১১:১২ এম
বাহরাইনে সোমবার বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। দেশে নাগরিকদের জন্য একটি সতর্কতা জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে।
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো ইরানের হামলার প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। সকল নাগরিক ও বাসিন্দাকে শান্ত থাকার এবং দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।’
আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন