প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগে পাবনার যুবলীগ নেতা মো. সাদ্দাম শেখকে (৩৪) গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (২৮ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম।
এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত সাদ্দাম শেখ পাবনা জেলার আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের নূরালী শেখের ছেলে এবং তিনি আমিনপুর থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। পুলিশ জানিয়েছে, তিনি ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ নামের একটি সংগঠনের আমিনপুর থানার শাখার সভাপতি।
ডিবি পুলিশ জানায়, সাদ্দাম শেখ আশুলিয়ার জামগড়া এলাকায় আত্মগোপনে থেকে রাজধানীসহ সাভার-আশুলিয়ার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের পরিকল্পনা ও নেতৃত্ব দেওয়ার কাজ করেছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সাদ্দাম শেখ সম্প্রতি ঢাকাসহ আশপাশের এলাকায় ঝটিকা মিছিলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। গ্রেপ্তারের পর তাকে আশুলিয়া থানায় দায়ের হওয়া একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড আবেদনসহ রবিবার আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এলাকায় সহিংসতা ছড়ানোর চেষ্টার অভিযোগে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন