ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

১৮ মাসের দুর্নীতির ফাইল খুললে তরুণ উপদেষ্টারা কোথায় যাবেন : বুলু


১৮ মাসের দুর্নীতির ফাইল খুললে তরুণ উপদেষ্টারা কোথায় যাবেন : বুলু

গত ১৮ মাসের দুর্নীতির ফাইল যদি তরুণ উপদেষ্টাদের খোলা হয়, তাহলে তারা কোথায় যাবেন, এমন প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া ও বেগম জিয়া যেভাবে দেশের পরিচালনা করেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সেভাবে কাজ করবেন এবং তিনি ১ সেকেন্ডের জন্যও দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করবেন না। এটি বৃহস্পতিবার দুপুরে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী পৌরসভার খাল খনন, উন্নয়ন এবং খালপাড়ে ওয়াকওয়ে নির্মাণ কাজের শুভ উদ্বোধনকালে তিনি এসব আলোকপাত করেন।

এছাড়া তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছর সঠিকভাবে ক্ষমতা পরিচালনার জন্য সকলের সহযোগিতা চান এবং তিনি আশা করে চলেছেন যে, এই দেশ ২৫ বছর এগিয়ে যাবে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষা চন্দ দাস, পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহসিন আলম, বিএনপি নেতা আহছান উল্লা, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন দুলাল এবং আরও অনেকেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কাঁঠালিয়ায় অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ, আত্মীয়তার সম্পর্ক নিয়ে উঠেছে প্রশ্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন কর ছাড়া চাঁদপুর পৌরসভার বাজেট ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১২:১৪ এম


নতুন কর ছাড়া চাঁদপুর পৌরসভার বাজেট ঘোষণা

কোনো নতুন করের চাপ বৃদ্ধি না করে ঐতিহ্যবাহী চাঁদপুর পৌরসভার জন্য ২০২৬-২০২৭ অর্থবছরের ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে, চাঁদপুর পৌরসভার মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে, আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন। বাজেটের প্রধান দিকসমূহের মধ্যে মোট বাজেট: ২০৫ কোটি ৫৪ লাখ ২৫ হাজার ২৯৪ টাকা। রাজস্ব আয়: ৬৮ কোটি ১৫ লাখ ১০ হাজার টাকা। প্রারম্ভিক স্থিতি: ৩ কোটি ১৯ লাখ ১৫ হাজার ২৯৪ টাকা। উন্নয়ন খাত (রাজস্ব উদ্বৃত্ত ব্যতীত): ১৩৪ কোটি ২০ লাখ টাকা। রাজস্ব ব্যয়: ৫৫ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকা। সমাপনী স্থিতি: ৪ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ২৯৪ টাকা। উন্নয়ন ব্যয় (রাজস্ব উদ্বৃত্তসহ): ১৪৫ কোটি ৭০ লাখ টাকা। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, নাগরিকদের ওপর অতিরিক্ত কর আরোপ না করে বিদ্যমান রাজস্ব কাঠামো জোরদার করা, নিজস্ব আয়ের উৎস বৃদ্ধি এবং সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমেই বাজেটের লক্ষ্যমাত্রা অর্জন করার চেষ্টা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং একটি পরিকল্পিত আধুনিক নগরায়ণ গড়ে তুলতে ঘোষিত বাজেট বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। পৌর নির্বাহী কর্মকর্তা নুর আজম শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম সলিম উল্যা সেলিম, পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) মো. কবির হোসেন সরদার। প্রস্তাবিত বাজেটের ওপর আয়োজিত উন্মুক্ত আলোচনায় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য দেন- চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষচন্দ্র রায়, জেলা জামায়াতের আমির মো. বিল্লাল হুসেন মিয়াজী, সেক্রেটারি অ্যাড. মো. শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সুশীল সমাজের প্রতিনিধি ডা. মো. মুস্তাফিজুর রহমান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সাংবাদিক ফারুক আহমেদ এবং নারী উদ্যোক্তা তানিয়া বাহার প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চামড়া শিল্পে ২ হাজার কোটি টাকার একটি স্কিম চালু, ঋণ পাবেন যারা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১২:২৭ এম


চামড়া শিল্পে ২ হাজার কোটি টাকার একটি স্কিম চালু, ঋণ পাবেন যারা

রপ্তানি বৃদ্ধি, পরিবেশগত মানদণ্ড প্রতিপালন জোরদার এবং বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দেশের চামড়া ও চামড়াজাত পণ্য শিল্পের উন্নয়ন ও বিকাশে সহায়তা করার জন্য বাংলাদেশ ব্যাংক ২ হাজার কোটি টাকার একটি প্রাক-অর্থায়ন স্কিম চালু করেছে। এই স্কিমের আওতায় দেশের সকল তফসিলি ব্যাংকের মাধ্যমে উদ্যোক্তারা স্বল্প সুদে ঋণ সুবিধা পাবেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত এ স্কিমের সাহায্যে চামড়া শিল্পকে টেকসই, পরিবেশবান্ধব এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক শিল্পে পরিণত করতে সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই স্কিমের আওতায় অর্থায়ন করা হবে কারখানা নির্মাণ ও সম্প্রসারণ, যন্ত্রপাতি ক্রয় এবং পরিবেশবান্ধব অবকাঠামোর জন্য, যেমন- ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (ইটিপি), স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি), ডাম্পিং ইয়ার্ড এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা প্রতিষ্ঠায়।

এছাড়া লেদার ওয়ার্কিং গ্রুপ (এলডব্লিউজি) সনদ অর্জনের ব্যয়, বিদ্যমান ট্যানারি আধুনিকীকরণ এবং চামড়া শিল্পে ব্যবহৃত রাসায়নিক, সহায়ক উপকরণ এবং অন্যান্য সহায়ক পণ্য উৎপাদনের ক্ষেত্রেও এ তহবিল থেকে সহযোগিতা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে।

স্কিমের আওতায় ঋণগ্রহীতারা সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ পাবেন। অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক ৪ শতাংশ সুদে পুনঃঅর্থায়নে (রিফাইন্যান্স) সুবিধা প্রদান করবে।

রিভলভিং ভিত্তিতে তিন বছরের মেয়াদে পরিচালিত হবে এই তহবিল। নতুন কারখানা নির্মাণের জন্য সর্বোচ্চ সাত বছর মেয়াদি ঋণ দেওয়ার ব্যবস্থা রয়েছে, যার মধ্যে দুই বছরের গ্রেস পিরিয়ড থাকবে। বিদ্যমান কারখানা আধুনিকীকরণে সর্বোচ্চ চার বছরের ঋণ দেওয়া হবে, যেখানে ছয় মাস গ্রেস পিরিয়ড রাখা হয়েছে। কার্যকর মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) ঋণের মেয়াদ হবে এক বছর, যা সর্বোচ্চ তিন বছর পর্যন্ত নবায়ন করা যাবে।

বাংলাদেশের সব তফসিলি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই স্কিমে অংশগ্রহণের সুযোগ পাবে।

স্কিমের আওতায় নতুন চামড়া প্রক্রিয়াজাতকরণ কারখানার জন্য সর্বোচ্চ ৩০ কোটি টাকা, নতুন চামড়াজাত পণ্য উৎপাদন অবকাঠামোর জন্য ২০ কোটি টাকা, বিদ্যমান স্থাপনা আধুনিকীকরণের জন্য ১০ কোটি টাকা এবং সহায়ক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের কার্যকর মূলধনের জন্য সর্বোচ্চ ৫ কোটি টাকা ঋণ দেওয়া হবে।

টেকসই উৎপাদন নিশ্চিত করার জন্য বাংলাদেশ ব্যাংক স্কিমের আওতায় বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে। চামড়া প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোর জন্য অর্থায়ন পাওয়ার দুই বছরের মধ্যে এলডব্লিউজি সনদ অর্জন করতে হবে। একই সময়ের মধ্যে উপকারভোগী প্রতিষ্ঠানগুলোকে তাদের মোট বিদ্যুৎ চাহিদার অন্তত ১০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে নিশ্চিত করতে হবে।

শ্রমিকদের পেশাগত স্বাস্থ্যঝুঁকি দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী খেলাপি হিসেবে শ্রেণিকৃত ঋণগ্রহীতারা এই স্কিমের আওতায় অর্থায়নের জন্য যোগ্য বিবেচিত হবেন না।

এছাড়া, একই উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) এবং গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড (জিটিএফ) থেকে ইতোমধ্যে সহায়তা পাওয়া প্রতিষ্ঠানগুলোও এই স্কিমের সুবিধা নিতে পারবেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতে হঠাৎ উত্তর সিটির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১২:২৯ এম


রাতে হঠাৎ উত্তর সিটির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সারাদিন ব্যস্ত সময় কাটানোর পর হঠাৎ রাতে তিনি এ সফরে বের হন।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) রাত ৯ টা ১০ মিনিটে তিনি এ পরিদর্শন শুরু করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে পাশে বসিয়ে নিজে গাড়ি চালিয়ে ফার্মগেট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন।

এরপর তিনি সংসদ ভবন এলাকায় যান। সেখান থেকে ক্যান্টনমেন্ট হয়ে মহাখালি পৌঁছান।

তারপর বনানী চেয়ারম্যান বাড়ি ঘুরে বনানী হয়ে গুলশানে বাসায় ফেরেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রীর পাশে গাড়িতে বসে উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তার গাড়ি বহরে ছিলেন।

সুজন মাহমুদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী সকাল থেকে সারাদিন সচিবালয়ে কর্মব্যস্ত সময় কাটিয়েছিলেন। এর পর রাতে সেখান থেকে উত্তর সিটির প্রশাসককে সঙ্গে নিয়ে রাস্তা ঘাটের পরিস্কার পরিচ্ছন্নতার অবস্থা দেখতে বের হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলের মধুপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১২:৩১ এম


টাঙ্গাইলের মধুপুরে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত ২০

টাঙ্গাইলের মধুপুরে বালুবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে।

এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসংখ্য জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে ৷ দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার রক্তিপাড়া এলাকায়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন জানান, রাত ১০টার দিকে রক্তিপাড়া এলাকায় বাস ও ট্রাকের সাথে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। ৩জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন কুড়িগ্রামের শহিদুল ইসলামের স্ত্রী সেতু আক্তার (২২), পথিকের মেয়ে তাজবীর (৮) ও অজ্ঞতপুরুষ ০১ জন। বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে ৮ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%