ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বাসের ধাক্কায় প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর


বাসের ধাক্কায় প্রাণ গেল তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় দ্রুতগতির একটি মিনিবাসের ধাক্কায় নিহত হয়েছে জান্নাতুল মাওয়া নামে একজন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় বাসটি পুলিশ জব্দ করেছে। কিন্তু চালক পলাতক রয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুর ৩টার দিকে উপজেলার কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত জান্নাতুল মাওয়া কুমিরা ইউনিয়নের কাজীপাড়া এলাকার শহিদুল্লাহর মেয়ে এবং মসজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র জানায়, স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির মিনিবাস তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা খারাপ হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা

চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে চিকিৎসক জানিয়ে দেন যে, সে মারা গেছে। দুর্ঘটনার পর পুলিশ ঘাতক মিনিবাসটি জব্দ করেছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, এবং তাকে গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অতিরিক্ত ডিআইজির শিবচর সার্কেল ও ট্রাফিক অফিস পরিদর্শন, আইনশৃঙ্খলা ও সেবার মানোন্নয়নে নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


অতিরিক্ত ডিআইজির শিবচর সার্কেল ও ট্রাফিক অফিস পরিদর্শন, আইনশৃঙ্খলা ও সেবার মানোন্নয়নে নির্দেশনা

ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব সায়ফুজ্জামান ফারুকী মাদারীপুরের শিবচর সার্কেল অফিস ও ট্রাফিক অফিসের দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

শনিবার (২৬ জুলাই ২০২৬) মাদারীপুর জেলায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল অতিরিক্ত ডিআইজিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি শিবচর সার্কেল অফিসের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও রেজিস্টার পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং সার্কেল অফিসে কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

পরবর্তীতে অতিরিক্ত ডিআইজি শিবচর ট্রাফিক অফিস পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন রেজিস্টার, নথিপত্র, অফিসের সার্বিক পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি ট্রাফিক আইন কার্যকরভাবে বাস্তবায়নের পাশাপাশি ট্রাফিক সদস্যদের ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ, দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের সঙ্গে ভদ্র, সৌহার্দ্যপূর্ণ ও মানবিক আচরণ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে মাদারীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শাওন বল
মাদারীপুর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেছেন, সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়ন এবং সমৃদ্ধির ভিত্তি। এ কারণে সরকার ক্রীড়াকে শুধু শরীরচর্চা, বিনোদন বা প্রতিযোগিতার ক্ষেত্র হিসেবে নয়, বরং পেশা হিসেবে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে।

রবিবার, প্রধানমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, একটি সুস্থ, উদ্যমী ও মানবিক সমাজ বিনির্মাণে খেলাধুলার ভূমিকা অপরিসীম। সরকার ক্রীড়াকে মানবসম্পদ উন্নয়ন, জাতীয় ঐক্য এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধির একটি শক্তিশালী মাধ্যম হিসেবে বিবেচনা করছে। এ লক্ষ্যে, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ গড়ে তুলতে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর উদ্বোধন করা হয়। এরপর সারাদেশে আটটি ইভেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ার পর ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আগামী ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ আয়োজনের প্রথম আসরের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

প্রধানমন্ত্রী গড়ে তোলার ক্ষেত্রে ক্রীড়া প্রতিভা অন্বেষণের এই অনুষ্ঠানকে কার্যকর ও টেকসই ভিত্তি রচনা করবে বলে উল্লেখ করেন। দেশের ক্রীড়া বিকাশে এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তিনি শুভেচ্ছা জানান।

তিনি বলেন, আজকের শিশু-কিশোর তারুণ্যই আগামী বাংলাদেশের। তাদের সুপ্ত প্রতিভার বিকাশ, শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি এবং ইতিবাচক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়া মানুষের শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, নেতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়।

প্রধানমন্ত্রী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’কে বর্তমান সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ বলেন। এটির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ, পরিচর্যা ও বিকাশের জন্য একটি কার্যকর জাতীয় কাঠামো গড়ে উঠছে। তার বিশ্বাস, এই কার্যক্রম ভবিষ্যতের জাতীয় দল ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য প্রতিনিধিত্বকারী ক্রীড়াবিদ তৈরিতে শক্তিশালী ভিত্তি হিসাবে প্রতিষ্ঠিত হবে।

তারেক রহমান বলেন, সরকারের অন্যতম অঙ্গীকার হলো দেশের ক্রীড়াঙ্গনকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলা। সে লক্ষ্যেই প্রতিভাবান খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এমন একটি ক্রীড়া পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়, যেখানে প্রতিভা, পরিশ্রম ও যোগ্যতাই হবে সাফল্যের একমাত্র মানদণ্ড।

প্রধানমন্ত্রী জানান, ‘নতুন কুঁড়ি’কে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করতে আগামী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ আসরে টেবিল টেনিস ও ভলিবল যুক্ত করা হবে। এতে ইভেন্টের সংখ্যা বেড়ে ১০ হবে। একই সঙ্গে অধিকসংখ্যক প্রতিভাবান খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে অংশগ্রহণকারীদের বয়সসীমা ১২-১৪ বছর থেকে সম্প্রসারণ করে ১০-১৪ বছর নির্ধারণ করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র এই খুদে খেলোয়াড়রাই একদিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকাকে গৌরবের সঙ্গে বহন করবে এবং দেশের জন্য সাফল্য বয়ে আনবে। পাশাপাশি বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের মর্যাদাকে আরও সুপ্রতিষ্ঠিত করবে।

পোস্টের শেষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরে অংশগ্রহণকারী সব খুদে ক্রীড়াবিদ, প্রশিক্ষক, বিচারক, আয়োজক, স্বেচ্ছাসেবক এবং এই উদ্যোগ বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা কোনো অনুসন্ধান নয়: বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা কোনো অনুসন্ধান নয়: বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা করে কোনো আর্থিক অনিয়মের তদন্ত করবে না। তবে, কোনো প্রতিষ্ঠানের অনিয়ম খতিয়ে দেখার সময় যদি কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়, সেক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ তথ্য সবার সামনে তুলে ধরার জন্য বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রবিবার (২৬ জুলাই) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান।

আরিফ হোসেন বলেন, শাহাবুদ্দিন দেশের সংবিধানে রাষ্ট্রের শীর্ষ পদে ছিলেন, তাই তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আলাদা কোনো অনুসন্ধান চালানো হবে না। তবুও, দেশের আর্থিক খাতের সংস্কারের জন্য ব্যাংকভিত্তিক যে তদন্তগুলো চলছে, সেখানে যদি কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে শুক্রবার (২৪ জুলাই) মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেন। আজ রবিবার তিনি বঙ্গভবন ছাড়ার পরে গুলশানের নিজ বাসায় ওঠেন।

এছাড়া, জুলাই মাসের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের স্থায়ীত্ব কামনায় মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার বাংলাদেশ আজাদ পার্টির পক্ষ থেকে ট্রাইব্যুনালে এই অভিযোগটি করা হয়।

রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবির বিষয়ে সচিবালয়ে দুপুরে সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, যে সময় তিনি দায়িত্ব পালন করেছেন তা ছিল স্বৈরাচারের শেষদিকে ও অন্তর্বর্তী সরকারের পুরো সময়। বর্তমান সরকারের প্রায় ৬ মাস তিনি সাংবিধানিকভাবে পদে ছিলেন। বিধি-বিধান অনুযায়ী দায়িত্ব পালন করে তিনি রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছেন। সেই সময়ে তিনি সংবিধান অনুযায়ী প্রিভিলেজেড ছিলেন; ফলে, তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ কিংবা এ বিষয়ে আদালতে কোনো মামলা করা সম্ভব নয়। বরং এর বাইরে কোনো সময়ে কেউ যদি মন্তব্য করে থাকে, তাদের স্বাধীনতা রয়েছে। কিন্তু এখানে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় দেখতে পাচ্ছি না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তার বিরুদ্ধে যারা বক্তব্য দিচ্ছেন, তাদের সেটির অধিকার রয়েছে। গণঅভ্যুত্থানের পরের সময়ের কথা চিন্তা করে আমরা প্রত্যাশা করেছিলাম- মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, এবং তা রয়েছে। ENCP সহ বিভিন্ন দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে; কিন্তু সেখান থেকে আমলে নেওয়ার মতো কথোপকথন কিছু নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ষায় তেনাচিড়া বিল যেন উত্তরবঙ্গের ‘মিনি কক্সবাজারে’ রূপান্তরিত

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৮ পি.এম


বর্ষায় তেনাচিড়া বিল যেন উত্তরবঙ্গের ‘মিনি কক্সবাজারে’ রূপান্তরিত

গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের তেনাচিড়া বিলে বর্ষায় এলজিইডির নির্মাণাধীন সড়কের চারদিকে জলরাশি। ভাসছে সাদা শাপলা ও গোলাপি পদ্ম। ছোট ছোট নৌকা বয়ে যাচ্ছে বিলের বুকে। মাঝখান দিয়ে চলে গেছে সরু আঁকাবাঁকা পাকা সড়ক। দুপাশে সারি সারি গাছ। সবুজ গাছপালা, শীতল বাতাস, ঢেউ খেলানো জলরাশি আর সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য যেন উত্তরবঙ্গের দর্শনার্থীদের কাছে এক টুকরো ‘মিনি কক্সবাজার’ রূপান্তরিত হয়েছে।

প্রতিদিন বিকেল হলেই সাঘাটা, গাইবান্ধা, বগুড়া, রংপুরসহ দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন এখানে। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে, আবার কেউ প্রকৃতির সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের কনটেন্ট ক্রিয়েটর ও আলোকচিত্রীদের উপস্থিতিও দিনে দিনে বাড়ছে। শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, শাপলা-পদ্মে ভরা বিল আর ছোট ছোট ডিঙি নৌকার দৃশ্যও দর্শনার্থীদের বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।

অনেকেই নৌকায় ভেসে বিল ঘুরে দেখছেন। কেউ কেউ হাঁটুপানিতে নেমে গোসল করে উপভোগ করছেন বর্ষার নির্মল পরিবেশ। শিশুদের হাসি, পানির কলকল শব্দ আর পাখির ডাক মিলিয়ে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে এক প্রশান্তিময় আবহ। ঘুরতে আসা দর্শনার্থী বলেন পরিবার নিয়ে এখানে এসে খুব ভালো লাগছে। বিলে নেমে গোসল করেছি, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেছি। এমন পরিবেশে কিছুক্ষণ থাকলেই মন ভালো হয়ে যায়।
নৌকার মাঝি জানান নৌকা চালিয়ে কিছু টাকা ইনকাম করি। ঘূরতে আসা দর্শনার্থীরা জানান গাইবান্ধার সাঘাটার এই মিনি কক্সবাজার দেখতে এসেছি। এমন প্রাকৃতিক সৌন্দর্য খুব কম জায়গায় দেখা যায়। জায়গাটি সংরক্ষণ করা গেলে এটি উত্তরবঙ্গের অন্যতম দর্শনীয় পর্যটনকেন্দ্র হতে পারে। গ্রামবাংলার প্রকৃত সৌন্দর্যের প্রতিচ্ছবি। শাপলা-পদ্ম, জলরাশি, নৌকা আর সূর্যাস্তের অপূর্ব সমন্বয় যে কাউকে মুগ্ধ করবে। পরিকল্পিতভাবে উন্নয়ন করা গেলে এটি দেশজুড়ে পরিচিত একটি ইকো-ট্যুরিজম স্পট হয়ে উঠতে পারে। স্থানীয় ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ তুলিপ বলেন, তেনাচিড়া বিল প্রতি বছরই বর্ষায় বিনোদনপ্রেমীদের আনন্দের খোরাক জোগায়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আসাদুজ্জামান জানান, এ বছর টানা বৃষ্টিপাতের কারণে তেনাচিড়া বিলে পর্যাপ্ত পানি জমেছে। একটি রাস্তার কিছু অংশ তলিয়ে গেছে। ফলে বিলের প্রাকৃতিক সৌন্দর্য আগের তুলনায় অনেক বেশি ফুটে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%