০৬:৪৮ পি.এম
সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নুরুল করিম পদত্যাগ করেছেন। তার পদত্যাগ ঘটেছে নিয়োগের ১৭ দিনের মাথায়। রবিবার, তিনি রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।
এর পূর্বে, গত ৩০ জুলাই, সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৭৯ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছিল।
আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, রাষ্ট্রপতি বিভিন্ন তারিখের স্মারকমূলে আগে নিয়োগপ্রাপ্ত সব ডেপুটি অ্যাটর্নি-জেনারেল ও সহকারী অ্যাটর্নি-জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২ (পিও নাম্বার) ৬ অব ১৯৭২-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা অনুসারে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হলো।
আরও পড়ুন: পূজামণ্ডপে মুসলমানদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ: খাদ্যমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন