ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রশ্নপত্রে সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় শিক্ষার্থীদের পরীক্ষা বয়কট ও বিক্ষোভ


প্রশ্নপত্রে সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় শিক্ষার্থীদের পরীক্ষা বয়কট ও বিক্ষোভ

ইনকোর্স পরীক্ষার প্রশ্নপত্রে সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম উল্লেখ না থাকায় পরীক্ষা বয়কট করে বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা কলেজের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীরা। রবিবার (২১ জুন) বিকেল ৩টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থী এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পরীক্ষা বয়কট করার পর শিক্ষার্থীরা প্রথমে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিল নিয়ে তারা ঢাকা কলেজের অধ্যক্ষের কক্ষের সামনে গিয়ে অবস্থান নেন। একপর্যায়ে শিক্ষার্থীদের চার সদস্যের একটি প্রতিনিধিদল অধ্যক্ষের সঙ্গে দেখা করে প্রশ্নপত্রে সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম উল্লেখ করার আনুষ্ঠানিক দাবি জানান। পাশাপাশি সোমবার (২২ জুন) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য (ভিসি) বরাবর এই দাবিতে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, নিয়ম অনুযায়ী প্রশ্নপত্রে বিশ্ববিদ্যালয়ের নাম থাকার কথা থাকলেও প্রশাসন তা এড়িয়ে যাচ্ছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদ হোসাইন বলেন, আমাদের অধ্যাদেশে বলা হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে সাতটি ক্যাম্পাস সংযুক্ত থাকবে। কিন্তু প্রশাসনের বর্তমান ভূমিকা দেখে আমরা আর এই অধ্যাদেশে বিশ্বাস রাখতে পারছি না। আজকের ইনকোর্স পরীক্ষার প্রশ্নপত্রে যদি ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঢাকা কলেজ ক্যাম্পাস’ উল্লেখ থাকত, তাহলে শিক্ষার্থীরা সান্ত্বনা পেত।

আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স

প্রশাসন শুধুমাত্র ঢাকা কলেজের নাম ব্যবহার করে একটি নীলনকশার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয় আন্দোলনকে ভূলুণ্ঠিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

একই সেশনের আরেক শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ঢাকার সরকারি সাতটি কলেজ ক্যাম্পাস নিয়ে গঠিত এবং এই ক্যাম্পাসগুলোই এর মূল ভিত্তি। অথচ প্রশ্নপত্রের শিরোনামে শুধু ‘ঢাকা কলেজ’ লেখা হয়েছে, যা আমরা কোনোভাবেই মেনে নেব না।

শিক্ষার্থীদের এই আন্দোলনের মুখে বিষয়টি নিয়ে কথা বলেছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। তিনি বলেন, ‘২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রশ্নপত্রে অবশ্যই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম উল্লেখ থাকতে হবে।’

আরও পড়ুন: সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তার মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


দেশের ক্রীড়া যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, বাংলাদেশের ক্রীড়া যেন বিশ্বের মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

রবিবার রাজধানীর বাসাবো মাঠে শিশু-কিশোরদের ফান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে, প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বিষয়গুলো নিয়ে কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ক্রীড়াক্ষেত্রে দেশের উন্নয়নের লক্ষ্যে বাড়তি গুরুত্ব দিয়ে সরকার চতুর্থ শ্রেণি থেকে প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলাকে বাধ্যতামূলক করেছে।

তিনি আরও বলেন, একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণ ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সকলে মিলে ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর আগামের বাংলাদেশ গড়ে তুলবো। দেশের গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রযাত্রা লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে উঠবে নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ স্পোর্টস ক্লাব অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে প্রতিমন্ত্রী শিশু ও কিশোর ফুটবলারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের উৎসাহ প্রদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে প্রায় ৪ হাজার গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


যশোরে প্রায় ৪ হাজার গাছের চারা বিতরণ

যশোরের কেশবপুরে কৃষক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে তিন হাজার ৯৭০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার (২১ জুন) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা এবং উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেনসহ প্রমুখ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ঈদগাহ, মসজিদ, মন্দির এবং কৃষকদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়। বিতরণ করা চারার মধ্যে ছিল নারকেল, নিম, মেহগনি, কড়ই, সুপারি, কাঁঠাল ও জামসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজায়ন বৃদ্ধিতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ সুরক্ষাই নয়, অর্থনৈতিকভাবেও মানুষের জন্য উপকারী। তাই প্রত্যেককে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যায়ও গুরুত্ব দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে এই জরিমানা করা হয়। রবিবার (২১ জুন) দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত জেলা কার্যালয় সিপাহিপাড়া চৌরাস্তা এলাকায় নিয়মিত বাজার তদারকি ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করে।

অভিযান চলাকালে চিজি বান্স রেস্টুরেন্টে পরিদর্শনে একাধিক অনিয়ম ধরা পড়ে। পরিদর্শনকালে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছে। রান্না করা খাবার উন্মুক্ত অবস্থায় রাখা হয়েছিল। এছাড়া রেস্টুরেন্টের ফ্রিজে মেয়াদোত্তীর্ণ চিজ পাওয়া যায়। ডাস্টবিন উন্মুক্ত অবস্থায় রাখা এবং কর্মীদের হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থা না থাকায় খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিষয়টি নিশ্চিত হয়।

এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানের মালিক জাহেদ হাসানকে ১০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত, সংরক্ষণ এবং বিক্রয়ের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর-ই-আলম সোহাগ এবং ব্যাটালিয়ন আনসার, মুন্সীগঞ্জের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি ও অভিযান ভবিষ্যতে নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সংসদে আইনমন্ত্রী

গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৮০ মামলা, রায় হয়েছে ৭টির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৮০ মামলা, রায় হয়েছে ৭টির

আইনমন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই ২০২৪-এ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় মোট ৮০টি মামলা করা হয়েছে। যেখান থেকে সাতটি মামলার রায় দেওয়া হয়েছে।

এই মামলাগুলোর মধ্যে মোট আসামি ৪৬৩ জন। তাদের মধ্যে ১৭৪ জন গ্রেপ্তার হলেও ২৮৮ জন এখনো পলাতক রয়েছে।

ওই বিষয়টি রবিবার (২১ জুন) জাতীয় সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান লিখিত প্রশ্নের জবাবে জানান।

নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানান। ৮০টি মামলার মধ্যে ৭৩টির কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

এদের মধ্যে ২২টি মামলার সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে এবং ৫১টি মামলা তদন্তাধীন রয়েছে। নিষ্পত্তি হওয়া সাতটি মামলায় মোট ৫৯ জন আসামিকে সাজা দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের ১৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং অন্যান্যদের যাবজ্জীবন কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করা হয়েছে। একটি মামলার আসামি মারা গেছেন এবং একজন খালাস পেয়েছেন।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে আইনমন্ত্রী সংসদে জানান, বাংলাদেশে বিভাগের ভিত্তিতে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনের কোনো পরিকল্পনা সরকারের নেই।

মন্ত্রী বলেন, সংবিধানের ১০০ অনুচ্ছেদ অনুযায়ী, সুপ্রিম কোর্টের স্থায়ী আসন রাজধানী ঢাকায় অবস্থিত। তবে রাষ্ট্রপতি অনুমোদন দিলে প্রধান বিচারপতি প্রয়োজনমাফিক দেশে যেকোনো স্থানে হাইকোর্ট বিভাগের অধিবেশন অনুষ্ঠিত করার ব্যবস্থা করতে পারেন।

ঢাকার বাইরে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার বিষয়টি ইতোমধ্যে আপিল বিভাগ নিষ্পত্তি করেছে। ‘আনোয়ার হোসেন চৌধুরী বনাম বাংলাদেশ’ মামলায় আপিল বিভাগ ঢাকার বাইরে সুপ্রিম কোর্টের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠাকে সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে ঘোষণা করেছে।

সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ‘জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা’কে ‘বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর’-এ উন্নীত করা হয়েছে। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, গত ৯ এপ্রিল ‘আইনগত সহায়তা প্রদান (সংশোধন) আইন, ২০২৬’ পাস হলো।

আইনমন্ত্রী বলেন, নতুন কাঠামোর ফলে ঢাকার বাইরে অধিদপ্তরের শাখা কার্যালয় স্থাপন ও মহানগর থেকে ইউনিয়ন পর্যায়ে আইনি সেবা সম্প্রসারণের আইনি ভিত্তি তৈরি হয়েছে। জনবল বৃদ্ধির উদ্যোগও নেয়া হয়েছে।

তিনি আরো জানান, সরকারি নির্ধারিত ফি তুলনামূলকভাবে কম হওয়ায় অনেক দক্ষ আইনজীবী লিগ্যাল এইডের প্যানেলে যুক্ত হতে আগ্রহী হচ্ছেন না। সে বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার ইতোমধ্যে প্যানেল আইনজীবীদের ফি ৩০ শতাংশ বৃদ্ধি করেছেন। ভবিষ্যতে তা আরো যৌক্তিক পর্যায়ে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আইনি সহায়তার বিষয়ে জনসচেতনতা বাড়াতে সরকার ও ইউএনডিপির যৌথ উদ্যোগে ডিজিটাল লিগ্যাল এইড প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এছাড়া উঠান বৈঠক, গণশুনানি, পথনাটক, সেমিনার এবং লিফলেট বিতরণের মাধ্যমে সরকারি আইনি সহায়তার বিষয়ে জনগণকে অবহিত করা হচ্ছে।

তবে সরকারি লিগ্যাল এইড সেবার সঙ্গে বেসরকারি এনজিওগুলোর ডিজিটাল সমন্বয়ে কিছু কারিগরি ও আইনি সীমাবদ্ধতা রয়েছে। মন্ত্রী বলেন, তথ্য ব্যবস্থাপনা এবং জবাবদিহির কাঠামোগত পার্থক্য, সমন্বিত ডেটা-শেয়ারিং নীতিমালার অভাব এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করাও বর্তমানে বড় চ্যালেঞ্জ।

এসব বাধা দূর করে একটি সমন্বিত এবং নিরাপদ ডিজিটাল লিগ্যাল এইড ব্যবস্থা গড়তে সরকার কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%