০১:১৩ এম
ফিফা বিশ্বকাপে হিউস্টনে সুইডেনের বিপক্ষে ৫-১ গোলের ব্যবধানে বড় জয় অর্জন করেছে নেদারল্যান্ডস।
ডাচদের হয়ে ব্রায়ান ব্রবি ও কোডি গাকপো দুইজনেই জোড়া গোল করেছেন এবং একটি গোল করেন ক্রিসেনসিও সামারভিল। অন্যদিকে, সুইডেনের পক্ষে একটি গোল পরিশোধ করেছেন অ্যান্থনি এলাঙ্গা।
হিউস্টনে বাংলাদেশ সময় শনিবার (২০ জুন) রাত ১১টায় শুরু হয় নেদারল্যান্ডস–সুইডেন ম্যাচ।
আরও পড়ুন: টিভিতে আজকের খেলা: নিউজিল্যান্ড-ভারত টি–টোয়েন্টি সিরিজ শুরু
এই ম্যাচে নেদারল্যান্ডসের পক্ষে মাত্র ১৭ মিনিটের মধ্যে দুটি গোল করেন ব্রায়ান ব্রবি।
ম্যাচের শুরুতেই, ৫ মিনিটে, নেদারল্যান্ডস এগিয়ে যায়। কোডি গাকপোর দারুণ এক পাসে পা ছুঁয়ে গোলটি করেন ব্রায়ান ব্রবি।
১৭ মিনিটে আবারও গোল করে দলকে এগিয়ে নেন তিনি। ডান পাশ থেকে ডেনজেল ডামফ্রিসের বাড়ানো পাসে পা ছুঁয়ে গোল করেছেন এই সান্ডারল্যান্ড ফরোয়ার্ড। ডাচ জাতীয় দলের জার্সিতে এটি তার তৃতীয় গোল।
বিরতির পর পরই, ৩–০ ব্যবধান করে নেদারল্যান্ডস। ৪৭ মিনিটে, ডেনজেল ডামফ্রিসের সহায়তায় দারুণ ফিনিশিংয়ে গোলটি করেন লিভারপুল ফরোয়ার্ড কোডি গাকপো। ৫৪ মিনিটে একটি দারুণ শট দিয়ে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি।
আরও পড়ুন: ভারতের পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক
অন্যদিকে ৫৯ মিনিটে, প্রতি আক্রমণে সুইডেনের হয়ে একটি গোল করেন অ্যান্থনি এলাঙ্গা। তবে, ৮৭ মিনিটে দারুণ ফিনিশিংয়ে ডাচদের হয়ে পঞ্চম গোলটি করেন ক্রিসেনসিও সামারভিল।
এই জয়ের ফলে গ্রুপ ‘এফ’–এর শীর্ষে উঠে এল নেদারল্যান্ডস। নিজেদের প্রথম ম্যাচে তারা জাপানের সঙ্গে ২–২ গোলে ড্র করেছিল এবং সুইডেন প্রথম ম্যাচে ৫–১ গোলে হারিয়েছিল তিউনিসিয়াকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন