১০:১১ এম
ইরানের মুদ্রা রিয়ালের পতন যুদ্ধ এবং নিষেধাজ্ঞার কবলে ঠেকানো যাচ্ছে না। ২৩ আগস্ট রবিবার, খোলা বাজারে দেশটির ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে ডলারের বিপরীতে রিয়ালের দর। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, খোলা বাজারে এক ডলারে মিলছে ২০ লাখ ইরানি রিয়াল। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার আশঙ্কা এবং ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা থমকে থাকার অবস্থা চলমান এর মধ্যে রিয়ালের এই পতন লক্ষ্য করা যাচ্ছে।
সপ্তাহের শুরুতে খোলাবাজারে প্রতি ডলারের দাম ছিল প্রায় ১৮ লাখ ৬৫ হাজার রিয়াল। ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে ইসলামী রিপাবলিক প্রতিষ্ঠার পূর্বের সময়ে যেখানে এক ডলারের দাম ছিল প্রায় ৭০ থেকে ৭৫ রিয়াল, সেখান থেকে রিয়ালের এই পতন ইরানের অর্থনীতির ভয়াবহ দুর্বলতাকেই প্রকাশ করছে।
যুক্তরাষ্ট্রের চাপ এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে বেড়ে চলা উত্তেজনা ইরানের অর্থনীতিতে আরও চাপ তৈরি করছে। ফলে খাদ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।
আরও পড়ুন: ঢামেকে ভুয়া চিকিৎসক মো. রাকিব আটক, থানায় হস্তান্তর
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, বিদেশি মুদ্রার চাহিদা বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের আরও অর্থনৈতিক চাপের আশঙ্কাই রিয়ালের দরপতনের প্রধান কারণ। ইরানের তেল রফতানি, বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রবেশাধিকারের অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক আর্থিক লেনদেন নিয়ে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরো সংকটময় করে তুলছে।
তথ্যসূত্র: গালফ নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন