প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে বাসা ভাড়ার টাকা নিয়ে তর্ক ও কিল-ঘুষির আঘাতে স্বপন (৬২) নামে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করেছে।
এই ঘটনাটি ঘটেছিল সোমবার (১৩ জুলাই) ভোর ৪টার সময়। স্বপন অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি ভোর ৫টার দিকে নিশ্চিত করেন।
মৃত স্বজনদের বড় ভাই রাজা মোহাম্মদ সেলিম জানান, স্বপনের স্ত্রী ও সন্তান নেই। তারা দুই ভাই আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের ৪ নম্বর ভবনের একটি বাসায় ভাড়া থাকেন। স্বপন কসমেটিকসের ব্যবসা করতেন। যার নামে কোয়ার্টারের বাসাটি বরাদ্দ, সেই ব্যক্তির ছেলে রিজভি রোববার (১২ জুলাই) বাসা ভাড়া নিতে আসার কথা ছিল। তবে ফোন দেয়ার পরও রিজভি ফোনটি ধরেনি এবং পরে কল ব্যাক করে গালাগালি করে।
ভোর ৪টার দিকে রিজভী বাসা ভাড়া নিতে আসলে তর্কাতর্কির এক পর্যায়ে রিজভী এবং তার চাচাতো ভাই রোহান মিলে সেলিম ও স্বপনকে মারধর করে। স্বপনের বুকে একাধিক কিল-ঘুষি মারা হয় এবং ধাক্কা দিয়ে ফেলায় তিনি অচেতন হয়ে পড়েন। ওই দুইজন স্বপনকে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন।
লালবাগ থানার উপপরিদর্শক এসআই কিরণ মিয়া জানিয়েছেন, বাসা ভাড়ার টাকাকে কেন্দ্র করে অভিযুক্তদের ধাক্কা দেওয়ার ফলে স্বপন উপুড় হয়ে পড়ে যায়। পড়ে গিয়ে মাথায় আঘাতের কারণে রক্তক্ষরণ হয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে এবং এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন