ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

নির্দিষ্ট গলিতে ঢুকলেই পুলিশের ওপর হামলা চালাত ‘পাটালি গ্রুপ’: র‍্যাব


নির্দিষ্ট গলিতে ঢুকলেই পুলিশের ওপর হামলা চালাত ‘পাটালি গ্রুপ’: র‍্যাব

দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরে ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলো পাটালি গ্রুপের সদস্যরা। গ্রুপটির নেতৃত্বে থাকা শামীম পাটালিসহ মোট ৮ জন সদস্যকে গ্রেফতারের পর এ তথ্যটি জানায় র‍্যাব।

শনিবার (২৭ জুন) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ জানতে পারে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকায় কুখ্যাত ছিনতাইকারী চক্র পাটালি গ্রুপের সদস্যরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। এর পর র‍্যাব-২ এর একটি আভিযানিক দল মোহাম্মদপুরের বছিলা, চাঁদ উদ্যান, বাবর রোড ও রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে পাটালি গ্রুপের শীর্ষ নেতৃত্বদানকারী প্রধান আসামীসহ ৮ জনকে গ্রেফতার করে।

গত বছরের ১৫ মে গভীর রাতে একটি বাড়িতে ঢুকে আটজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পাটালি গ্রুপের সদস্যরা, যে ঘটনার কারণে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। গ্রেফতারের পরে তারা জামিনে বেরিয়ে ফের বসিলা, চন্দ্রিমা মডেল টাউন, চাঁদ উদ্যান, বাবর রোডসহ মোহাম্মদপুরের অধিকাংশ এলাকায় ফের অপরাধ করে আসছিলো।

আরও পড়ুন: কচুয়ায় বুধুন্ডা ইউনিয়ন গঠনের দাবিতে মানববন্ধন

পাটালি গ্রুপের ৮ সদস্য গ্রেফতারের পর র‍্যাব একটি সংবাদ সম্মেলনে জানায় যে, দীর্ঘ সময় ধরে তাদের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলো। বিশেষ করে রায়েরবাজারে পাবনা গলি, ক্যান্সার গলি, সাদেক খান রোড, আজিজ খান রোড, বালুর মাঠসহ জঙ্গল সলিমপুরের মতো বেশ কয়েকটি গলিতে পুলিশ অপারেশনে গেলে সন্ত্রাসী হামলার শিকার হন। এসব গলিকে নিরাপদ করতে কাজ করছে বলেও জানানো হয়।

মোহাম্মদপুরকে সন্ত্রাস, কিশোর গ্যাং মুক্ত করতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে, এ বিষয়টিও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৪:৫১ পি.এম


রাজধানীর বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর সবুজবাগে পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেনের স্ত্রী নিলুফার ইয়াসমিনের (২৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজন জানিয়েছে, তিনি অবসাদগ্রস্ত ছিলেন।

আজ রবিবার ভোর সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে সবার অগোচরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দ্বারা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

পরে সংবাদ পেয়ে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা আজ সকালে নিলুফার ইয়াসমিনের মরদেহ উদ্ধার করেন। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য দুপুরে ঢামেক মর্গে পাঠানো হয়।

মৃতার স্বামী পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন গাজীপুর মেট্রোতে কর্মরত আছেন। প্রায় ১৪ বছর আগে তাদের বিয়ে হয়েছিল। তাদের দুই সন্তান রয়েছে, এক ছেলে ও এক মেয়ে।

পুলিশ কর্মকর্তার স্ত্রী নিলুফার ইয়াসমিন দক্ষিণগাঁও শাহীবাগ এলাকায় ভাড়াবাসায় বসবাস করতেন। এক মেয়ে আফিয়া (৭) এবং তাদের ছেলে আরাফাত (১০) আবাসিক মাদরাসায় পড়াশোনা করত।

পুলিশ কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, নিলুফার যেকোনো বিষয় নিয়ে মানসিকভাবে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তেন। তারা জানান, মাদরাসায় তাদের সন্তান সঠিকভাবে পড়াশোনা করত না। এই কারণে বিভিন্ন বিষয়ের দুশ্চিন্তায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

নিলুফার ইয়াসমিন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বিক্রবিল গ্রামের নুর ইসলামের মেয়ে। বর্তমানে তিনি দক্ষিণগাঁও শাহীবাগ মসজিদের বিপরীতে হাসেম মন্ডলের ভাড়া বাসায় অবস্থান করছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন ভেঙেছিল রানি-ঐশ্বরিয়ার বন্ধুত্ব?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


কেন ভেঙেছিল রানি-ঐশ্বরিয়ার বন্ধুত্ব?

একই ইন্ডাস্ট্রিতে কাজ করলেই যে দুই অভিনেত্রীর মধ্যে ভালো বন্ধুত্ব হতে পারে না, এমন ধারণা সবসময় সত্যি নয়। বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী রানি মুখার্জি এবং ঐশ্বরিয়া রাই বচ্চনের মধ্যে এই বিষয়টির এক উদাহরণ পাওয়া গিয়েছে। একসময় তাদের বন্ধুত্ব ছিল গভীর ও অত্যন্ত মিষ্টি। তবে সময়ের সাথে সাথে সেই সম্পর্কের মধ্যে একটি দূরত্ব সৃষ্টি হয়।

এদের মধ্যে সম্পর্কের ইতিহাস নিয়ে যদি কথা বলি, তাহলে পুরোনো একটি সাক্ষাৎকারে ঐশ্বরিয়া জানিয়েছেন, একটি আন্তর্জাতিক কনসার্ট ট্যুরে তারা প্রায় ৪৫ দিন একসঙ্গে সময় কাটিয়েছিলেন, যা তাদের বন্ধুত্বকে আরও দৃঢ় করে তুলেছিল। ঐ সফরে দুজন বিভিন্ন দেশে পারফর্ম করেছিলেন এবং একসঙ্গে ভ্রমণও করেন। এমনকি দুই পরিবারের সদস্যরাও তাদের সফরে উপস্থিত ছিলেন। ফলে কাজের বাইরেও একে অপরকে কাছ থেকে জানার সুযোগ হয়েছিল।

ঐশ্বরিয়ার ভাষায়, “রানি খুব আন্তরিক, বন্ধুত্বপূর্ণ এবং সহজ-সরল মানুষ। আমাদের সম্পর্কে কোনো জড়তা ছিল না। ওয়ার্ল্ড ট্যুরে একসঙ্গে কাটানো ৪৫ দিন আমাদের বন্ধুত্বকে আরও শক্তিশালী করে। এরপরও আমাদের মাঝে নিয়মিত যোগাযোগ ছিল।”

একবার একটি অনুষ্ঠানে ঐশ্বরিয়ার সঙ্গে উপস্থিত থাকার বিষয়টি ছিল, কিন্তু অসুস্থতার কারণে রানি যেতে পারেননি। সেই সময়ে তিনি প্রকাশ্যেই বলেছিলেন, যে তিনি ঐশ্বরিয়াকে খুব ভালোবাসেন এবং সবসময় তার বন্ধু হয়ে থাকতে চান। সেই সময় তাদের বন্ধুত্ব বলিউডের অন্যতম আন্তরিক সম্পর্ক হিসেবে আখ্যায়িত হয়েছে।

তবে, সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। বিভিন্ন প্রতিবেদনে দীর্ঘদিনের প্রচলিত তথ্য অনুযায়ী, ২০০৩ সালে 'চলতে চলতে' সিনেমায় প্রথমে শাহরুখ খানের বিপরীতে ঐশ্বরিয়া রাইকে নেয়া হয়েছিল। কিন্তু পরে তাকে বাদ দিয়ে রানিকে নেয়া হয়। এই ঘটনার পর থেকেই তাদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সরকার আন্তরিক: সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিতে সরকার আন্তরিক: সমাজকল্যাণমন্ত্রী

বর্তমান সরকার অসচ্ছল ও পিছিয়ে পড়া জনগণকে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দিকে অত্যন্ত আন্তরিক। এই লক্ষ্যে সরকার সুনির্দিষ্ট এবং কার্যকরী পরিকল্পনা অনুযায়ী কাজ করছে বলেও জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন।

রবিবার জাতীয় সংসদে লক্ষ্মীপুর-১ আসনের সরকারি দলের সদস্য শাহাদাত হোসেনের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী এই তথ্য উপস্থাপন করেছেন।

সমাজকল্যাণমন্ত্রী উল্লেখ করেছেন, সরকারের লক্ষ্য দেশের দরিদ্রতম, যোগ্য বয়স্ক ব্যক্তি, বিধবা, স্বামী নিগৃহীতা নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের ধাপে ধাপে শতভাগ ভাতার আওতায় আনা।

তিনি আরও জানান, সরকারের সম্পদের সীমাবদ্ধতার বিষয়টি সত্ত্বেও এবং বাজেট বরাদ্দের ভিত্তিতে সরকার প্রতি বছর যৌক্তিকভাবে সুবিধাভোগী সংখ্যা এবং ভাতার পরিমাণ বৃদ্ধি করছে, যাতে অধিক সংখ্যক অসচ্ছল মানুষ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসার সুযোগ পায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ জন নিখোঁজের অভিযোগ সম্পর্কে জানা নেই: পুলিশ সুপার শামীমা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


৭ জন নিখোঁজের অভিযোগ সম্পর্কে জানা নেই: পুলিশ সুপার শামীমা

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জানিয়েছেন, আওয়ামী লীগের মিছিল থেকে সাতজন নিখোঁজ হওয়ার দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ ধরনের বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। তবে, পুলিশের পক্ষ থেকে অপপ্রচারকারীদের আইনের আওতায় আনতে কার্যক্রম চলছে।

তিনি রোববার (২৮ জুন) বিকেলে তুরাগ নদ নিয়ে অপপ্রচার ও পুলিশের অবস্থান সম্পর্কে ব্রিফিংয়ে এসব কথা বলেন।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন জনগণকে এই ধরনের বিভ্রান্তিকর সংবাদে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাজনৈতিক স্বার্থ নিয়ে কিছু মহল বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তবে, পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে কাজ করছে।

শামীমা পারভীন আরো বলেন, আওয়ামী লীগের মিছিল থেকে ৭ জন নিখোঁজের কোনো ঘটনা জানে না পুলিশ। তিনি সুমন ও রনি নামে দুইজনের মরদেহের প্রসঙ্গে উল্লেখ করেন এবং বলেন, তাদের নিখোঁজের ঘটনা আওয়ামী লীগের মিছিলের সাথে সম্পর্কিত নয়। সুমন ও রনির মৃত্যুর কারণ আলাদা হয়েছে।

এর আগে, পুলিশ সদর দফতর শনিবার (২৭ জুন) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তুরাগ নদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পরিষ্কার করা হয়, প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং বাংলাদেশ পুলিশ সবার প্রতি অনুরোধ জানিয়েছে যাতে মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হন।

এছাড়া একটি মহল আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। পুলিশ জানায়, যারা এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তৎপর রয়েছে।

পুলিশ সদর দফতর জানায়, কেউ এ ধরনের অপপ্রচার চালানোর প্রমাণ পেলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%