ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

মোরেলগঞ্জে প্রায় ১০ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার


মোরেলগঞ্জে প্রায় ১০ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

মোরেলগঞ্জের বাগেরহাটে অভিযান চালিয়ে র‌্যাব-৬ ৯,৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩৭ বছর বয়সী মো. জাহিদুল ইসলাম ওরফে কালামকে গ্রেপ্তার করেছে। রবিবার, ৯ আগস্ট ভোর ৪টার দিকে মোরেলগঞ্জ উপজেলার বারইখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

র‌্যাব-৬ এর মিডিয়া সেল এ বিষয়ে নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর এলাকার রতন হাওলাদারের ছেলে।

র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বারইখালী এলাকায় অভিযান পরিচালনা করার সময় জাহিদুল ইসলামের হেফাজতে ৯,৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরও পড়ুন: শ্বশুরের মৃত্যুর এক দিন পর মারা গেলেন পুত্রবধূ

পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ থানা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় মাদকসংক্রান্ত তিনটি মামলার তথ্য রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সনাতনী বিদার্থী সংসদের নতুন কমিটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩২ পি.এম


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সনাতনী বিদার্থী সংসদের নতুন কমিটি ঘোষণা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন সনাতনী বিদার্থী সংসদ (এসভিএস) শাখার ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্রীমতী কাকলী রায়। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শ্রী শুভ কর্মকার।

শনিবার (৮ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় শাখার সভাপতি শ্রীরাখাল দেবনাথ রনি এবং সাধারণ সম্পাদক শ্রীপরিমল চন্দ্র রায় রাণা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির ঘোষণা করা হয়।

কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন শ্রাবণ সরকার, মৃণাল সিংহ, সীমান্ত চক্রবর্তী, তপু রায়, রিকন ত্রিপুরা, প্রিতম দেবনাথ, দীপক চন্দ্র পাল, ভুপেন পাল, বিশাল সিংহ, জয় চন্দ্র বর্মন এবং বিক্রম চন্দ্র। সেই সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন অভি রায়, তপু চন্দ্র রায়, প্রমি বিশ্বাস ও সুখদেব কুমার সরকার।

সাধারণ সম্পাদক শুভ কর্মকার মন্তব্য করেন, “এই দায়িত্বকে আমি একটি সুযোগ ও অঙ্গীকার হিসেবে দেখছি। সকলের মতামত, সহযোগিতা ও পরামর্শ নিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকর করার চেষ্টা করব। সবার সহযোগিতায় একটি সৌহার্দ্যপূর্ণ ও দায়িত্বশীল সংগঠন গড়ে তুলতে চাই।”

সভাপতি কাকলী রায় বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের চেষ্টা করব। সকলকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের কল্যাণে এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করতে চাই। এ পথচলায় সবার সহযোগিতা ও শুভকামনা প্রত্যাশা করছি।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় বেরিবাঁধ থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৫ পি.এম


ভাণ্ডারিয়ায় বেরিবাঁধ থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ মোঃ ইসমাইল শরীফ (৬৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার হরিণপালা এলাকার বেরিবাঁধের দক্ষিণ পাশের ঢাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল শরীফ ভাণ্ডারিয়া উপজেলার ৩ নম্বর তেলিখালী ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডের হরিণপালা গ্রামের মৃত মোহাম্মদ শরীফের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (৮ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য হলে ঘর থেকে বের হন ইসমাইল শরীফ। এরপর তিনি তুষখালী বাজার জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তার স্ত্রী মোসাঃ শেফালী বেগম (৫০) তেলীখালী পুলিশ ফাঁড়িতে ফোনে বিষয়টি জানান। সেখান থেকে তাকে খোঁজাখুঁজির পরামর্শ দেওয়া হয়।
পরদিন সকালে বাড়ির অদূরে বেরিবাঁধের দক্ষিণ পাশে ইসমাইল শরীফকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজন ও স্থানীয়রা এগিয়ে যান। এ সময় নিহতের ডান কানের লতি ছেঁড়া ও রক্তাক্ত অবস্থায় দেখা যায়। এ ছাড়া গলার নিচে থেঁতলানো দাগ এবং অণ্ডকোষে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইসমাইল শরীফ এলাকায় সুদের ব্যাবসা করতেন। টাকা-পয়সা নিয়ে পরিবারের সদস্যদের সাথেও তার বিরোধ লেগেই থাকত। আর্থিক বা পারিবারিক বিরোধের জেরে তিনি মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগনুল হাসান জানান, খবর পেয়ে নিহতের বাড়ির কাছেই বেরিবাঁধের ঢাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডা থেকে হাজার হাজার ভারতীয় নাগরিক বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৬ পি.এম


কানাডা থেকে হাজার হাজার ভারতীয় নাগরিক বহিষ্কার

চলতি বছরের প্রথম ছয় মাসে তিন হাজারেরও বেশি ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কানাডা। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ৩ হাজার ৩২৩ জন ভারতীয় নাগরিককে বহিষ্কার করা হয়েছে, যা ২০২৫ সালের মোট বিতাড়নের প্রায় ৮৮ শতাংশ।

কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সির (সিবিএসএ) তথ্য অনুযায়ী, অন্য যেকোনো দেশের তুলনায় কানাডা থেকে ভারতীয় নাগরিকদের বের করে দেওয়ার হার সর্বোচ্চ পরিমাণে পৌঁছেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত সময়ের মধ্যে যেখানে যুক্তরাষ্ট্র ১ হাজার ২৭৩ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে, সেখানে কানাডায় এই সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে আড়াই গুণ বেশি।

বিগত পাঁচ বছরের মধ্যে মেক্সিকো তালিকার শীর্ষে থাকলেও, চলতি বছরের প্রথমার্ধে মেক্সিকোর (১,৫৭৩ জন) পেছনে ফেলে ভারতের নাম শীর্ষস্থানে উঠে এসেছে। সিবিএসএ-র হিসাব অনুযায়ী, বর্তমানে আরও ৭ হাজার ৬৬৯ জন ভারতীয় নাগরিক চূড়ান্তভাবে কানাডা ছাড়ার আদেশের অপেক্ষায় রয়েছেন।

কানাডার সীমান্ত কর্তৃপক্ষ জানায়, মূলত ভিসা জালিয়াতি, অবৈধ অবস্থান, অভিবাসন আইন লঙ্ঘন এবং আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করার কারণে ভারতীয় নাগরিকদের বের করে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি, সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী কর্মী কোটা কমিয়ে আনার যে কঠোর অবস্থান নিয়েছে ওটাওয়া, তার সরাসরি প্রভাব বিপুলসংখ্যক ভারতীয়দের ওপর পড়েছে।

সিবিএসএ-র নিয়ম অনুযায়ী, আদেশ আসার পর যদি তারা স্বেচ্ছায় দেশ না ছাড়েন, তাহলে স্থায়ীভাবে প্রবেশ নিষিদ্ধ করে 'ডিপোর্টেশন অর্ডার' জারি করে জোরপূর্বক বের করে দেওয়ার পদক্ষেপ নেয় দেশটির অভিবাসন বিভাগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


নারায়ণগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটোরিকশা (মিশুক) চালক ওয়ালি উল্লাহ (২০) হত্যা মামলার রহস্য পিবিআই উদঘাটন করে দুই আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া মিশুক এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

রবিবার (৯ আগস্ট) দুপুরে পিবিআই নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

পিবিআই জানায়, গত ৫ জুলাই অসুস্থ বাবার পরিবর্তে মিশুক চালাতে বের হওয়ার পর ওয়ালি উল্লাহ নিখোঁজ হয়ে যান। মোবাইল ফোন বন্ধ পেয়ে পরিবার ৬ জুলাই সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরি করে। একই দিন আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের গ্রুপদী গ্রামের একটি নির্জন স্থান থেকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নসহ ওয়ালি উল্লাহর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা হারুন রশিদ অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

 

তদন্তে তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও বিভিন্ন রুট বিশ্লেষণ করে গত ২ আগস্ট সোনারগাঁ থেকে আওলাদ হোসেন (২৬) ও শাহিনকে (৩১) গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৬ আগস্ট শাহিনের বাড়ি থেকে নিহত ওয়ালি উল্লাহর ব্যবহৃত স্যামসাং মোবাইল ফোন ও একটি বাংলালিংক সিম এবং পরদিন মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর এলাকা থেকে ছিনতাই হওয়া মিশুকটি উদ্ধার করা হয়।

পিবিআইর আরো জানায়, গ্রেপ্তার দুই আসামিসহ চার থেকে পাঁচ সদস্যের একটি সংঘবদ্ধ চক্র বারদী অটো স্ট্যান্ড থেকে পরিকল্পিতভাবে মিশুক ভাড়া করে আড়াইহাজারের সুলতানশাদী বাজারে যায়।

ফেরার পথে গ্রুপদী গ্রামের নির্জন স্থানে ওয়ালি উল্লাহকে ছুরিকাঘাতে হত্যা করে তার মিশুক ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে মিশুকটি ভবেরচর এলাকায় বিক্রি করে দেওয়া হয়। পাঁচ দিনের রিমান্ড শেষে গত ৮ আগস্ট আদালতে হাজির করা হলে আসামি শাহিন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডের সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে স্বেচ্ছায় জবানবন্দি দেন।

পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ (বিপিএম) বলেন, ‘তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও ধারাবাহিক তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার এবং তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%