ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার


অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, বিগত অন্তর্বর্তী সরকারের মারাত্মক ভুলের কারণে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তাদের ভুল বা অদূরদর্শিতার কারণে, ২০২৪-২৫ সালে যেটি হামের টিকা দেওয়ার কথা ছিল, সেটি প্রদান করতে ব্যর্থ হয়েছেন। এর ফলে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

রবিবার গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ৯৩ পূজামণ্ডপকে বিশেষ গুরুত্বপূর্ণ চিহ্নিত করেছে এসআরবি

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মজিবুর রহমান, ইউনিসেফ বরিশাল ফিল্ড অফিসের চিফ ডা. মো. কাওসার হোসেন, গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক শাহিন ইকবাল এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. গোলাম মোরশেদ।

উল্লেখ করা হচ্ছে যে, গোপালগঞ্জ জেলার এক লাখ ৭৬ হাজার ৫৬০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার মধ্যে সাতটি স্থায়ী কেন্দ্র ও এক হাজার ৬৭৬টি অস্থায়ী কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানোর কাজ চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ফিফা বিশ্বকাপ ২০২৬

নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


নকআউটে উঠেছে ৩২ দল, কে খেলবে কার বিপক্ষে?

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়েছে। টানা কয়েক দিনের উত্তেজনার পরে নকআউট পর্বের ৩২ দলের তালিকা তৈরি হয়েছে। শেষ দিনে নাটকীয় ড্রয়ের মাধ্যমে ‘জে’ গ্রুপ থেকে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে আলজেরিয়া ও অস্ট্রিয়া। অন্যদিকে, ইরানকে শেষ মুহূর্তে বিদায়ী হতে দেখা গেছে।

এবারের বিশ্বকাপ ৪৮ দলের, ফলে এই প্রথমবারের মতো রাউন্ড অব ৩২ চালু করা হয়েছে। ১২টি গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্সআপের সঙ্গে যোগ হয়েছে সেরা আটটি তৃতীয় স্থানধারী দল। এইভাবে নকআউট পর্ব গঠিত হয়েছে।

রবিবার (২৮ জুন) থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ধাপ, অর্থাৎ রাউন্ড অব ৩২। এই পর্বে জয়ী ১৬টি দল পরবর্তী পর্ব, অর্থাৎ শেষ ষোলোতে উঠবে। এরপর ক্রমান্বয়ে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং শিরোপা নির্ধারণী ফাইনাল। ২০২৬ ফিফা বিশ্বকাপের জমজমাট আসর ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে।

নকআউট পর্বে বেশ কিছু হাইভোল্টেজ ম্যাচ ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা অভিষেক বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দের বিপক্ষে খেলবে। এছাড়া ব্রাজিলের খেলা জাপানের বিরুদ্ধে, ফ্রান্সের খেলা সুইডেনের বিরুদ্ধে, পর্তুগালের খেলা ক্রোয়েশিয়ার বিরুদ্ধে এবং ইংল্যান্ডের খেলা ডিআর কঙ্গোর বিরুদ্ধে নিয়ে রয়েছে বাড়তি আগ্রহ।

রাউন্ড অব ৩২-এর পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশ সময়)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্দিষ্ট গলিতে ঢুকলেই পুলিশের ওপর হামলা চালাত ‘পাটালি গ্রুপ’: র‍্যাব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


নির্দিষ্ট গলিতে ঢুকলেই পুলিশের ওপর হামলা চালাত ‘পাটালি গ্রুপ’: র‍্যাব

দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরে ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো পাটালি গ্রুপের সদস্যরা। গ্রুপটির নেতৃত্বে থাকা শামীম পাটালিসহ মোট ৮ জন সদস্যকে গ্রেফতারের পর এ তথ্যটি জানায় র‍্যাব।

শনিবার (২৭ জুন) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ জানতে পারে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকায় কুখ্যাত ছিনতাইকারী চক্র পাটালি গ্রুপের সদস্যরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। এর পর র‍্যাব-২ এর একটি আভিযানিক দল মোহাম্মদপুরের বছিলা, চাঁদ উদ্যান, বাবর রোড ও রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে পাটালি গ্রুপের শীর্ষ নেতৃত্বদানকারী প্রধান আসামীসহ ৮ জনকে গ্রেফতার করে।

গত বছরের ১৫ মে গভীর রাতে একটি বাড়িতে ঢুকে আটজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পাটালি গ্রুপের সদস্যরা, যে ঘটনার কারণে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। গ্রেফতারের পরে তারা জামিনে বেরিয়ে ফের বসিলা, চন্দ্রিমা মডেল টাউন, চাঁদ উদ্যান, বাবর রোডসহ মোহাম্মদপুরের অধিকাংশ এলাকায় ফের অপরাধ করে আসছিলো।

পাটালি গ্রুপের ৮ সদস্য গ্রেফতারের পর র‍্যাব একটি সংবাদ সম্মেলনে জানায় যে, দীর্ঘ সময় ধরে তাদের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। বিশেষ করে রায়েরবাজারে পাবনা গলি, ক্যান্সার গলি, সাদেক খান রোড, আজিজ খান রোড, বালুর মাঠসহ জঙ্গল সলিমপুরের মতো বেশ কয়েকটি গলিতে পুলিশ অপারেশনে গেলে সন্ত্রাসী হামলার শিকার হন। এসব গলিকে নিরাপদ করতে কাজ করছে বলেও জানানো হয়।

মোহাম্মদপুরকে সন্ত্রাস, কিশোর গ্যাং মুক্ত করতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে, এ বিষয়টিও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


রাজধানীর বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর সবুজবাগে পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেনের স্ত্রী নিলুফার ইয়াসমিনের (২৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন জানিয়েছে, তিনি অবসাদগ্রস্ত ছিলেন।

আজ রবিবার ভোর সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে সবার অগোচরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দ্বারা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

পরে সংবাদ পেয়ে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা আজ সকালে নিলুফার ইয়াসমিনের মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢামেক মর্গে পাঠানো হয়।

মৃতার স্বামী পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন গাজীপুর মেট্রোতে কর্মরত আছেন। প্রায় ১৪ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। তাদের দুই সন্তান রয়েছে, এক ছেলে ও এক মেয়ে।

পুলিশ কর্মকর্তার স্ত্রী নিলুফার ইয়াসমিন দক্ষিণগাঁও শাহীবাগ এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন। এক মেয়ে আফিয়া (৭) এবং তাদের ছেলে আরাফাত (১০) আবাসিক মাদরাসায় পড়াশোনা করত।

পুলিশ কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, নিলুফার যেকোনো বিষয় নিয়ে মানসিকভাবে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তেন। তারা জানান, মাদরাসায় তাদের সন্তান সঠিকভাবে পড়াশোনা করত না। এই কারণে বিভিন্ন বিষয়ের দুশ্চিন্তায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

নিলুফার ইয়াসমিন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বিক্রবিল গ্রামের নুর ইসলামের মেয়ে। বর্তমানে তিনি দক্ষিণগাঁও শাহীবাগ মসজিদের বিপরীতে হাসেম মন্ডলের ভাড়া বাসায় অবস্থান করছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন ভেঙেছিল রানি-ঐশ্বরিয়ার বন্ধুত্ব?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


কেন ভেঙেছিল রানি-ঐশ্বরিয়ার বন্ধুত্ব?

একই ইন্ডাস্ট্রিতে কাজ করলেই যে দুই অভিনেত্রীর মধ্যে ভালো বন্ধুত্ব হতে পারে না, এমন ধারণা সবসময় সত্যি নয়। বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী রানি মুখার্জি এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের মধ্যে এই বিষয়টির এক উদাহরণ পাওয়া গিয়েছে। একসময় তাদের বন্ধুত্ব ছিল গভীর ও অত্যন্ত মিষ্টি। তবে সময়ের সাথে সাথে সেই সম্পর্কের মধ্যে একটি দূরত্ব সৃষ্টি হয়।

এদের মধ্যে সম্পর্কের ইতিহাস নিয়ে যদি কথা বলি, তাহলে পুরোনো একটি সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানিয়েছেন, একটি আন্তর্জাতিক কনসার্ট ট্যুরে তারা প্রায় ৪৫ দিন একসঙ্গে সময় কাটিয়েছিলেন, যা তাদের বন্ধুত্বকে আরও দৃঢ় করে তুলেছিল। ঐ সফরে দুজন বিভিন্ন দেশে পারফর্ম করেছিলেন এবং একসঙ্গে ভ্রমণও করেন। এমনকি দুই পরিবারের সদস্যরাও তাদের সফরে উপস্থিত ছিলেন। ফলে কাজের বাইরেও একে অপরকে কাছ থেকে জানার সুযোগ হয়েছিল।

ঐশ্বরিয়ার ভাষায়, “রানি খুব আন্তরিক, বন্ধুত্বপূর্ণ এবং সহজ-সরল মানুষ। আমাদের সম্পর্কে কোনো জড়তা ছিল না। ওয়ার্ল্ড ট্যুরে একসঙ্গে কাটানো ৪৫ দিন আমাদের বন্ধুত্বকে আরও শক্তিশালী করে। এরপরও আমাদের মাঝে নিয়মিত যোগাযোগ ছিল।”

একবার একটি অনুষ্ঠানে ঐশ্বরিয়ার সঙ্গে উপস্থিত থাকার বিষয়টি ছিল, কিন্তু অসুস্থতার কারণে রানি যেতে পারেননি। সেই সময়ে তিনি প্রকাশ্যেই বলেছিলেন, যে তিনি ঐশ্বরিয়াকে খুব ভালোবাসেন এবং সবসময় তার বন্ধু হয়ে থাকতে চান। সেই সময় তাদের বন্ধুত্ব বলিউডের অন্যতম আন্তরিক সম্পর্ক হিসেবে আখ্যায়িত হয়েছে।

তবে, সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। বিভিন্ন প্রতিবেদনে দীর্ঘদিনের প্রচলিত তথ্য অনুযায়ী, ২০০৩ সালে 'চলতে চলতে' সিনেমায় প্রথমে শাহরুখ খানের বিপরীতে ঐশ্বরিয়া রাইকে নেয়া হয়েছিল। কিন্তু পরে তাকে বাদ দিয়ে রানিকে নেয়া হয়। এই ঘটনার পর থেকেই তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%