ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

৮৩ বছরেও কর্মচঞ্চল অমিতাভ, জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় দিলেন বার্তা


৮৩ বছরেও কর্মচঞ্চল অমিতাভ, জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় দিলেন বার্তা

বয়স ৮৩। কিছু দিন আগে তিনি অসুস্থ হয়েছিলেন। তবে কাজ থেকে ছুটি নেই তাঁর। এখনও ব্যস্ততা ঘিরে থাকে তাঁকে। ভোর ৪টে পর্যন্ত নিরন্তর কাজ করে চলেন অমিতাভ বচ্চন। প্রায়ই ভোর রাত পর্যন্ত জেগে থাকেন তিনি।

সমাজমাধ্যমে ও ভ্লগের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন অমিতাভ। তিনি প্রায়ই নানা বিষয় নিয়ে লেখেন। বিভিন্ন বিষয় সম্পর্কে মতামত দেন। সম্প্রতি এক পোস্টে অমিতাভ জানান যে, তিনি দিনে দীর্ঘ সময় ধরে কাজ করেন। এমনকি সারা রাতও কাজ করতে হয়েছে।

শনিবার দুপুর ১টায় একটি পোস্টে তিনি লেখেন, “এইমাত্র ঘুম থেকে উঠলাম। ভোর ৪টে পর্যন্ত কাজ করেছি। এখন আবার কাজের জন্য প্রস্তুত। সবাই ভাল থাকুন।” তীব্র দাবদাহ ও দাপুটে গ্রীষ্ম থেকে বাঁচার উপায় নিয়েও তিনি জানিয়েছেন। তাঁর কথায়, “রোদ আর গরম থেকে সাবধানে থাকুন। পর্যাপ্ত পরিমাণে জল পান করুন।”

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডিএমপি’তে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১১১টি মামলা

অপর একটি পোস্টে তিনি লিখেছেন, “সমস্যার একটি ভাল দিক রয়েছে। সমস্যা সব সময়ে সমস্যা হিসাবেই থাকবে। তাই সঙ্গে সঙ্গে সেটার মোকাবিলা করতেই হবে এমন নয়। প্রতিদিনই নতুন কিছু শেখার সুযোগ আসে। কোনও সমস্যা সামনে এলে আমরা সেই বিষয় সম্পর্কে জানার ও শেখার সুযোগ পাই। এর ফলে আমরা আরও জ্ঞানী ও বিচক্ষণ হতে পারি। শেখার জন্য সবসময় সমস্যার দরকার হয় না। কিন্তু যদি কোনও সমস্যা আসে, তা হলে তা থেকে জীবনের নানা দিক বিষয়ে শেখা যায়।”

অমিতাভ বচ্চন নিয়মিত তাঁর মুম্বইয়ের বাড়ি ‘জলসা’র বাইরে ভক্তদের সঙ্গে দেখা করেন। প্রতি রবিবার সকালে শত শত ভক্ত জুহুতে তাঁর বাড়ির সামনে জড়ো হন কেবল একবার তাঁকে দেখার জন্য।

উল্লেখ্য, অমিতাভকে শেষ দেখা গিয়েছে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে। নাগ অশ্বিন পরিচালিত এই ছবির সিকুয়েলেও তিনি রয়েছেন। সেই ছবির কাজ নিয়ে ব্যস্ততা লেগে রয়েছে অমিতাভের।

আরও পড়ুন: ভূমি খাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনার তালতলীতে বজ্রাঘাতে প্রাণ গেল এক কিশোরের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৩:৪৯ এম


বরগুনার তালতলীতে বজ্রাঘাতে প্রাণ গেল এক কিশোরের

বরগুনার তালতলী উপজেলার বজ্রপাতে অলিউল্লাহ (১৭) নামে এক কিশোরের মৃত্যু ঘটেছে। রবিবার (৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। মৃত অলিউল্লাহ পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বাসিন্দা মো. লোকমান হাকিমের ছেলে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অলিউল্লাহ পেশায় মৎস্যচাষী ছিলেন। প্রতিদিনের মতো রোববার সকালে তিনি তার বাবার সঙ্গে বুড়ীশ্বর নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। নৌকার দুই পাশে দাঁড়িয়ে তারা বড়শি দিয়ে মাছ ধরছিলেন।

এসময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে অলিউল্লাহ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে তার বাবা লোকমান হাকিম অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুহুল আমিন মুন্সি জানান, বজ্রপাতে কিশোরটির মৃত্যু হয়েছে। তালতলী থানার তদন্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. শরিফুল ইসলামও ঘটনাটি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুটিং করতে গিয়ে বার বার চুম্বন করছিলেন সহ-অভিনেতা! অস্বস্তিতে পড়েও কেন কিছু বলতে পারেননি প্রিয়া?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৩:৫৪ এম


শুটিং করতে গিয়ে বার বার চুম্বন করছিলেন সহ-অভিনেতা! অস্বস্তিতে পড়েও কেন কিছু বলতে পারেননি প্রিয়া?

প্রিয়া বাপট অভিনয় করতে গিয়ে এক অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে বাধ্য হয়েছেন। তিনি ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং করার সময় সহ-অভিনেতার আচরণের কারণে অস্বস্তিতে ছিলেন। ওই চুম্বন দৃশ্য ফুটিয়ে তোলার জন্য সহ-অভিনেতা বার বার চেষ্টা করে যাচ্ছিলেন। এর ফলস্বরূপ তাঁরা বার বার চুম্বন করতে বাধ্য হচ্ছিলেন। সেই সময় প্রিয়া অস্বস্তি বোধ করলেও কীভাবে প্রতিক্রিয়া জানাবেন বা প্রতিবাদ করবেন, তা বুঝতে পারেননি। এক সাক্ষাৎকারে, প্রিয়া জানিয়েছেন, শুরু থেকেই ওই চুম্বনের দৃশ্যের প্রতি তার আপত্তি ছিল। তিনি পরিচালকের কাছে বার বার জিজ্ঞাসা করেছিলেন, "দৃশ্যটি আদৌ প্রয়োজনীয় কি না।" তাঁর অভিযোগ ছিল, সহ-অভিনেতা চিত্রনাট্যের সীমা ছাড়িয়ে গিয়েছিলেন। প্রিয়া আরও বলেন, “ওই অভিনেতা গানের দৃশ্যে নিজের মতো করে অভিনয় করছিলেন। আর তিনি বার বার আমাকে চুম্বন করছিলেন। তখন আমি প্রতিবাদ করতে পারিনি। কেন পারিনি জানি না। আসলে এই পরিস্থিতির মোকাবিলা কীভাবে করতে হয়, তা আমার জানা ছিল না।” শুটিং শেষ হওয়ার পরেও তাঁর অস্বস্তি কাটেনি। শুটিং চলাকালীন সময়ে তাঁরা একই হোটেলে থাকতেন, আর সেই সময় সহ-অভিনেতা বার বার তাঁকে প্রাতরাশ ও নৈশভোজে আসার জন্য আমন্ত্রণ জানাতেন। যদিও প্রিয়া একাধিক বার তা প্রত্যাখ্যান করেছিলেন। তাঁর স্বামী উমেশ, স্ত্রী অস্বস্তিতে পড়েছেন জানার পর ভোপাল থেকে চলে এসেছিলেন। পরে বাকি শুটিংয়ের দিনগুলিতে তিনি প্রিয়ার পাশে ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চোট-সমস্যায় জর্জরিত আর্জেন্টিনা, যেন ‘ছোটখাটো হাসপাতাল’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৪:০২ এম


চোট-সমস্যায় জর্জরিত আর্জেন্টিনা, যেন ‘ছোটখাটো হাসপাতাল’

বিশ্বকাপের পর্দা ওঠার জন্য আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। এমন অবস্থায় যখন শিরোপার অন্যতম দাবিদার দলগুলো তাদের পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে, তখন বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চোটের জেরে বিপাকের মধ্যে রয়েছে। ইনজুরিতে আক্রান্ত আলবিসেলেস্তেদের বিশ্বকাপ স্কোয়াডের অন্তত সাতজন ফুটবলার বর্তমানে শারীরিক সমস্যায় ভুগছেন। এর ফলে তাদের বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে হারানোর পর সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, "এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।" স্কালোনি আরও জানান, "আমাদের কয়েকজন খেলোয়াড় এখনও শতভাগ ফিট নয়। এই পরিস্থিতি শুধু একজন ডিফেন্ডারকে ঘিরে নয়, আরও কয়েকজনকে নিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে। সামনে আরেকটি প্রস্তুতি ম্যাচ আছে। সেটি শেষ হওয়ার পরই পরিস্থিতি পরিষ্কার হবে। মঙ্গলবারের আগে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।"

হন্ডুরাস ম্যাচের আগের দিনই আর্জেন্টিনা বড় ধাক্কা খায়। কাফ ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে যান ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। তবে তার বদলি এখনো ঘোষণা করেননি স্কালোনি।

এদিকে দলের দুই রাইটব্যাক গঞ্জালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনা বর্তমানে মাংসপেশির চোটে ভুগছেন। ২০২২ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য লিয়ান্দ্রো পারেদেসও গ্রেড-১ পর্যায়ের মাংসপেশির ইনজুরিতে আক্রান্ত। স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ আঙুলের প্রদাহে ভুগছে, কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী।

চোটের তালিকায় রয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও। সম্প্রতি অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগ জেতা এই তারকা গোলকিপার এখনও ডান হাতের আঙুলের চিড় থেকে সম্পূর্ণভাবে সেরে উঠতে পারেননি। তরুণ মিডফিল্ডার নিকো পাজও বাম পায়ের ব্যথার কারণে পুরো ফিট নন।

সব মিলিয়ে, বিশ্বকাপের ঠিক আগে স্কালোনি পূর্ণ শক্তির দল পাচ্ছেন না। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে একের পর এক ইনজুরি আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। বর্তমান এই পরিস্থিতিতে যেন বিশ্বচ্যাম্পিয়নদের ড্রেসিংরুম ছোটখাটো একটি চিকিৎসাকেন্দ্রে পরিণত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের হামলার পাল্টা জবাবে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৪:০৬ এম


ইরানের হামলার পাল্টা জবাবে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ইসরাইলের

ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। তেহরানের এ পদক্ষেপের জবাব হবে ‘শক্তিশালী ও তাৎপর্যপূর্ণ’৷ এই পরিস্থিতিতে সম্ভাব্য পালটা হামলার আশঙ্কায় নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান।

রোববার (৭ জুন) রাতে ইরানের হামলার পর ইসরাইলি দুটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, ইসরাইলকে লক্ষ্য করে ইরান অন্তত তিন দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে।

ইসরাইলি সূত্রগুলোর একজনের ভাষ্য, অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। তবে হামলার ঘটনায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পাল্টাপাল্টি হামলা ও কড়া অবস্থানের কারণে ইরান-ইসরাইল উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হতে পারে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা উত্তর ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা রামাত ডেভিড বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, হাইফা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানঘাঁটিকে লক্ষ্য করেই হামলা পরিচালনা করা হয়েছে।

তাদের দাবি, দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ইসরাইল যে সামরিক অভিযান চালিয়েছে, রামাত ডেভিড বিমানঘাঁটিই ছিল সেই ‘আগ্রাসনের প্রধান উৎস’। এ কারণেই ঘাঁটিটিকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

সম্ভাব্য ইসরাইলি হামলার শঙ্কায় ইরানের আকাশসীমা বন্ধ হিসেবে দেশের পশ্চিমাঞ্চলীয় আকাশসীমা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এ তথ্য জানিয়েছে।

শুধু ইরানই নয়, নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করেছে ইরাক ও সিরিয়াও। দুই দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। ইসরাইল অতীতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইরাক ও সিরিয়ার আকাশসীমা ব্যবহার করেছে বলে ধারণা করা হয়।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে আরও বৃহৎ পরিসরে পালটা আঘাত হানা হবে। আইআরজিসির দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে যুদ্ধবিরতি সমঝোতা হয়েছিল, তার অন্যতম শর্ত ছিল সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ রাখা। কিন্তু লেবাননে সামরিক অভিযান চালানোর পাশাপাশি হরমুজ প্রণালি, ওমান সাগর ও ভারত মহাসাগরে ইরানের উপকূলীয় এলাকা এবং জাহাজে বারবার হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সেই প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে।

সংগঠনটি আরও অভিযোগ করে, যুদ্ধ অভসানের লক্ষ্যে কূটনৈতিক আলোচনা চলমান থাকলেও যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সময়ে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ বজায় রেখেছে এবং দেশটির বিরুদ্ধে একের পর এক হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘রোববার রাতের অভিযান ছিল একটি সতর্কবার্তা।’ একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ‘যদি আগ্রাসনের পুনরাবৃত্তি ঘটে, তাহলে এর জবাব হবে আরও ব্যাপক ও কঠোর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%