ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার না হেরে মাঠ ছাড়ল কানাডা


বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার না হেরে মাঠ ছাড়ল কানাডা

নিজেদের বিশ্বকাপ ইতিহাসে এই প্রথমবার না হেরে মাঠ ছেড়েছে কানাডা। শুক্রবার (১২ জুন) টরেন্টো স্টেডিয়ামে বসনিয়ার বিপক্ষে তারা ১-১ ড্র করেছে। স্বাগতিক দলের জন্য এই match একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

এর আগে দুটি বিশ্বকাপে অংশ নিয়ে কানাডা মোট ৬টি ম্যাচ খেলেছে, কিন্তু তারা কখনই জয় পায়নি। এবার তারা প্রথমবারের মতো কোনো ম্যাচে হারে না উঠে মাঠ ছাড়তে সক্ষম হয়েছে। এ কারণে তাদের বিশ্বকাপের ইতিহাসে প্রথম পয়েন্টও অর্জিত হলো।

ম্যাচের শুরু থেকেই বসনিয়া নিজেদের রক্ষণকে সামলে কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা চালিয়ে যায়। বেশ কয়েকবার তারা গোলের জন্য শট নেয়। কিন্তু ম্যাচের ২১ মিনিটে সিয়াদ কোলাশিনাতস থেকে পাওয়া কর্ণারের বলটি দুর্দান্ত হেডে কানাডার জালে পাঠিয়ে দেন লুকিচ।

আরও পড়ুন: ফেডারেশন কাপের ম্যাচে সিটি ক্লাবকে ২-০ গোলে হারাল বসুন্ধরা কিংস

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে কানাডা আক্রমণের ধার বাড়িয়ে দেয় এবং একের পর এক আক্রমণে বসনিয়ার রক্ষণে ভাঙন ধরানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত ৭৯ মিনিটে কাইল লারিনের গোলে তারা সমতায় ফেরে।

ম্যাচের শেষ ১০ মিনিটে আক্রমণ-পাল্টা আক্রমণের ঘটনা ঘটে। তবে কেউই গোলের দেখা পায়নি। এভাবে ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল দুদল।

আগামী শুক্রবার (১৯ জুন) কাতারের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে কানাডা। একইদিন সুইজারল্যান্ড থাকছে বসনিয়ার প্রতিপক্ষে।

আরও পড়ুন: কোনো ইংলিশকেই ইংল্যান্ডের কোচ হওয়া উচিত: স্টিফেন ফ্লেমিং

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১–১ গোলে ড্র কানাডা–বসনিয়া ম্যাচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৩:৪৫ এম


১–১ গোলে ড্র কানাডা–বসনিয়া ম্যাচ

বিশ্বকাপে প্রথম পয়েন্ট অর্জন করল কানাডা। টরন্টো স্টেডিয়ামে বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে ১–১ গোলে ড্র করে স্বাগতিক দলটি। এর পূর্বে ১৯৮৬ এবং ২০২২ বিশ্বকাপে তারা মোট ৬টি ম্যাচ খেলে সবগুলোতে হেরেছিল।

এবার ঘরের মাঠে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ড্র করে পয়েন্টের মুখ দেখল কানাডা। ২১ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে বসনিয়াকে এগিয়ে দেন ফরোয়ার্ড ইয়োভো লুকিচ। ৭৯ মিনিটে ফরোয়ার্ড কাইল লারিনের গোলে সমতায় ফিরে আসে কানাডা।

শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় রাত ২টা ৪১ মিনিটে বসনিয়ার গোল শোধ করে কানাডা। খেলা শুরুর ১টা ২৫ মিনিটে কর্নার থেকে হেডে কানাডার জালে গিয়ে গোল করেন বসনিয়া ও হার্জেগোভিনার ফরোয়ার্ড জোভো লুকিচ।

স্বাগতিক কানাডার বিপক্ষে ১–০ গোলে এগিয়ে বিরতিতে যায় বসনিয়া ও হার্জেগোভিনা। ২১ মিনিটে জোভো লুকিচের গোলে এগিয়ে যায় বলকান অঞ্চলের দেশটি। লুকিচের আন্তর্জাতিক ক্যারিয়ারে এটি ছিল প্রথম গোল।

ফুটবলে কানাডা মূলত আইস হকি শক্তি হিসেবে বেশি পরিচিত। কিন্তু বিশ্বকাপে তাদের ইতিহাস খুবই দুর্বল। ১৯৮৬ সালের পর ২০২২ সালে বিশ্বকাপ খেলেছিল তারা। আর এবার সহ-আয়োজক হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে কানাডা। বিশ্বকাপে এখন পর্যন্ত মাত্র দুইটি গোল করেছে দলটি এবং কখনো গ্রুপ পর্ব পার হতে পারেনি।

এবার ঘরের দর্শকের সামনে সেই ইতিহাস পরিবর্তনের লক্ষ্য নিয়েছে কানাডা। দলটির সাবেক কোচ স্টিফেন হার্ট মনে করেন, বর্তমান স্কোয়াডে সেই সক্ষমতা বিদ্যমান। তার মতে, ইউরোপের শীর্ষ লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে খেলা অভিজ্ঞ খেলোয়াড়দের জন্য দলটি আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ষার আগেই পদ্মা নদীর ভাঙন আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৪:১০ এম


বর্ষার আগেই পদ্মা নদীর ভাঙন আতঙ্ক

বর্ষা মৌসুমের শুরুতে পদ্মা নদীতে ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের কান্দারবাড়ি এলাকার মানুষ। গত বছরের ভয়াবহ ভাঙনের ক্ষত কাটতে না কাটতেই চলতি বছর নদীগর্ভে বিলীন হয়েছে এলাকার আরও একটি অংশ। এই পরিস্থিতিতে নদী তীরবর্তী বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ এবং আতঙ্ক দেখা দিয়েছে।

এ অবস্থায়, পদ্মা নদীর তীরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শতশত এলাকাবাসী। মানববন্ধনে অংশ নিয়ে তারা ভাঙনরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কান্দারবাড়ি এলাকায় একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

মানববন্ধনকারীরা বলেন, পদ্মার অব্যাহত ভাঙনে বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। প্রতি বর্ষা মৌসুম এলেই নদীপাড়ের মানুষকে আতঙ্কিত থাকতে হয়। যদি স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে ভবিষ্যতে আরও বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

স্থানীয় শিক্ষক লিয়াকত হোসেন বলেন, 'প্রতিবছর নদী ভাঙনের কারণে মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছি। দ্রুত ব্যবস্থা না নিলে কান্দারবাড়ি এলাকার অস্তিত্ব সংকটের মুখে পড়বে।'

স্থানীয় রাজনীতিক শামীম খান জানান, 'নদী ভাঙন একটি এলাকার সমস্যা নয়, এটি হাজারো মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত। স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি কান্দারবাড়ি থেকে শরীয়তপুরের নড়িয়া পর্যন্ত যোগাযোগ সহজ করতে একটি সেতু নির্মাণ জরুরি।'

মানববন্ধনকারীরা আরও অভিযোগ করেন, পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের কারণে নদীর গতিপথ এবং তলদেশে পরিবর্তন ঘটছে, যা ভাঙনকে আরও তীব্র করেছে। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথা চলমান নদী রক্ষা প্রকল্পও হুমকির মুখে পড়তে পারে বলে প্রকাশ করেছেন তারা।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ এনামুল হক বলেন, 'লৌহজং থেকে দিঘিরপাড় পর্যন্ত পদ্মার বাম তীর রক্ষা প্রকল্পের কাজ চলমান রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য রয়েছে। তবে কান্দারবাড়ি এলাকার ভাঙনরোধে কোনো ব্যবস্থা গ্রহণের আগে নদীর গতিপ্রকৃতি ও সম্ভাব্যতা যাচাই-বাছাই প্রয়োজন। সেই কারণে এখনই সেখানে আলাদা কোনো প্রকল্প নেয়া সম্ভব হচ্ছে না।'

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ২০২১ সালের এপ্রিল মাসে পদ্মা সেতুর বাম তীর রক্ষা বাঁধ প্রকল্পের কাজ শুরু হয়। পরবর্তীতে নতুন নতুন স্থানে ভাঙন দেখা দেয়ার কারণে প্রকল্পের আওতা আরও প্রায় তিন কিলোমিটার বৃদ্ধি করা হয়। তবে প্রকল্প এলাকার বাইরে আরও কয়েকটি পয়েন্টে নতুন করে ভাঙন দেখা দিয়েছে।

বর্তমানে লৌহজংয়ের শিমুলিয়া থেকে টঙ্গীবাড়ীর দিঘিরপাড় পর্যন্ত ১৬ দশমিক ৮৭ কিলোমিটার এলাকায় ভাঙনরোধে ৫২৭ কোটি টাকা ব্যয়ের প্রকল্পের কাজ চলছে। প্রকল্পটির সার্বিক অগ্রগতি প্রায় ৯০ শতাংশ বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে বর্ষা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কান্দারবাড়ি এলাকার বাসিন্দাদের উদ্বেগও বাড়ছে। তাদের দাবি, দীর্ঘমেয়াদি এবং টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ না করলে পদ্মার ভয়াল থাবা থেকে রক্ষা পাবে না নদীতীরবর্তী জনপদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকাল ৯টার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৪:১৭ এম


সকাল ৯টার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

রাজধানী ঢাকাসহ দেশের ১১ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। সুতরাং এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সংস্থাটির অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসময় দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

দেশের সব বিভাগে আগামী এক সপ্তাহ ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া অফিস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডা দেয়নি ভিসা, ঘানার প্রথম ম্যাচে দর্শকের ভূমিকায় তারকা মিডফিল্ডার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৪:২৭ এম


কানাডা দেয়নি ভিসা, ঘানার প্রথম ম্যাচে দর্শকের ভূমিকায় তারকা মিডফিল্ডার

বিশ্বকাপের মাঠের লড়াই শুরু হতে এখনো সময় বাকি নেই। কিন্তু ফুটবলারদের ভিসা না দেওয়ার কারণে বিতর্কে জড়িয়ে পড়েছে আয়োজক দেশগুলো। সোমালিয়ার রেফারিকে আমেরিকার ইমিগ্রেশন পুশ-ব্যাক করার ২৪ ঘণ্টার মাথায়, এবার কানাডা সরকার একটি তারকা ফুটবলারকে ভিসা দিতে অস্বীকৃতি জানাল।

ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ঘানার অভিজ্ঞ মিডফিল্ডার টমাস পার্টেইকে কানাডা প্রবেশের অনুমতি দেয়নি। ফলে আগামী ১৭ জুন পানামার বিপক্ষে ঘানার উদ্বোধনী ম্যাচে দেখা যাচ্ছে না এ তারকা মিডফিল্ডারকে।

শুক্রবার রাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক অফিসিয়াল বিবৃতিতে ফিফা এই তথ্য নিশ্চিত করেছে।

কানাডা সরকারের এই আকস্মিক সিদ্ধান্তের কারণে ফিফা এক বিবৃতিতে জানায়, ফিফা নিশ্চিত করছে যে, ঘানার খেলোয়াড় টমাস পার্টেই আগামী ১৭ জুন পানামার বিপক্ষে প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বোস্টনের বেসক্যাম্প থেকে কানাডায় ভ্রমণ করতে পারবেন না। কারণ কানাডা সরকার তার ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছে। আয়োজক দেশগুলোর ইমিগ্রেশন প্রক্রিয়া বা ভিসা দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে ফিফা কোনোভাবেই জড়িত নয়।

৩২ বছর বয়সী টমাস পার্টেই বর্তমানে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের হয়ে খেলছেন। তিনি দীর্ঘদিন ইংলিশ জায়ান্ট আর্সেনালের মাঝমাঠ সামলেছেন। যুক্তরাজ্যে থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে একাধিক ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ ওঠেছে। তবে পার্টেই বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন।

ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন জানায়, প্রথম ম্যাচ মিস করলেও পার্টেই বর্তমানে বোস্টনে দলের সঙ্গেই অনুশীলন করছেন। যেহেতু গ্রুপ ‘এল’-এর বাকি দুটি ম্যাচ যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে (বোস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে এবং ফিলাডেলফিয়াতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে), তাই আমেরিকার ভিসা সচল থাকায় পরের ম্যাচগুলোতে খেলতে তার কোনো বাধা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%