ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

স্লোগান মিছিল মিটিংয়ের মাধ্যমে একটা জাতি গড়ে উঠতে পারে না : শিবির সভাপতি


স্লোগান মিছিল মিটিংয়ের মাধ্যমে একটা জাতি গড়ে উঠতে পারে না : শিবির সভাপতি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, "একটা জাতি স্লোগান, মিছিল-মিটিং আর হচ্ছে মানে আনন্দ-ফুর্তি করার মধ্য দিয়ে একটা জাতি কখনো গড়ে উঠতে পারে না। বাংলাদেশের অপার সম্ভাবনা আছে এবং ছিল।"

রোববার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে শিবিরের উদ্যোগে দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, "ভবিষ্যতে যতটুকু সম্ভাবনার দ্বার আর চার-পাঁচ বছরের মধ্যে আছে, সেটাকেও অ্যাভেইল করার জন্য আমাদের যেভাবে ট্রেইন আপ করা দরকার ছিল, এখনও পর্যন্ত আমাদের শিক্ষা কাঠামোর মধ্যে এমন কোনো পরিবর্তন আমরা দেখতে পাই নাই, যে শিক্ষা কাঠামো আমাদের অনার্স-মাস্টার্স পাশের পরে একটা নিশ্চয়তা দিতে পারবে যে, সার্টিফিকেট নিয়ে যাওয়ার পরপরই তোমার জন্য এত এত কর্মসংস্থানের ব্যবস্থা আছে।"

আরও পড়ুন: নিহতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার জন্য স্বজনদের দীর্ঘ অপেক্ষা

তিনি বাইরের দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে বলেন, "উন্নত দেশগুলোর উচ্চশিক্ষা ব্যবস্থা মূলত ইন্ডাস্ট্রি-ওরিয়েন্টেড। কোনো বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালু করার আগে নিশ্চিত করা হয় যে, ওই বিভাগের শিক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট শিল্পখাতরে কর্মসংস্থানের সুযোগ থাকবে। বিশ্ববিদ্যালয় ও শিল্প-প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা (MOU) হওয়ার পরই বিভাগ চালু করা হয়। এর ফলে শিল্প-প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের প্রশিক্ষণ, ইন্টার্নশিপ ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করে, কারণ ভবিষ্যতে তারাই এসব শিক্ষার্থীকে নিয়োগ দেবে। এতে শিক্ষার্থীরা বাস্তবমুখী শিক্ষা ও চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে।"

তিনি আরও বলেন, "বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি রেমিট্যান্স। তাঁর দাবি অনুযায়ী, বছরে প্রায় ৪৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে। তবে এর বড় অংশ হুন্ডির মাধ্যমে আসায় সরকার এর পূর্ণ সুবিধা পায় না। তিনি মনে করেন, তৈরি পোশাক খাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জিত হলেও কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানির কারণে প্রকৃত আয় তুলনামূলক কম থাকে।"

তিনি দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক দক্ষতাভিত্তিক শিক্ষা চালুর ওপর গুরুত্বারোপ করে বলেন, "বিশেষ করে এআই, চ্যাটজিপিটি, জেমিনি, পাইথন, সি++ ও অন্যান্য প্রযুক্তিগত দক্ষতা শেখানোর জন্য প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার আহ্বান জানান। তার মতে, এসব দক্ষতা ছাড়া উচ্চশিক্ষা ও বৈশ্বিক চাকরির বাজারে প্রতিযোগিতা করা কঠিন। সরকার জনগণের করের টাকায় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দেয়। তাই শিক্ষার্থীদের দায়িত্ব হলো নিজেকে শুধু ব্যক্তিগত উন্নয়নের জন্য নয়, পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গড়ে তোলা। তিনি সকল মানুষের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয় জীবনে নানা প্রলোভন ও নেতিবাচক পরিবেশের মধ্য থেকে ইতিবাচক ও কল্যাণকর পথ বেছে নেওয়ার পরামর্শ দেন।"

শিবির সভাপতি আব্দুল আলিম আরিফের সভাপতিত্বে এবং শিবির সাধারণ সম্পাদক ও জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান আলোচক ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন।

আরও পড়ুন: ধর্মীয় উৎসব শিশুদের নৈতিকতা ও আদর্শের শিক্ষা দেয়: ডেপুটি স্পিকার

এছাড়াও, প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন, ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হায়ার স্কুল অব ইকোনমিকস (রাশিয়া)-এর ক্যান্ডিডেট অব সায়েন্স ড. মো. নূরুল হাসান, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান সাদী এবং বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝটিকা মিছিলের নেতৃত্বের অভিযোগে রাজধানীতে যুবলীগ নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


ঝটিকা মিছিলের নেতৃত্বের অভিযোগে রাজধানীতে যুবলীগ নেতা আটক

রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে পাবনার যুবলীগ নেতা মো. সাদ্দাম শেখকে (৩৪) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৮ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম।

এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সাদ্দাম শেখ পাবনা জেলার আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের নূরালী শেখের ছেলে এবং তিনি আমিনপুর থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। পুলিশ জানিয়েছে, তিনি ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ নামের একটি সংগঠনের আমিনপুর থানার শাখার সভাপতি।

ডিবি পুলিশ জানায়, সাদ্দাম শেখ আশুলিয়ার জামগড়া এলাকায় আত্মগোপনে থেকে রাজধানীসহ সাভার-আশুলিয়ার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের পরিকল্পনা ও নেতৃত্ব দেওয়ার কাজ করেছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সাদ্দাম শেখ সম্প্রতি ঢাকাসহ আশপাশের এলাকায় ঝটিকা মিছিলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। গ্রেপ্তারের পর তাকে আশুলিয়া থানায় দায়ের হওয়া একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদনসহ রবিবার আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, এলাকায় সহিংসতা ছড়ানোর চেষ্টার অভিযোগে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার আদ-দ্বীন হাসপাতাল নিয়ে সংসদে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


এবার আদ-দ্বীন হাসপাতাল নিয়ে সংসদে মুখ খুললেন স্বাস্থ্যমন্ত্রী

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত হওয়া প্রসঙ্গে স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, অক্সিজেনের অভাব এবং অবহেলাটির কারণে নবজাতকদের মৃত্যু ঘটেছে। এ জন্য হাসপাতালগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। এই পরিস্থিতির জন্য তিনি মালিকপক্ষকে দায়ী করে বলেন, মালিকই এই কাজ করেছেন। তিনি একটি দিনও হাসপাতালটি দেখতে যাননি। মালিকের অবহেলা এবং তার একগুঁয়েমির জন্য পরিচালনা পর্ষদ পরিবর্তন করে তার স্ত্রীকে চিফ এক্সিকিউটিভ করা হয়েছে।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে গত ২৭ মে ভোরে ছয় নবজাতকের মৃত্যু ঘটে। সংবাদপত্রের খবর অনুযায়ী, হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরবর্তীতে অবহেলার অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা একদিন পর রুজু করা হয়।

আদ-দ্বীন হাসপাতাল ঘটনার প্রসঙ্গে বিরোধী দলের সংসদ সদস্যদের সমালোচনার জবাবে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “আজকে অনেক সংসদ সদস্য আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে কথা বলেছেন। তারা বলছেন, ২০০ থেকে ২৫০ টাকায় তারা ডায়ালাইসিস করায়, এটি সত্য।

এরপর তিনি বলেন, “মাথাব্যথার কারণে কি মাথা কেটে ফেলা যায়? না, কাটা যায় না। তবে যারা মাথা কাটে তাদের বিচারের আওতায় আনতে হবে না কি? অস্বীকার করবেন? পারবেন না। তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

ইউনাইটেড হাসপাতাল ও বার্ন ইউনিটে আগুনের ঘটনার সঙ্গে আদ্-দ্বীন হাসপাতালের ঘটনার তুলনা সম্পর্কেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, কোভিড-১৯ সময়কালে ইউনাইটেড হাসপাতালে আগুন লেগে ছয়জন মারা গিয়েছিল, তখন কিন্তু ইউনাইটেডের লাইসেন্স সরকার বন্ধ করেনি, এটি তিনি উল্লেখ করেন। বার্ন ইউনিটের আগুনের ঘটনার কথাও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “আমি তাদের সঙ্গে একমত।

তিনি বললেন, ইউনাইটেড এবং বার্ন ইউনিটের ঘটনা ছিল একটি দুর্ঘটনা, বিদ্যুতের কারণে। কিন্তু আদ্-দ্বীনে যে ঘটনাটি ঘটেছে... শিশুরা যখন বাঁচার জন্য ছটফট করছিল, তখন অক্সিজেন ছিল না। ছয়টি শিশু হাত-পা বের করে কাঁদছিল সাহায্যের জন্য; সেই হাইপারক্যাপনিয়ায়, এসি বন্ধ করে দেওয়া হয়েছিল, ঘরে জানালা ছিল না, কাচ বন্ধ ছিল, অক্সিজেন ছিল না। ১৬-১৭ জন মানুষ মায়েরা কাঁদছিল, ছোটাছুটি করছিল; একজন ডাক্তারও আসেননি। সেই বাচ্চাগুলি ছটফট করে কার্বন ডাই-অক্সাইডের জন্য মৃত্যুর কোলে ঢলে পড়েছে।”

আদ-দ্বীন কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ জানিয়ে মন্ত্রী বলেন, মালিক ঘটনাস্থলে পর্যন্ত যাননি। কিন্তু ঘটনার পরের দিন আমি গিয়ে উপস্থিত হয়েছি। আমি দুইজন ডাক্তারের সঙ্গে কথা বলেছি। তারা একমত হয়েছেন যে, এটি অবহেলার কারণ এবং অক্সিজেনের অভাবে বাচ্চাগুলি মারা গেছে।

এরপর সরকার এ পরিস্থিতিতে নিশ্চুপ থাকতে পারে না মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা কি বসে থাকব, মাননীয় স্পিকার? আমরা সকল হাসপাতালকে শৃঙ্খলার মধ্যে আনতে চাই। সবার আগে বাংলাদেশ, সবার আগে দেশের ১৮ কোটি মানুষ।

মানুষের স্বাস্থ্য ও জীবনের মূল্য সরকারের কাছে দেখতে হবে মন্তব্য করে তিনি বলেন, যে বাচ্চাগুলি মারা গেল, তাদের জন্য কিছু টাকা দেওয়ার ঘোষণা করেছে; সে টাকাও পুরো দেয়নি। তারা আমার কাছে এসেছে।

বিরোধী দলের সমালোচনার জবাবে সাখাওয়াত বলেন, সরকার মাত্র লাইসেন্স স্থগিত করেছে, হাসপাতাল বন্ধ করার সিদ্ধান্ত নেয়নি। কেন আপনারা প্রতিটি বিষয়কে নিজেদের দলীয় আদর্শের সঙ্গে একীভূত করেন? দলীয় আদর্শ দিয়ে দেশের বিরোধিতা করা যায় না, যা করেছিলেন ৭১ সালে।”

নিজেকে মুক্তিযোদ্ধা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা। আমি আমার জাতির জন্য মরতে প্রস্তুত। আমি প্রধানমন্ত্রীর নিয়োজিত স্বাস্থ্যমন্ত্রী। আমি আমার মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করতে প্রস্তুত। আমার বাচ্চাগুলো বিনা চিকিৎসায় মারা যাবে, সেটি হতে দিতে পারি না।”

সাখাওয়াত বলেন, “যেখানে হাসপাতালের অনুমতি নিয়ে, সেখানে ছয় তলার মধ্যে একটি বেকারি কারখানা স্থাপন করেছে। গন্ধে ঢোকা যায় না। এমন বেকারি ও স্তূপ, প্লাস্টিকের বর্জ্য, একটি অগ্নিকাণ্ড ঘটলে রোগী, অভিভাবক, অ্যাটেনডেন্ট কেউই নিরাপদ থাকবে না।”

বিরোধী দলের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “তবুও আপনারা বলবেন, তারা ঠিক, আমরা ঠিক না? মাথা কাটতে বলিনি, আমি মাত্র লাইসেন্স স্থগিত করেছি। সরকার দেখবে। কিন্তু এটি নিয়ে আপনারা দলীয়করণ করছেন।

চিকিৎসা ব্যয় বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাজেট আলোচনা সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, বাংলাদেশে স্বাস্থ্যসেবায় মোট ব্যয়ের প্রায় ৮০ শতাংশ রোগীদের নিজেদের পকেট থেকে বহন করতে হয়। তিনি জানান, থাইল্যান্ডে এই হার মাত্র ১০ শতাংশ এবং মালদ্বীপে প্রায় ১৮ শতাংশ।

এম এ মুহিত বলেন, আমাদের বিরোধী দল মাঝেমধ্যেই সংস্কারের কথা বলেন, জুলাই সনদের কথা বলেন। কিন্তু তারা শুধুমাত্র সেই সংস্কারের কথা বলেন, যা তাদের ক্ষমতার ভাগ দেবে। তারা স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে আজ পর্যন্ত একদিনও কথা বলেননি। একটি স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছিল। তারা অনেক চিন্তাভাবনা করে অনেক সুপারিশ দিয়েছে। আমি খুশি হতাম যদি আমাদের বিরোধী দল সেই স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে এখানে আলোচনা করতেন।

প্রতিমন্ত্রী বলেন, এই বাজেটের লক্ষ্য হলো ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠন করা এবং এমন একটি সমন্বিত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে আর্থিক অবস্থান নির্বিশেষে সবাই বিনামূল্যে ও সহজেই চিকিৎসাসেবা পাবেন।

তিনি স্বাস্থ্য ব্যবস্থাপনা শক্তিশালী করা, স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ এবং স্বাস্থ্য খাতে ক্রয় প্রক্রিয়ায় আরো বেশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন। এম এ মুহিত বলেন, ‘আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থায় কাজ করব, যেখানে শহর ও গ্রামের মানুষ একই মানের স্বাস্থ্যসেবা পাবে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ভিত্তি হবে প্রাথমিক স্বাস্থ্যসেবা।’

তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের বাজেট এখন ১০০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। সুতরাং সরকার চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধে অধিক গুরুত্ব দেবে। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা একটি কার্যকর রেফারেল নেটওয়ার্ক গড়ে তুলব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাবি কর্মচারীকে পাঁচতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগে আশুলিয়া থানায় মামলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


জাবি কর্মচারীকে পাঁচতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগে আশুলিয়া থানায় মামলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের ল্যাব অ্যাটেনডেন্ট সজিব প্রামানিককে মারধরের পর পাঁচতলা ভবন থেকে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও শ্যালকদের বিরুদ্ধে। সজিব বর্তমানে গুরুতর আহত অবস্থায় ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন।

গত ১৯ জুন দিবাগত রাত আনুমানিক আড়াইটায় রাজধানীর উত্তরার একটি বাসায় এই ঘটনা ঘটে। সজিবের বাবার করা মামলার এজাহার অনুসারে, গত ২৫ জুন দিবাগত রাত সজিবের বাবা মো. মুন্নাফ প্রামানিক উত্তরা পূর্ব থানায় একটি মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ইসলামী শরীয়ত অনুযায়ী সজিব প্রামানিকের সঙ্গে শাহজাদি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ চলছিল। গত ১৮ জুন স্ত্রীকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে সজিব উত্তরায় শ্বশুরবাড়িতে আসেন। এ সময় স্বর্ণালঙ্কার কেনার জন্য সঙ্গে নেওয়া নগদ পাঁচ লাখ টাকা তিনি তার শ্যালক শাহাদত হোসেনের কাছে আমানত হিসেবে রাখেন।

এ ব্যাপারে আসলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তীব্র তাপপ্রবাহে ইউরোপজুড়ে বিপর্যয়, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


তীব্র তাপপ্রবাহে ইউরোপজুড়ে বিপর্যয়, সতর্কতা জারি

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার ফলস্বরূপ সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। হাঙ্গেরি, জার্মানি, চেক প্রজাতন্ত্র এবং ইতালিসহ বিভিন্ন দেশের মধ্যে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এর পাশাপাশি, ইতালিতে অতিরিক্ত গরমের জন্য পার্কিংয়ে রাখা গাড়িতে আগুন লাগার ঘটনা নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

পশ্চিম ইউরোপের কথা উল্লেখ করে বলা যাচ্ছে যে, তীব্র তাপপ্রবাহ মধ্য ইউরোপেও ছড়িয়ে পড়েছে। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, এবং দেশটির আবহাওয়া বিভাগ পূর্বাভাস দিয়েছে যে, এটি আগামী কয়েক দিনের মধ্যে আরো বাড়তে পারে।

রাজধানীসহ মধ্য হাঙ্গেরির বিস্তীর্ণ এলাকায় ‘রেড হিট ওয়ার্নিং’ সর্বোচ্চ সতর্কতা হিসেবে জারি করা হয়েছে। প্রচণ্ড গরমের মধ্যে কৃত্রিম পানির ফোয়ারার নিচে আশ্রয় নিতে দেখা গেছে পর্যটকদের।

জার্মানিতেও নথিভুক্ত হচ্ছে নতুন রেকর্ড। গত শুক্রবার ফরাসি সীমান্তবর্তী সারব্রুকেন এলাকায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। শনিবার বার্লিনে তাপমাত্রা পৌঁছায় ৩৮ ডিগ্রি এবং ফ্রাঙ্কফুর্টে ৩৯ ডিগ্রি সেলসিয়াসে। পরিস্থিতি মোকাবিলার জন্য নগরীর বিভিন্ন স্থানে পানির কুয়াশা ছেটানোর উদ্যোগ গ্রহণ করেছে বার্লিন পুলিশ।

চেক প্রজাতন্ত্রেও তীব্র তাপপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়েছে। রাজধানী প্রাগসহ দেশের সকল অঞ্চলে সতর্কতা জারি করেছে চেক হাইড্রোমেটিওরোলজিক্যাল ইনস্টিটিউট। অতিরিক্ত গরমের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার, পর্যাপ্ত পানি পান করার এবং সরাসরি রোদ থেকে রক্ষা পাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ইতালিতেও তাপদাহ ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে, এবং অনুভূত তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বেশি হতে পারে। এই অবস্থায় রোমের পিয়াচ্ছা ভিত্তোরিও এলাকায় রাস্তার পাশে পার্ক করা একটি গাড়িতে অতিরিক্ত গরমের কারণে আগুন ধরে যায়। দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও কয়েকটি গাড়ি পুড়ে যায়। এ ঘটনায় হতাহতের ঘটনা না ঘটলেও তীব্র তাপদাহের ঝুঁকির বিষয়টি নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%