০৯:০৭ পি.এম
রাশিয়া বিদেশি নাগরিকদের ইউক্রেন সফর থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে। রাজধানী কিয়েভে অবস্থানরত কূটনীতিক ও বিদেশি নাগরিকদের দ্রুত শহরটি ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে রাশিয়ার পক্ষ থেকে।
এছাড়াও, স্থানীয় বাসিন্দাদের সামরিক ও প্রশাসনিক স্থাপনাগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে, যা তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনীর ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ জবাবে কিয়েভসহ অন্যান্য শহরের সামরিক লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলা অব্যাহত রাখবে মস্কো।
আরও পড়ুন: পাঞ্জাবে শিখ-হিন্দু-মুসলিমের সহযোগিতায় মসজিদ পুনর্নির্মাণ
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, বিদেশি নাগরিকদের, বিশেষ করে কূটনৈতিক মিশনের কর্মীদের, ইউক্রেনে অবস্থান বা সেখানে ভ্রমণ না করার বিষয়ে পুনরায় সতর্ক করা হচ্ছে।
যদি কেউ এই সতর্কতা উপেক্ষা করে এবং অনাকাঙ্ক্ষিত পরিণতির সম্মুখীন হয়, তবে তার সম্পূর্ণ দায়ভার তাদের ওপর বর্তাবে বলেও জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সতর্কবার্তাটি ২৫ মে প্রকাশিত এক বিবৃতির অংশ এবং বিদেশি অংশীদারদের কাছে পাঠানো কূটনৈতিক চিঠিতেও অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে ২৭ মে কূটনৈতিক কোরের জন্য আয়োজিত এক ব্রিফিংয়ে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো জানানো হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশসমূহ, নরওয়ে এবং সুইজারল্যান্ডও তাদের নাগরিকদের ইউক্রেন ভ্রমণের বিরুদ্ধে বারবার পরামর্শ দিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, অনেক দেশের দূতাবাস এখনো কিয়েভে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বিদেশি কর্মকর্তারা ইউক্রেন সফর অব্যাহত রেখেছেন। যারা এই পরামর্শগুলো উপেক্ষা করছেন, তারা নিজেদের চরম ঝুঁকিতে ফেলছেন।
আরও পড়ুন: ইসরাইলের ফিলিস্তিনি নাগরিকদের রাজনৈতিক অধিকার ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন