ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

বাজেট উপস্থাপনের পর কোনো পণ্যের দাম বাড়েনি: প্রধানমন্ত্রী


বাজেট উপস্থাপনের পর কোনো পণ্যের দাম বাড়েনি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাজারে এবারের বাজেট ঘোষণার পরই প্রথমবার কোনো প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পায়নি।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনালে অনুষ্ঠিত চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী এ সময় বলেন, আজ সকালবেলা যখন আমি ঢাকা থেকে প্লেনে উঠলাম, তখন প্লেনে পত্রিকা ছিল। আমি পত্রিকাগুলো দেখলাম এবং সেখানে কী কী নিউজ আছে তা জানার চেষ্টা করলাম। পত্রিকাগুলোর মধ্যে দেখা যায়, কমবেশি সবগুলো পত্রিকায় একটি একই নিউজ প্রকাশিত হয়েছে যে প্রতিবছর বাজেট উপস্থাপনের পরদিন বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, গত পরশুদিন বাজেট উপস্থাপনের পর এটাই প্রথম বিষয় যে, কোনো জিনিসপত্রের দাম বাড়েনি।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সফরে জাপান পৌঁছেছেন

তিনি আরও বলেন, যেই বাজেট উপস্থাপন করলে জিনিসের দাম বাড়ে না, সেই বাজেট জনগণের পক্ষের বাজেট হিসেবে গণ্য করা হয়। আমরা এই বাজেটে বিভিন্ন ওষুধপত্রসহ চিকিৎসার গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর থেকে ট্যাক্স কমিয়ে এনেছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


পাইলটিং স্কিম চালুর মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, পাইলটিং স্কিমের মাধ্যমে রোগীদের সেবা প্রদান করা হবে। যেখানে প্রতি ঘরে ঘরে আমাদের লোক যাবে। তারা গিয়ে প্রাথমিক সেবা দেবার পর যদি মনে করে হাসপাতালের প্রয়োজন, তবেই একজন রোগীকে হাসপাতালে এসে চিকিৎসা নিতে হবে।

শনিবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলি বলেছেন।

তিনি জানিয়েছেন, দেশব্যাপী সকলের চিকিৎসা ব্যবস্থাকে সহজ করার পরিকল্পনা রয়েছে আমাদের। বিগত সরকারের দুর্নীতি দেশের অর্থ বিদেশে পাচার করেছে। আমাদের সরকার একটি ব্যাতিক্রম ধর্মী সরকার। দলমত নির্বিশেষে সকল মানুষের সেবা করতে চাই আমরা। সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না। আমাদের প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ সকলকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। আদ দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু তার লাইসেন্স বাতিল করে দেয়া হয়েছে। অন্যদিকে জামায়াতের নেতারা আজ আদ দ্বীনের পক্ষে কথা বলছে।

তিনি আরো বলেন, চায়নার সহযোগিতায় আমরা ৩ হাজার বেডের দুইটি বিশেষায়িত হাসপাতাল করতে যাচ্ছি। যেখানে শিশু ও নারীদের চিকিৎসা সেবার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবদুল হান্নানসহ প্রমুখ।

এসময় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দরিদ্র ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এই কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু এবং তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সফলতা কামনা করা হয়।

শনিবার রাজধানীর কাকরাইল মোড় থেকে স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতাকর্মীরা উদ্যোগে এই স্বাগত মিছিলটি বের হয়। মিছিলটি পল্টন ও কাকরাইলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাকরাইল মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ১ নং সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সাধারণ মানুষের কল্যাণ ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যেই এই বাজেট পেশ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশ আজ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন আরও বেগবান হবে।

মিছিলে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের অন্যতম সহ-সভাপতি রফিকুল ইসলাম, রাসেল মাহমুদ, এম জি মাসুম রাসেল, শফিউদ্দিন সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ফয়েজ, নাসিমা আক্তার শিমু, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম রহমান রাজীব, দুর্যোগ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খালেদের তোপের পর অমিত-দিপুর ঝড়ো ব্যাটিংয়ে সিরিজ বাংলাদেশের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


খালেদের তোপের পর অমিত-দিপুর ঝড়ো ব্যাটিংয়ে সিরিজ বাংলাদেশের

সৈয়দ খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং এবং ব্যাট হাতে অমিত হাসান, শাহাদাত হোসেন দিপু ও জাকের আলীর নৈপুণ্যে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। রাজশাহীতে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচে ৪ উইকেটের জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।

বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সিরিজ নির্ধারণী এই লড়াইয়ে বাংলাদেশ টস হেরে আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ‘এ’ দল ২৯৯ রান সংগ্রহ করে। দলের হয়ে ইনোসেন্ট কাইয়া অসাধারণ একটি সেঞ্চুরি করেন। উদ্বোধনী জুটিতে ম্যাথু ক্যাম্পবেলের সঙ্গে ৮২ রান যোগ করার পর তিনি ইনিংসটিকে বড় করেন। ১১০ বলে ১০৩ রানের ইনিংসে তার ব্যাট থেকে আসে ৫টি চার এবং ৬টি ছক্কা। এর পাশাপাশি রায়ান বার্ল ৫০ রান যোগ করলে সফরকারীরা লড়াকু সংগ্রহ পায়।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন অভিজ্ঞ পেসার সৈয়দ খালেদ আহমেদ। তিনি ৪৫ রানে ৪ উইকেট শিকার করেন। আব্দুর গাফফার সাকলাইন নেন ৩ উইকেট।

৩০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে। ওপেনার শাহাদাত হোসেন দিপু ও অমিত হাসান প্রথম উইকেটে ১২২ রানের জুটি গড়ে দলের জয়কে অনেকটাই সহজ করে দেন। দিপু ৫০ বলে ৫৪ রান করে আউট হলেও অমিত হাসান যে ইনিংসের হাল ধরে রেখেছিলেন, তিনি সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৮৪ বলে ৮০ রান করে ফিরেছেন। তার ইনিংসে ছিল ৯টি চার।

মাঝে ইয়াসির আলী রাব্বি ২২ রান করলেও সামিউন বশির রাতুল ও অধিনায়ক জাকির হাসানের দ্রুত বিদায়ে কিছুটা চাপের মধ্যে পড়ে বাংলাদেশ। তবে সেই চাপ সামলে দলকে জয়ের পথে এগিয়ে নেন জাকের আলী ও মইন খান। ষষ্ঠ উইকেটে তাদের ৮২ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। মইন ৩৬ বলে ৪৩ রান করে আউট হলেও জাকের আলী শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তিনি ৭টি চার মেরে ৭৫ বলে ৬১ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন।

এতে ১২ বল হাতে রেখেই ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ ইমার্জিং দল জয়ের বন্দরে পৌঁছে যায়। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা। ওয়ানডে সিরিজ শেষে এবার দুই দল মুখোমুখি হবে দুটি ম্যাচের চার দিনের সিরিজে। আগামী ১৭ জুন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচ শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরায় বিএনপি নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


উত্তরায় বিএনপি নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান

ঢাকার উত্তরা-১২ নম্বর সেক্টরের রূপায়ণ সিটি সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিএনপি নেতাকর্মীরা।

শনিবার এ কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন।

উত্তরা-১০ নম্বর সেক্টরের সুইস গেট থেকে শুরু হয়ে আশপাশের আবাসিক এলাকার পাশে প্রবাহিত ওই ডোবাটিতে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা জমে পরিবেশ দূষণ ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল।

এ পরিস্থিতিতে নিজ উদ্যোগে দলীয় নেতাকর্মীদের নিয়ে সেখানে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন বিএনপি নেতা আফাজ উদ্দিন।

কর্মসূচিতে ভেকু (এক্সকেভেটর) ব্যবহার করে ডোবা থেকে ময়লা উত্তোলন করা হয় এবং সিটি করপোরেশন কর্তৃপক্ষের অপসারণের জন্য নির্দিষ্ট স্থানে স্তূপ করে রাখা হয়।

মুষলধারে বৃষ্টির মধ্যেও সারাদিন ধরে চলে এ পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম।

পরিচ্ছন্নতা অভিযান শেষে বিএনপি নেতা আফাজ উদ্দিন বলেন, নির্বাচনের আগে ও পরে তিনি এ ধরনের সামাজিক ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং বিএনপির ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে এটি বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও বলেন, উত্তরা এলাকাকে একটি আধুনিক ও দূষণমুক্ত নগর হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করে যেতে চান।

এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, বিশেষ করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় তিনি দিয়াবাড়ি এলাকায় একটি পরিকল্পিত লেকপার্ক গড়ে তোলার প্রস্তাব দেন, যা ধানমন্ডি-হাতিরঝিলের আদলে হবে বলে জানান।

সেখানে শিশুদের জন্য আলাদা কর্নার, বিনোদন ও খেলাধুলার ব্যবস্থা, বয়স্কদের জন্য হাঁটার ব্যবস্থা এবং যুবক ছাত্র ছাত্রীদের জন্য বিনোদনমূলক ব্যবস্থা রাখার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।

এছাড়া এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরুর ঘোষণাও দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%