোকে ক্লাবের সঙ্গে যুক্ত করার চেষ্টা করে আসছেন।
আরও পড়ুন: নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকির হত্যার ঘটনায় মামলা দায়ের
রোনালদিনহো তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘নতুন রং। তবে একই হাসি।
আমি আবারো বল নিয়ে নাচতে এবং ইনাৎসিও চিপরিয়ানির পরিবারের সঙ্গে নতুন গল্প লিখতে মুখিয়ে আছি। ফুটবল সবসময়ই আমার কাছে আনন্দের উৎস। আর সেই আনন্দের অনুভূতিটাই আমি রাভেন্নায় নিয়ে যেতে চাই।’
বিশেষ কয়েকটি ম্যাচে রোনালদিনহোকে খেলতে দেখা যাবে। তবে রাভেন্নার প্রচারমূলক কর্মকাণ্ডে তাকে নিয়মিত দেখা যাবে।
২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতার সাফল্য যা রোনালদিনহো অর্জন করেন। ২০০৫ সালে ব্যালন ডি’অর জিতে নাটকীয় এক সাফল্যের গল্প লেখেন। ২০০৬ সালে বার্সেলোনাকে উয়েফা চ্যাম্পিয়নস লিগে জিতাতেও নিহিত ছিল তার অবদান।
আরও পড়ুন: নবজাতকের বিরল টিউমার সফলভাবে অপসারণ করলেন শিশু হাসপাতালের চিকিৎসকরা
রোনালদিনহো সর্বশেষ পেশাদার ফুটবল খেলেছেন ২০১৫ সালে, আর প্রায় এক যুগ পর তার এই প্রত্যাবর্তন ফুটবল বিশ্বে নতুন করে সাড়া ফেলেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন