০৮:২৮ এম
পিরোজপুরের কাউখালিজুড়ে থানা পুলিশের টহল অভিযানে সন্দেহভাজন হিসেবে আটক হয়েছে সজীব সরদার নামে এক যুবক। সজীব সরদার (২০) এর বাড়ি সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে অবস্থিত। শনিবার রাতে পুলিশ সজীবকে আটক করার পর তার মোবাইল ফোনে একটি শটগানের ছবি দেখতে পায়। সেই সূত্র ধরে রবিবার বিকেল সময়ে সজীবের বাড়ির সংলগ্ন ডোবা থেকে ছবির সেই শটগানটি উদ্ধার করা হয়।
আটক সজীব সরদার পিরোজপুর সদর উপজেলার ১ নম্বর শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের জাফর সরদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) রাতে কাউখালী থানা পুলিশের একটি টহল দল সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সজীব সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একটি শটগানের ছবি দেখতে পায়। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রটি নিজের বলে স্বীকার করেন সজীব। পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা এলাকায় তার বাড়ির কাছে অস্ত্রটি রাখা আছে বলে তিনি জানান। এর পর রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পিরোজপুর সদর থানা ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে জুজখোলা এলাকায় সজীবের বাড়ির পাশের একটি ডোবা থেকে ছবির সেই শটগান উদ্ধার করা হয়।
পিরোজপুরের পুলিশ সুপার মো. মনজুর আহমেদ সিদ্দিকী জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এ অস্ত্র উদ্ধার অভিযান সফল হয়েছে। তিনি আরও বলেন, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: ‘বসন্তের কোকিল’ হিসেবে পরিচিত কাজী জাহিদ অভি? পূজামণ্ডপে অনুদান, ক্যানসার আক্রান্ত হাফেজকে সহায়তা নিয়ে প্রশ্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন