০২:১২ পি.এম
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন মিনহাজুল ইসলাম রোজান। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, রোজানের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
নির্ঝর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রোজান এইচএসসি পরীক্ষার শেষ সময়ে হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্ট দেওয়া হয়।
রোজানের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার রক্তে শর্করা, কিডনি, হৃদ্যন্ত্র, সোডিয়াম, রক্তচাপ, হিমোগ্লোবিন ও ফুসফুসে নানা জটিলতা দেখা দিয়েছে। চিকিৎসকদের একটি বোর্ড তার চিকিৎসায় নিয়োজিত রয়েছে এবং আগামী ৪৮ ঘণ্টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আরও পড়ুন: মেসার্স উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকি
ছেলের সুস্থতার জন্য যুবদল নেতা সাজ্জাদুল মিরাজ দোয়া চেয়েছেন। তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব হিসেবে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন