প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের মধুপুরে বালুবাহী ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে।
এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসংখ্য জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে ৷ দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার রক্তিপাড়া এলাকায়।
মধুপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন জানান, রাত ১০টার দিকে রক্তিপাড়া এলাকায় বাস ও ট্রাকের সাথে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। ৩জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন কুড়িগ্রামের শহিদুল ইসলামের স্ত্রী সেতু আক্তার (২২), পথিকের মেয়ে তাজবীর (৮) ও অজ্ঞতপুরুষ ০১ জন। বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে ৮ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন