১০:৪৬ এম
মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারতের বিএসএফ দ্বারা ঠেলে দেওয়া ৬ জনের হদিস খুঁজে পাওয়া যাচ্ছে না। গত রাতের কোনো এক সময় তাদের সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বিএসএফ নাকি বাংলাদেশের বিজিবি তাদের সরিয়ে নিয়েছে, এ নিয়ে রয়েছে এক প্রকারের ধোঁয়াশা।
জানা যায়, শনিবার ভোরবেলা তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ঠেলে দেওয়া ৬ জনকে আটক করে বিজিবি। বিজিবি এবং গ্রামবাসী যে প্রতিরোধ গড়ে তোলেন তার কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুশইন অপচেষ্টায় ব্যর্থ হয়েছে। তারা ভারতে ফিরে যেতে না পেরে কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় ভূখণ্ডে অবস্থান নেয়।
দুই পরিবারের ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী এবং ১ জন শিশু ছিল। সীমান্তের মাঠে পাটক্ষেতের পাশে তারা শনিবার ভোর থেকে বিকেল পর্যন্ত অবস্থান করে। বিজিবি এবং গ্রামবাসী তাদের জন্য শুকনো খাবার ও পানি সরবরাহ করে। কিন্তু ভারতীয় বিএসএফ কাটাতারের বেড়া পার হয়ে তাদের কোনো খোঁজ নেয়নি। এ নিয়ে বিজিবি ও বিএসএফ পতাক বৈঠক হলেও সমাধান হয়নি। ফলে তারা মাঠের মধ্যেই রাতযাপন করার জন্য বাধ্য হয়।
আরও পড়ুন: পূর্বধলা ভূমি অফিসে গ্রিল কেটে চুরি, সিসিটিভিতে নেই ফুটেজ
জানা যায়, সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিজিবির সঙ্গে পাহারা দেয় গ্রামের মানুষ। এর পরে রাত তিনটার দিকে ৬ জনকে আবার খুঁজে পাওয়া যায়নি। তারা বাংলাদেশে প্রবেশ করেছে নাকি ভারতে ফিরে গেছে, তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না।
এ ব্যাপারে তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিবুর রহমান জানান, রাত ৩টার পর তাদের আর সেখানে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বিএসএফ তাদেরকে ভারতে ফিরিয়ে নিয়ে গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন