১০:৪৭ এম
টাঙ্গাইল শহরে ব্যক্তিগত উদ্যোগ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ফিল্ম সোসাইটির সহযোগিতায় দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে বন্ধ থাকা ঐতিহ্যবাহী রওশন টকিজ সিনেমা হল নতুন আঙ্গিকে পুনরায় যাত্রা শুরু করেছে।
শহরের প্রাণকেন্দ্র নিরালা মোড়ের সিডিসি মার্কেট ভবনে 'নিউ রওশন টকিজ' নামে কার্যক্রম শুরু করেছে, এই সিনেমা হলটি পঞ্চাশের দশকে নির্মাণ করা হয়েছিল।
নতুনভাবে হলটির কার্যক্রম চালু করেছেন প্রযোজক, নির্মাতা এবং লেখক তানভীর হোসেন প্রবাল এবং তার সহধর্মিণী শারমীন হায়াৎ দীপা।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
গত ৩০ মে ব্যবসাসফল চলচ্চিত্র বনলতা এক্সপ্রেস-এর প্রিমিয়ার প্রদর্শনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পুনরায় কার্যক্রম শুরু করে সিনেমা হলটি।
এটা উল্লেখ্য, ১৯৯৬ সালে ব্যবসায়িক মন্দার কারণে প্রায় ৪৬ বছর পুরোনো এই হলটির কার্যক্রম বন্ধ হয়ে যায়।
বর্তমানে নিউ রওশন টকিজে চারটি ক্যাটাগরিতে মোট ১৩৬টি আসনের ব্যবস্থা রাখা হয়েছে। দর্শকদের জন্য রাখা হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) পরিবেশ ও আধুনিক সাউন্ড সিস্টেম। ইউনিপ্লেক্স মডেলে পরিচালিত এই হলে প্রতিদিন একই চলচ্চিত্রের চারটি করে প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত রকস্টার মুভির শো চলছে।
এই বিষয়ে মাভাবিপ্রবি ফিল্ম সোসাইটির সভাপতি রায়হান মাহমুদ বলেন, "ফিল্ম নিয়ে কাজ করার সুবাদে সিনেমা হল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমাদেরও মনে হয়েছে টাঙ্গাইলে একটি আধুনিক সিনেমা হলের প্রয়োজন রয়েছে।" এরপর প্রবাল ভাইকে বিভিন্নভাবে সহযোগিতা করার মাধ্যমে হলটি পুনরায় চালু করা সম্ভব হয়েছে। বর্তমানে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
পাশাপাশি, মাভাবিপ্রবি ফিল্ম সোসাইটি হলটির প্রচারণা কার্যক্রম এবং বিভিন্ন পার্ট-টাইম কর্মসংস্থানের সঙ্গে যুক্ত থাকবে।
সিনেমা হলটির বর্তমান কর্ণধার তানভীর হোসেন প্রবাল বলেন, "ছোটবেলায় এই সিনেমা হলেই বসে সিনেমা দেখেছি, এখান থেকেই চলচ্চিত্রের প্রতি আমার ভালোবাসার শুরু। দীর্ঘদিন বন্ধ থাকার পর টাঙ্গাইলের দর্শকদের জন্য আবারও একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পারিবারিক পরিবেশে সিনেমা উপভোগের সুযোগ তৈরি করার চেষ্টা করেছি।" তিনি আরও জানিয়েছেন, "ঢাকার একটি আধুনিক সিনেপ্লেক্সে দর্শকরা যেসব সুবিধা পেয়ে থাকেন, সেসব সুবিধার অধিকাংশই এখানে নিশ্চিত করা হয়েছে। আমাদের লক্ষ্য টাঙ্গাইলের মানুষকে মানসম্মত সিনেমা দেখার অভিজ্ঞতা উপহার দেওয়া।"
হল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে টিকিট শুধুমাত্র অফলাইনে পাওয়া গেলেও খুব শিগগিরই অনলাইন টিকিটিং ব্যবস্থা চালু করা হবে। পাঁচটি পৃথক ক্যাটাগরিতে ৩০০ থেকে ৬০০ টাকার মধ্যে টিকিট সংগ্রহ করা যাচ্ছে।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন