প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মোরেলগঞ্জের বাগেরহাটে অভিযান চালিয়ে র্যাব-৬ ৯,৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩৭ বছর বয়সী মো. জাহিদুল ইসলাম ওরফে কালামকে গ্রেপ্তার করেছে। রবিবার, ৯ আগস্ট ভোর ৪টার দিকে মোরেলগঞ্জ উপজেলার বারইখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
র্যাব-৬ এর মিডিয়া সেল এ বিষয়ে নিশ্চিত করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর এলাকার রতন হাওলাদারের ছেলে।
র্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বারইখালী এলাকায় অভিযান পরিচালনা করার সময় জাহিদুল ইসলামের হেফাজতে ৯,৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ থানা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় মাদকসংক্রান্ত তিনটি মামলার তথ্য রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হবে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন