০২:৫৯ পি.এম
ভারতীয় টেলিভিশনের প্রখ্যাত অভিনেত্রী জেনিফার উইনগেটকে নিয়ে বিয়ের নতুন গুঞ্জন শুরু হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, জেনিফার গত ১৬ জুলাই লন্ডনে একটি ঘরোয়া অনুষ্ঠানে তার দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলকে বিয়ে করেছেন।
তবে, এই বিষয়ে এখন পর্যন্ত জেনিফার বা উইলিয়ামের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী ৭টি সেনাবাহিনী ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন
গুজব রয়েছে যে, গত কয়েক মাস ধরে জেনিফার ও উইলিয়াম একত্রে ছিলেন। কিন্তু তারা উভ'য়ে নিজেদের ব্যক্তিগত জীবন প্রকাশ্যে আনতে আগ্রহী নন, তাই তাদের সম্পর্কের বিষয়টি কখনোই প্রকাশ্যে আসেনি।
বিয়ের জল্পনার মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে জেনিফারের বিয়ের গাউন তৈরির প্রক্রিয়া দেখা যাচ্ছে।
সেখানে দেখা যাচ্ছে, জেনিফার একটি নামী ফ্যাশন হাউসের ‘কাস্টম-মেড’ বিয়ের গাউন বেছে নিচ্ছেন। পরবর্তীতে গাউনটি পরে তাকে দেখা যায়।
ভাইরাল হওয়া কয়েকটি ভিডিও ক্লিপের মধ্যে জেনিফারকে গাউনের সূক্ষ্ম নকশা ও কারুকাজ নিয়ে উচ্ছ্বসিত হতে দেখা গেছে। বিয়ের ‘লুক’ নিয়ে আলোচনা চলাকালীন তাকে মাথায় বিয়ের ‘ভেল’ বা ওড়না পরেও দেখা যাচ্ছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে নিহত ২, আহত ১০
এদিকে, জেনিফারের একটি ফ্যান পেজ গাউনের প্রথম নকশা থেকে শুরু করে শেষ ফিটিং পর্যন্ত একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছে। সেগুলো প্রকাশ্যে আসার পর মন্তব্যের ঘরে শুভেচ্ছার বন্যা বইছে। অনেকের পক্ষ থেকে নবদম্পতির সুখী দাম্পত্য জীবন কামনা করা হয়েছে।
এছাড়া উল্লেখযোগ্য, জেনিফার উইনগেট ‘বেহাদ’, ‘বেপানাহ’, ‘সরস্বতীচন্দ্র’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ভারতীয় টেলিভিশনে বিশেষ পরিচিতি অর্জন করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন